Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • ‘রাজ্যে এসআইআর আটকালে বিজেপি যাবে উচ্চ আদালতে’, জানালেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক

‘রাজ্যে এসআইআর আটকালে বিজেপি যাবে উচ্চ আদালতে’, জানালেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক

Online Desk অক্টোবর 4, 2025
N.jpg

নিজস্ব প্রতিনিধি, দিনহাটা, কোচবিহার : ক্ষতিগ্রস্ত বিজেপি নেতাকর্মীদের বাড়িতে যাওয়ার সময় তৃণমূলের বিক্ষোভের মুখে পড়ল প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামানিক। শনিবার দুপুরে ভেটাগুরির চৌপথিতে তাঁকে কালো পতাকা দেখানো ছাড়াও বিক্ষোভ দেখায় তৃণমূল কর্মীরা। সেখানে উপস্থিত ছিলেন দলের ব্লক সভাপতি অনন্ত বর্মন, তৃণমূলের দিনহাটা ভিলেজ ওয়ানের তৃণমূল কর্মী রানা বণিক, ছাত্রনেতা আমির আলম সহ ভেটাগুড়ির অঞ্চল নেতারা। এদিকে, নিশিথ প্রামাণিককে ভেটাগুড়ি চৌপথিতে বিক্ষোভ দেখানোর সময় সেখানে লক্ষ্য করা যায়নি কোন পুলিশ কর্মী বা প্রশাসনিক আধিকারিককে। বিক্ষোভকে ঘিরে ব্যাপক আলোড়ন ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। বিক্ষোভ চলাকালীন প্রাক্তন মন্ত্রী ক্ষতিগ্রস্ত বিজেপি কর্মী সুমিতা বর্মনের বাড়িতে গিয়ে তাঁর হাতে ক্ষতিপূরণ তুলে দেন।

প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামানিক জানান, “এসআইআর-এর পথে এগিয়ে আসছে পশ্চিমবঙ্গ। তৃণমূল যত আটকানোর চেষ্টা করুক আমরা উচ্চ আদালতে যাব। পশ্চিমবঙ্গে প্যারা মিলিটারি ফোর্সের আবেদন জানাবো।” এরপরেই নিশিত প্রামানিক রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে সুমিতা বর্মনকে টেলিফোনে কথা বলিয়ে দেন। শুভেন্দু অধিকারী, সুমিতা বর্মনকে সেলাই মেশিন দেওয়ার সঙ্গে পাশে থাকার আশ্বাস দেন।

সুমিতাদেবী জানান, গত শুক্রবার তৃণমূলের কর্মী সমর্থকরা তাঁর বাড়ি ভাঙচুর করে। বিষয়টি জানতে পেরেই প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এদিন বাড়িতে এসে খোঁজ খবর নেন। বিরোধী দলনেতার সঙ্গে কথা বলিয়ে দেন। পাশাপাশি ২ লক্ষ টাকার আর্থিক সাহায্য তুলে দিয়েছেন।

Post Views: 107

Continue Reading

Previous: গোপনেই বাগদান, সেরে ফেলেছেন আংটিবদল, কবে বিয়ের পিঁড়িতে বসছেন রশ্মিকা-বিজয়?
Next: নিমতৌড়িতে প্রতিমা ভাঙচুরে তীব্র উত্তেজনা, পথে নেমে বিক্ষোভ বিশ্ব হিন্দু পরিষদের

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.