Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • বিজেপি বিরুদ্ধে বাংলা বিদ্বেষী শ্লোগানে শান, ২৬শের নির্বাচনে সোনালি বিবি কি তৃণমূলের তূরুপের তাস ?

বিজেপি বিরুদ্ধে বাংলা বিদ্বেষী শ্লোগানে শান, ২৬শের নির্বাচনে সোনালি বিবি কি তৃণমূলের তূরুপের তাস ?

Online Desk ডিসেম্বর 8, 2025
Sonali.jpg

বিশ্বজিৎ হালদার

গেরুয়া শিবিরের বিরুদ্ধে বাংলা বিদ্বেষী তকমা জোরালো করতে তৃণমূলের অন্যতম রাজনৈতিক অস্ত্র কি হতে চলেছেন সোনালী বিবি ? ছাব্বিশে বাংলা বিরোধী অস্ত্রে বিজেপিকে ধরাশায়ী করতে তৃণমূলের তুরুফের তাস হতে পারে বাংলাদেশ ফেরত সন্তান সম্ভাবা সোলানী বিবি। এমনটাই অনুমান ওয়াকিবহাল মহলের। আর তার জেরে যে সম্ভাবনা উঠে আসছে তা হল আগামী বিধানসভা নির্বাচনে তাহলে কি তৃণমূল প্রার্থী করছে সোণালী বিবিকে ? রাজ্য রাজনীতিতে কান পাতলে এমন একটা সম্ভাবনার কথা শোনা যাচ্ছে। রাজনৈতিক মহলের ধারণা, পরিয়ায়ী শ্রমিক ইস্যুতে বিজেপিকে বাংলা ও বাঙালি বিরোধী প্রমাণ করতে উঠে পড়ে লেগেছিল জোড়াফুল শিবির। এবার দীর্ঘ টানা পড়েনের পর বাংলাদেশ থেকে নিজের দেশ ভারতে ফিরছেন সোণালী বিবি। তার বাড়িতে যেতে পারেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। অন্তত এমনটাই খবর তৃণমূল সূত্রে।

উল্লেখ্য, আট বছরের সন্তানকে নিয়ে আট মাস পর বীরভূমের বাড়িতে ফিরেছেন পরিয়ায়ী শ্রমিক সোনালি বিধি। যদিও তার এই বাড়ি ফিরতে অনেক হেপা পোয়াতে হয়েছে। কলকাতা হাইকোর্টে থেকে সুপ্রিমো কোর্টের চক্কর কাটতে হয়েছে। এখনও সুপ্রিমো কোর্টের চক্কর কাটতে হবে। তৃণমূল সূত্রে খবর, এই পেক্ষাপটে সোণালী বিবির বাড়িতে যেতে পারেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ডায়মন্ড হারবারের সাংসদের সোণালী বিবির বাড়িতে যাওয়া নিয়ে জল্পনা বাড়ছে। সোণালী বিবির বাড়িতে অভিষেকের যাওয়ায় খবর চাউর হতেই অনেকে মনে করছেন সোণালী বিবিকে প্রার্থী করতে পারে তৃণমূল।

সমাজের বঞ্চিতদের প্রার্থী আগেও করেছে তৃণমূল। সেই তালিকায় রয়েছেন রুকবানুর রহমান। বাম আমলে রিজওয়ানুর কাণ্ডে বুদ্ধদেব ভট্টাচার্য সরকারের চোখে চোখ রেখে আওয়াজ তুলেছিলেন তৎকালীন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অনেকে বলেন মমতা সরকারের ক্ষমতায় আসার ক্ষেত্রে সিঙ্গুর নন্দীগ্রামের মতো অনুঘটকের কাজ করছিল রুজওয়ানুর কাণ্ডও। তাই রিজওয়ানুর দাদা রুকবানুর রহমানকে নদীয়ার চাপড়া থেকে প্রার্থী করে তৃণমূল। সিঙ্গুর আন্দোলনের মুখ বেচারাম মান্না, মাস্টার মশাই রবীন্দ্রনাথ ভট্টাচার্যকেও প্রার্থী করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাই অনেকে বলছেন, বিজেপিকে বাংলা বিদ্বেষী প্রমাণ করতে সোণালী বিবিকে প্রার্থী করতেই পারে তৃণমূল। নন্দীগ্রাম আন্দোলনের সংগ্রামী মহিলা ফিরোজা বিবিকে তৃণমূল প্রার্থী করে জিতেছিল পাঁশকুড়া পশ্চিম কেন্দ্র।

প্রসঙ্গত, ‘ছাব্বিশের বিধানসভা নির্বাচনে ১০০ টি আসনে সংখ্যালঘু মুখ কে প্রার্থী করারা পরামর্শ দিয়েছে ভোট কৌশলি আইপ্যাক। রাজনৈতিক মহলের ধারণা,সোনালী বিবিকে প্রার্থী করে বিজেপিকে বাংলা ভাষা বিরোধী দল বলে ছাব্বিশের বিধানসভার নির্বাচনের প্রচারের ময়দান উত্তাল করবে তৃণমূল। একদিকে সংখ্যালঘু তার উপর মহিলা। এক ঢিলে তিন পাখি মারবে তৃণমূল। বিজেপিকে সংখ্যালঘু বিরোধী মহিলা ও বাংলা বিদ্বেষী সুর চড়ানোর সুযোগ জোড়াফুল শিবিরে।

Post Views: 223

Continue Reading

Previous: টলিপাড়ায় বিয়ের গুঞ্জন, ২৬’এই বিয়ের পিঁড়িতে বসবেন রুদ্রনীল ঘোষ?
Next: ‘এক ফ্রেমে একেন গোরা…….’ সমাজমাধ্যমে ছবি পোস্ট করতেই কটাক্ষ নেটিজেনের

সম্পর্কিত গল্প

jk-police.jpg

অনন্তনাগে পুলিশকর্মীকে হত্যার কয়েক ঘণ্টার মধ্যেই লস্করের দুই জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন

Online Desk জুলাই 23, 2026
SANSAD.jpg

সংসদে হট্টগোল, শিক্ষামন্ত্রীর ইস্তফা ছাড়া আলোচনা নয়, প্রস্তাব ফেরাল বিরোধীরা

Online Desk জুলাই 23, 2026
MAMATA.jpg

একুশের সভায় কালীঘাট তৃণমূলের আদালত অবমাননার অভিযোগ, মামলা দায়ের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.