Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • কাজ থেকে বিরতি নিলেন অভিনেতা, শুটিং করতে গিয়ে আঘাত পেয়েছেন সলমন খান

কাজ থেকে বিরতি নিলেন অভিনেতা, শুটিং করতে গিয়ে আঘাত পেয়েছেন সলমন খান

Online Desk সেপ্টেম্বর 20, 2025
jgh.png

ওঙ্কার ডেস্ক: সম্প্রতি লাদাখে সলমন খান তার আসন্ন অ্যাকশন ড্রামা ‘ব্যাটল অব গালওয়ান’এর শুটিং শেষ করে মুম্বইয়ে ফিরেছেন। খবর, আগামী সপ্তাহেই ছবির দ্বিতীয় দফার শুটিং শুরু করতে চলেছেন তিনি। জানা গিয়েছে, এই শুটিং হবে মুম্বইয়ে, এবং এটিকেই ছবির সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্যায় হিসেবে ধরা হচ্ছে। কারণ, এখানে শুধু অ্যাকশন নয়, আবেগঘন দৃশ্যগুলিও ক্যামেরাবন্দি করার পরিকল্পনা রয়েছে পরিচালকদের।
সূত্র মারফত খবর, “লাদাখে মাইনাস ১০ ডিগ্রির নিচে তাপমাত্রায় শুট করেছেন সলমন এবং পুরো ইউনিট। এমনকি শারীরিক চোট নিয়েও কম অক্সিজেন আর কঠিন আবহাওয়াকে উপেক্ষা করে শুটিং করেছেন অভিনেতা। দলটি আসল লোকেশনে কিছু অ্যাকশন সিকোয়েন্স এবং নাটকীয় দৃশ্য শুট করেছে। সলমনও ছোটখাটো আঘাত পেয়েছেন, তাই তিনি পরের এক সপ্তাহ বিশ্রামে থাকবেন। এর পর মুম্বইয়ে দ্বিতীয় শিডিউলের শুটিং শুরু হবে। প্রায় ৪৫ দিন ধরে ছবির শুটিং হয়েছে লাদাখে, যার মধ্যে সলমন ছিলেন ১৫ দিন নিজের দৃশ্যের জন্য। আগামী সপ্তাহ থেকেই ব্যাটল অব গালওয়ান–এর দ্বিতীয় শিডিউল মুম্বইয়ে শুরু হবে।”
ছবির রিলিজের সঠিক তারিখ এখনও পর্যন্ত গোপন রাখা হয়েছে। তবে নির্মাতারা শিগগিরই মুক্তির তারিখ ঘোষণা করবেন। জুলাই মাসে সলমন তাঁর ভক্তদের জন্য ‘ব্যাটল অব গালওয়ান’এর প্রথম ঝলক দেখান, যা খানের এক অত্যন্ত প্রখর এবং দেশভক্তিমূলক চরিত্রের ইঙ্গিত দিয়েছে। অপুর্ব লখিয়ার পরিচালনায় ‘ব্যাটল অব গালওয়ান’ ছবিটি ২০২০ সালের গালওয়ান উপত্যকার ভয়াবহ সংঘর্ষকে তুলে ধরে যেখানে ভারতীয় এবং চিনা সেনারা অস্ত্র ছাড়াই মোকাবিলা করেছিলেন।

Post Views: 113

Continue Reading

Previous: পুজোর আগে উপভোক্তাদের মুখে হাসি ! সোমবার থেকে কমছে অধিকাংশ পণ্যের দাম
Next: তৃণমূলের পাল্টা বাঙালি অস্মিতাতে শান বিজেপির

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.