Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • জামাইষষ্ঠী

জামাইষষ্ঠী

Online Desk জুন 1, 2025
JAMAISOSTHI.jpg

 

 

—

ঝাড়গ্রামে জামাইষষ্ঠীর স্পেশাল মিষ্টির রমরমা

নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রাম : ষষ্ঠী উপলক্ষে জামাইয়ের পাতে ভালো মিষ্টি তুলে দিতে ঝাড়গ্রামের মিষ্টির দোকানগুলো প্রস্তুত করছে নানা রকম মুখরোচক মিষ্টি। জলভরা সন্দেশ, চকলেট ক্রিম রোল, মধুভরা তালশাস, তৃপ্তি সন্দেশ—সবই রয়েছে তালিকায়। নিউ কুন্ডু সুইটসে মিলছে “জামাইষষ্ঠী” লেখা স্পেশাল সন্দেশ এবং জলভরা সন্দেশ।


এই দিনে জামাইকে আপ্যায়নের জন্য শাশুড়িদের ঘরে ঘরে চলছে প্রস্তুতি। মরশুমি ফল, মিষ্টি, এবং নানা রকম খাবার দিয়ে জামাই আদরের প্রতীক্ষায় শাশুড়িকূল।
এছাড়া কাঁচা আমের সন্দেশ ও নানা চকলেট ফ্লেভারের মিষ্টিও পাওয়া যাচ্ছে বাজারে। ঝাড়গ্রামের মিষ্টির দোকানগুলোতে এখন জামাইষষ্ঠীর প্রস্তুতিতে ব্যাপক ব্যস্ততা লক্ষ্য করা যাচ্ছে।

—

বালুরঘাটে ‘মা-বোনেদের ষষ্ঠী ব্রত’: এক ব্যতিক্রমী উদ্যোগ

নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট : চিরাচরিত ষষ্ঠী ব্রত পালনের ধারার বাইরে গিয়ে বালুরঘাট শহরের ২২ নম্বর ওয়ার্ডে পালিত হল “মা-বোনেদের ষষ্ঠীব্রত”। ওয়ার্ড কাউন্সিলর প্রদীপ্তা চক্রবর্তীর নেতৃত্বে এই অভিনব উদ্যোগ গ্রহণ করা হয়।
এই ব্রতের মূল উদ্দেশ্য ছিল ওয়ার্ডের সমস্ত মা ও বোনেদের মঙ্গল কামনা। কন্যাশ্রী, রূপশ্রী ও লক্ষীর ভান্ডার প্রকল্পের ভাবনা থেকেই এই অনুষ্ঠানের অনুপ্রেরণা এসেছে বলে জানিয়েছেন প্রদীপ্তা দেবী।

লক্ষ্মীর সাজে সজ্জিত কন্যাশ্রীদের দিয়ে শুরু হয় ব্রত। এরপর ওয়ার্ডের অন্যান্য নারীদের মঙ্গল কামনায় করা হয় পূজা ও ব্রত পালনের আয়োজন।
এই সামাজিক উদ্যোগে খুশি ও গর্বিত স্থানীয় বাসিন্দারা। অনেকেই মনে করছেন, এটি সামাজিক সচেতনতার এক নতুন পথ দেখাল।

—

বাঁকুড়ায় রোদ গরমে জামাইষষ্ঠীর বাজারে ভাটা

নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া :
আজ জামাইষষ্ঠী হলেও বাঁকুড়ার কোতুলপুরে বাজারে দেখা গেল নিরুত্তাপ পরিস্থিতি। অতিরিক্ত রোদ গরমের কারণে ফল, মিষ্টি বিক্রি কমে গেছে বলে জানাচ্ছেন স্থানীয় ব্যবসায়ীরা।
এক মিষ্টি বিক্রেতা জানান, “অন্যান্য বছর অনেক বেচাকেনা হয় এই দিনে, কিন্তু এবছর প্রচণ্ড গরমে লোকজন বাজারে আসছেই না। আগের বছরের তুলনায় মিষ্টি অনেক কম বিক্রি হয়েছে।”
এক ফল বিক্রেতা বলেন, “এই দিনে সাধারণত বাজারে চাপ থাকে, কিন্তু এবার রোদ গরমে রাস্তা ফাঁকা। কাস্টমার আসছে না বললেই চলে।”

এক টোটো চালক জানান, “জামাইষষ্ঠীর দিনে অতিরিক্ত ভাড়া হত অন্য বছর, কিন্তু এবার গরমের জন্য কেউ বেরোচ্ছে না, ভাড়াও হচ্ছে না।”
বাঁকুড়ার বাজারে আজকের দিনটা ছিল ফাঁকা ফাঁকা, রোদ গরমের কারণে জামাইষষ্ঠীর বেচাকেনা প্রায় স্তব্ধ বলেই মনে করছেন স্থানীয় ব্যবসায়ীরা।

Post Views: 411

Continue Reading

Previous: ক্যানসারকে বুড় আঙুল দেখিয়ে ফের ফ্লোরে ফিরলেন মিঠু চক্রবর্তী ও সব্যসাচী চক্রবর্তী
Next: কী ভাবে খুন হন হামাস প্রধান সিনওয়ার, জানাল ইজরায়েল

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.