Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • নিমতৌড়িতে প্রতিমা ভাঙচুরে তীব্র উত্তেজনা, পথে নেমে বিক্ষোভ বিশ্ব হিন্দু পরিষদের

নিমতৌড়িতে প্রতিমা ভাঙচুরে তীব্র উত্তেজনা, পথে নেমে বিক্ষোভ বিশ্ব হিন্দু পরিষদের

Online Desk অক্টোবর 4, 2025
IMG-20251004-WA0165.jpg

প্রদীপ মাইতি, পূর্ব মেদিনীপুর: পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থানার অন্তর্গত গণপতিনগরে দুষ্কৃতীদের হামলায় প্রায় চল্লিশটি কালী প্রতিমা ভাঙচুরের ঘটনায় উত্তেজনা ছড়াল এলাকায়। শুক্রবার গভীর রাতে হলদিয়া-মেছেদা ৪১ নম্বর জাতীয় সড়কের ধারে উত্তর নারকেলদা হাটের কাছে মৃৎশিল্পী অনিল চাকড়ার প্রতিমা তৈরির কারখানায় দুষ্কৃতীরা হামলা চালায় দুষ্কৃতীরা। অভিযোগ, সেখানে কালী ও লক্ষ্মী প্রতিমা তৈরি হচ্ছিল। সেই কারখানায় ঢুকে একাধিক প্রতিমা ভেঙে ফেলে দুষ্কৃতীরা। ভাঙচুরের সংখ্যা প্রায় চল্লিশ বলে জানিয়েছেন অভিযোগকারী।
এলাকায় মৃৎশিল্প নির্ভর বহু পরিবার প্রতিমা তৈরির সঙ্গে যুক্ত। দুর্গাপূজার পরই যেখানে লক্ষ্মী পূজা এবং পরে কালীপূজা সামনে, সেই সময়ে প্রতিমা তৈরির কাজে ব্যস্ত ছিলেন শিল্পীরা। এই অবস্থায় এমন হামলার ঘটনায় শিল্পী পরিবারগুলির পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ দানা বাঁধে।
শনিবার সকালে ঘটনার প্রতিবাদে জাতীয় সড়কের পাশে নিমতৌড়ির ডিএম অফিসের সামনে পথ অবরোধ করে বিশ্ব হিন্দু পরিষদ। প্রায় এক ঘণ্টা ধরে অবরোধ ও বিক্ষোভ চলতে থাকে। এর ফলে হলদিয়া-মেছেদা সড়কে যান চলাচল ব্যাহত হয়। পরবর্তীতে পুলিশের হস্তক্ষেপে অবরোধ উঠে যায় এবং পরিস্থিতি স্বাভাবিক হয়।
ঘটনার ছবি ও ভিডিও ইতিমধ্যেই ছাড়িয়ে পড়েছে সমাজ মাধ্যমে। পশ্চিমবঙ্গ বিজেপি তাদের এক্স-এ  পোষ্ট করে লিখেছে, “বাংলাদেশের মতই পশ্চিমবঙ্গেও হিন্দু দের বিশ্বাসের  উপর আঘাত হানা হচ্ছে। ”  বিজেপি সরাসরি তৃণমূল কংগ্রেসকে নিশানা করে বলেছে, “রাজ্য থেকে তৃণমূল কংগ্রেসকে না  সরাতে পারলে বাঙলার বাইরেও এমন দৃশ্য দেখা যাবে”।
এ ঘটনায় এলাকায় এখনও চাপা আতঙ্ক বিরাজ করছে। প্রতিমা ভাঙচুরের ঘটনায় কারা জড়িত, তা নিয়ে প্রশ্ন উঠছে স্থানীয় মহলে। পুলিশ অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে বলে জানা গিয়েছে।

Post Views: 110

Continue Reading

Previous: ‘রাজ্যে এসআইআর আটকালে বিজেপি যাবে উচ্চ আদালতে’, জানালেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক
Next: এবার ওটিটিতে ফিরছেন সত্যম-সুরঙ্গনা, কবে কোথায় দেখা যাবে তাঁদের?

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.