Skip to content
অক্টোবর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • কলকাতা
  • ক্যানসারকে বুড় আঙুল দেখিয়ে ফের ফ্লোরে ফিরলেন মিঠু চক্রবর্তী ও সব্যসাচী চক্রবর্তী

ক্যানসারকে বুড় আঙুল দেখিয়ে ফের ফ্লোরে ফিরলেন মিঠু চক্রবর্তী ও সব্যসাচী চক্রবর্তী

Online Desk জুন 1, 2025
gjyjj.png

ওঙ্কার ডেস্ক: ক্যানসারে আক্রান্ত হয়েছেন মিঠু চক্রবর্তী। কাজ থেকে কিছুদিনের জন্য অবসর নিয়েছিলেন, শারীরিক সমস্যার কারণে। অবশেষে প্রতিকূলতাকে জয় করে ফের শুটিং ফ্লোরে ফিরছেন অভিনেত্রী মিঠু চক্রবর্তী। তবে শুধু তিনি একা নন। তাঁর সঙ্গে শুটিং ফ্লোরে ফিরছেন অভিনেতা সব্যসাচী চক্রবর্তীও। একই সঙ্গে এবার নাকি কাজ করবেন তাঁরা।
গত বছরের মাঝামাঝি সময়ে ধরা পরে ক্যানসার। সেই সময় তিনি অভিনয় করছিলেন জনপ্রিয় ধারাবাহিক ‘হরগৌরী পাইস হোটেল’-এ। সেই ধারাবাহিক চলাকালীনই অসুস্থ হয়ে পড়েন মিঠু। সরে দাঁড়ান ধারাবাহিক থেকে। এরপর তাঁর দীর্ঘ চিকিৎসা চলেছে। সমস্ত কিছুই মনের জোরে সামলে নিয়েছেন মিঠু। সবসময় তাঁর পাশে থেকেছেন স্বামী সব্যসাচী চক্রবর্তী। আর এবার ফের শুটিং ফ্লোরে ফিরছেন তাঁরা একসঙ্গে দুজনেই।
তবে কোনও ছবি বা ধারাবাহিকের শুটিং নয়। বরং জানা গেছে, একটি বিজ্ঞাপনের শুটিংয়ের কাজই করতে চলেছেন তাঁরা। ইতিমধ্যেই নাকি সেই শুটিংয়ের একটা বড় অংশ হয়ে গিয়েছে। কিছুমাস আগে তাঁদের দুজনকে দেখা গিয়েছিল চিত্র পরিচালক প্রভাত রায়ের জন্মদিনের পার্টিতে। এই মুহূর্তে চিকিৎসা চললেও অভিনেত্রী আগের থেকে অনেকটাই সুস্থ আছেন বলে শোনা যাচ্ছে।

Continue Reading

Previous: ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়াল ৩০০০, মৃত্যু ২৬ জনের
Next: জামাইষষ্ঠী

সম্পর্কিত গল্প

1000437867.webp

চোরবাগানকাণ্ডে হাই কোর্টের নির্দেশ মেনে ৬ সদস্যের সিট গঠন রাজ্যের, নেতৃত্বে অবসরপ্রাপ্ত বিচারপতি

Online Desk অক্টোবর 21, 2026
suvendu-voter.jpg

চোরবাগান কাণ্ডে আরও মৃত্যু ঠেকাতেই বেসরকারি হাসপাতালে রেফার, দাবি মুখ্যমন্ত্রীর

Online Desk অক্টোবর 21, 2026
New-Project-19.webp

চোরবাগান থেকে শিক্ষা, বিসর্জনে অপ্রীতিকর ঘটনা এড়াতে রাজ্যের ৪ শহরে ১৮ আইপিএসকে দায়িত্ব! কলকাতাতেই ১২ জন

Online Desk অক্টোবর 21, 2026

You may have missed

CJP.jpg

৭ দিন কারাবাসের পর মুক্তি পেলেন সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা

Online Desk অক্টোবর 21, 2026
India-Election-Administration-Montage.jpg

সম্পাদকীয়

Online Desk অক্টোবর 21, 2026
1000437867.webp

চোরবাগানকাণ্ডে হাই কোর্টের নির্দেশ মেনে ৬ সদস্যের সিট গঠন রাজ্যের, নেতৃত্বে অবসরপ্রাপ্ত বিচারপতি

Online Desk অক্টোবর 21, 2026
1000437693.webp

হ্যাকার হানায় এসবিআই-এর প্রায় চার হাজার গ্রাহকের তথ্য ফাঁস, স্বীকার করল ব্যাঙ্ক

Online Desk অক্টোবর 21, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.