Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • গোপনেই বাগদান, সেরে ফেলেছেন আংটিবদল, কবে বিয়ের পিঁড়িতে বসছেন রশ্মিকা-বিজয়?

গোপনেই বাগদান, সেরে ফেলেছেন আংটিবদল, কবে বিয়ের পিঁড়িতে বসছেন রশ্মিকা-বিজয়?

Online Desk অক্টোবর 4, 2025
ghgh.png

ওঙ্কার ডেস্ক: বিগত আট বছর ধরে বিভিন্ন জায়গায় একসঙ্গে দেখা গিয়েছে তাঁদের, রটনা ছিল ডুবে ডুবে জল খাচ্ছেন তাঁরা! কিন্তু সম্পর্কের কথা কোনওদিনই স্বীকার করেননি রশ্মিকা মন্দানা এবং বিজয় দেবেরাকোন্ডা। তবে তারকাদের প্রেম ছটা, ‘ডেট’ করার ছবি লেন্সবন্দি হয়েছে কখনও, আবার সোশাল মিডিয়ায় উঁকি দিয়ে তাঁদের দেখা গিয়েছে, একই গন্তব্যের আলাদা ছবি! এবার পাওয়া গিয়েছে চাঞ্চল্যকর খবর, গোপনেই বাগদান সেরে ফেলেছেন বিজয়-রশ্মিকা। কিন্তু ধারা বজায় রেখে এহেন শুভকাজের ব্যাপারে এবারেও কাউকেই টের পেতে দেননি! তবে ঘনিষ্ঠ সূত্র বলছে, আংটিবদল করে বিয়ের দিনক্ষণও পাকা করে ফেলেছেন তারকাজুটি।
জানা গিয়েছে, ২০২৬ সালের ফ্রেব্রুয়ারি মাসে পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুবান্ধবদের সাক্ষী রেখে সাতপাক ঘুরবেন রশ্মিকা মন্দানা এবং বিজয় দেবেরাকোন্ডা। প্রাথমিকভাবে ঠিক হয়েছে ফেব্রুয়ারি মাসে প্রেমদিবসের আবহে বিয়ে পিঁড়িতে বসবেন তাঁরা। তবে দিনক্ষণ এখনও জানা যায়নি। তবে বিয়ের অনুষ্ঠানেও যে গোপনীয়তা বজায় রাখতে চাইছেন বিজয়-রশ্মিকা, সেটা স্পষ্ট। এদিকে বিজয়-রশ্মিকার বাগদান সম্পন্ন হওয়ার খবর শুনেই উল্লাসে ফেটে পড়েছেন দুই তারকার ভক্তকুল। সোশাল মিডিয়াতেও শুভেচ্ছার জোয়ার একাংশের। কিন্তু মুখে টু শব্দটিও করেনি তারকাজুটি। বিজয়ের পরিবারের সঙ্গেও দারুণ সম্পর্ক রশ্মিকার। বারবার প্রেমের গুঞ্জন উড়িয়ে একে-অপরকে ‘শুধু বন্ধু’ বলেই দাবি করে এসেছেন। তবে এবার তারকাজুটিকে বিয়ের পিঁড়িতে দেখার জন্য মুখিয়ে রয়েছেন সকল অনুরাগীরাই।

Post Views: 102

Continue Reading

Previous: সানে তাকচির জয়ে জাপান পেতে পারে তার প্রথম মহিলা প্রধানমন্ত্রী; অক্টোবরে হতে চলেছে চূড়ান্ত নির্বাচন
Next: ‘রাজ্যে এসআইআর আটকালে বিজেপি যাবে উচ্চ আদালতে’, জানালেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক

সম্পর্কিত গল্প

Untitled.png

বিজেপি বিরোধী ইন্ডিয়া জোটে রাজধানীতে তৃণমূল ও কংগ্রেস!

Online Desk জুন 8, 2026
Untitled.png

চালু হতে চলেছে যোজনা, দিল্লিতে মুখ্যমন্ত্রী

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026

You may have missed

SHUKENDU.jpg

রাজ্যসভা থেকে ইস্তফা দিলেন সুখেন্দুশেখর রায়, ছাড়লেন তৃণমূলের পদও

Online Desk জুন 8, 2026
Untitled.png

বিজেপি বিরোধী ইন্ডিয়া জোটে রাজধানীতে তৃণমূল ও কংগ্রেস!

Online Desk জুন 8, 2026
JAHANGIR.jpg

‘পুষ্পা’র জারিজুরি শেষ, অবশেষে গ্রেফতার জাহাঙ্গির খান

Online Desk জুন 8, 2026
Untitled.png

চালু হতে চলেছে যোজনা, দিল্লিতে মুখ্যমন্ত্রী

Online Desk জুন 8, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.