Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ‘এক ফ্রেমে একেন গোরা…….’ সমাজমাধ্যমে ছবি পোস্ট করতেই কটাক্ষ নেটিজেনের

‘এক ফ্রেমে একেন গোরা…….’ সমাজমাধ্যমে ছবি পোস্ট করতেই কটাক্ষ নেটিজেনের

Online Desk ডিসেম্বর 8, 2025
FotoJet-2.jpg

ওঙ্কার ডেস্ক: সোশ্যাল মিডিয়ায় অভিনেতা-অভিনেত্রী প্রায়শই ট্রোলিংয়ের শিকার হন। সম্প্রতি অভিনেতা অনির্বাণ চক্রবর্তীর সঙ্গে হাসিমুখের একটি ছবি সমাজমাধ্যমের পাতায় পোস্ট করেছেন ঋত্বিক। ছবিতে দেখা যাচ্ছে, দু’জন পাশাপাশি হাসিমুখে বসে আছেন, গল্পসল্প করছেন। সেই আড্ডার এক ফাঁকেই এই ছবি তোলা। ছবির সঙ্গে ঋত্বিকের ক্যাপশনটিও ভারী মজাদার- “কে শিল আর কেই বা নোড়া? যখন এক ফ্রেমে একেন গোরা”।
বড়পর্দা এবং ওটিটি দুই জায়গাতেই অনির্বান অভিনীত গোয়েন্দা একেনবাবু চরিত্রটি দারুণ প্রিয় দর্শকমহলে। আবার অন্যদিকে, ঋত্বিক অভিনীত খানিক পাগলাটে অথচ বুদ্ধিদীপ্ত, ভুলো মনের গোয়েন্দা চরিত্র গোরা-কে নিয়েও বেশ আগ্রহ রয়েছে দর্শকমহলে। সেই সুবাদেই নিজেদের গোরা এবং একেন বলে সম্বোধন করেছেন ঋত্বিক। সেই পোস্টেই ধেয়ে এল কটাক্ষ। সেই পোস্টের একজন মন্তব্য করেন, টালিগঞ্জের অনেক অভিনেতাই এখন একেনবাবুকে ভর দিয়ে সোজা হয়ে দাঁড়াবার চেষ্টা করছে। সেখানে পাল্টা বলতে ছাড়েননি ঋত্বিক। বরাবরই স্পষ্টবক্তা অভিনেতা। তিনি উত্তরে লিখলেন, “আর আপনি? টালিগঞ্জকে ভর দিয়ে সোজা হওয়ার প্ল্যান করছেন?” সঙ্গে জুড়ে দিয়েছেন হাসির ইমোজিও। আর সেই পোস্ট সমাজমাধ্যমে বর্তমানে ভাইরাল।

Post Views: 195

Continue Reading

Previous: বিজেপি বিরুদ্ধে বাংলা বিদ্বেষী শ্লোগানে শান, ২৬শের নির্বাচনে সোনালি বিবি কি তৃণমূলের তূরুপের তাস ?
Next: বিয়ের পিঁড়িতে এবার অভিনেত্রী মধুমিতা সরকার, কবে বসবে বিয়ের আসর?

সম্পর্কিত গল্প

Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
kunal-ff.jpg

‘বুধবার বিধানসভায় যা হয়েছে তা কলঙ্কজনক!’ স্পিকারের মন্তব্যে আপত্তি কুণালের, হল বাদানুবাদ

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.