Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • তৃণমূলের পাল্টা বাঙালি অস্মিতাতে শান বিজেপির

তৃণমূলের পাল্টা বাঙালি অস্মিতাতে শান বিজেপির

Online Desk সেপ্টেম্বর 20, 2025
samik.jpg

ওঙ্কার ডেস্ক: রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস বিভিন্ন সময়ে বিজেপিকে বাংলা ও বাঙালি বিরোধী দল হিসেবে তোপ দাগে। এর মোকাবিলা করতে এবার পাল্টা বাঙালি অস্মিতাতে শান দিচ্ছে পদ্ম শিবির। জোড়াফুল শিবিরকে বার্তা দিতে আসন্ন দুর্গাপুজোকেই বেছে নিয়েছে রাজ্যের প্রধান বিরোধী দল। ভিন রাজ্যের বাঙালিদের সঙ্গে জনসংযোগে জোর দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ৬, মুরলীধর সেন লেন।

বিজেপি সূত্রে খবর, পদ্ম শিবিরের নেতারা ভারতের বিভিন্ন রাজ্যে যাবেন সে রাজ্যে বসবাসরত বাঙালিদের সঙ্গে জনসংযোগ করতে। বিজেপি সূত্রের খবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লোকসভা কেন্দ্র বারাণসীতে যাবেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। গুজরাটে জনসংযোগ করতে যাবেন শমীক ভট্টাচার্য। সূত্রের দাবি, বিজেপির এই কর্মসূচির জন্য সংশ্লিষ্ট রাজ্যে স্থানীয় নেতৃত্বের মধ্যে থেকে কয়েক জনকে নিয়ে বিশেষ দল গড়া হয়েছে। তারাই বাংলার বিজেপি নেতাদের স্থানীয় পুজো কমিটিগুলির কাছে নিয়ে যাবেন।

উল্লেখ্য, বঙ্গে বিধানসভা নির্বাচনের আর এক বছরও বাকি নেই। তার আগে রাজনীতির ময়দানে ঘুঁটি সাজাতে শুরু করেছে সমস্ত রাজনৈতিক দল। এমনিতেই বিভিন্ন বিজেপিশাসিত রাজ্যে বাঙালি শ্রমিকদের উপর অত্যাচার করা হচ্ছে বলে অভিযোগ তুলে সরব হয়েছে তৃণমূল। সেই আবহে বাংলা বিরোধী ভাবমূর্তি মুছতে পাল্টা কর্মসূচি নিল বিজেপি। সম্প্রতি জিএসটি নিয়ে এক অনুষ্ঠানে যোগ দিতে বাংলায় এসেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। তাঁকে রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতি উপহার দিয়েছিলেন। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, বাঙালি অস্মিতার প্রশ্নে তৃণমূলের চেয়ে বিজেপি কোনও অংশে কম নয়, তা বোঝাতে চাইছে বঙ্গ বিজেপি।

Post Views: 110

Continue Reading

Previous: কাজ থেকে বিরতি নিলেন অভিনেতা, শুটিং করতে গিয়ে আঘাত পেয়েছেন সলমন খান
Next: একসঙ্গে ষষ্ঠতম সিনেমা করছি, সমাজমাধ্যমে দীপিকা পাড়ুকোনের পোস্ট নিয়ে জোর চর্চা

সম্পর্কিত গল্প

OPP.jpg

ভূপেন্দ্র যাদবের বাড়িতে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে তৃণমূলের বিদ্রোহী সাংসদেরা

Online Desk জুন 8, 2026
arrest-dcd.jpg

৫০০০০ টাকা তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা

Online Desk জুন 8, 2026
death-leg.jpg

পুজো কমিটির টাকার হিসেব মেলানোর জন্য ডেকে তৃণমূল নেতাকে শাবল দিয়ে পিটিয়ে খুন

Online Desk জুন 8, 2026

You may have missed

OPP.jpg

ভূপেন্দ্র যাদবের বাড়িতে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে তৃণমূলের বিদ্রোহী সাংসদেরা

Online Desk জুন 8, 2026
arrest-dcd.jpg

৫০০০০ টাকা তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা

Online Desk জুন 8, 2026
death-leg.jpg

পুজো কমিটির টাকার হিসেব মেলানোর জন্য ডেকে তৃণমূল নেতাকে শাবল দিয়ে পিটিয়ে খুন

Online Desk জুন 8, 2026
AVHI.jpg

সই কাণ্ডে আবারও হাজিরা এড়ালেন অভিষেক, চিঠি লিখে চাইলেন সময়

Online Desk জুন 8, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.