Skip to content
অক্টোবর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাষ্ট্র
  • একসঙ্গে ষষ্ঠতম সিনেমা করছি, সমাজমাধ্যমে দীপিকা পাড়ুকোনের পোস্ট নিয়ে জোর চর্চা

একসঙ্গে ষষ্ঠতম সিনেমা করছি, সমাজমাধ্যমে দীপিকা পাড়ুকোনের পোস্ট নিয়ে জোর চর্চা

Online Desk সেপ্টেম্বর 20, 2025
FotoJet-2.jpg

ওঙ্কার ডেস্ক: শাহরুখ খানের সঙ্গে দীপিকা পাড়ুকোনের বন্ধুত্বের কথা কারও অজানা নয়। মেগাবাজেট ‘কিং’-এর সেট থেকে ছবি দিয়ে ক্যাপশনের ধোঁয়াশা সরিয়ে নিজস্ব মতামত ব্যক্ত করলেন দীপিকা।
মাসখানেক ধরেই দীপিকা পাড়ুকোনের বিরুদ্ধে বেশ কয়েকবার অপেশাদারিত্বের অভিযোগ। মেগাবাজেট ‘স্পিরিট’-এর পর ‘কল্কি ২৮৯৮ এডি’ থেকেও বাদ পড়েছেন অভিনেত্রী! কারও দাবি, ৮ ঘণ্টার শিফট নিয়ে সমস্যা, আবার কারও দাবি পারিশ্রমিক হাঁকানোর জন্যেই অভিনেত্রীকে সিক্যুয়েল থেকে সরানো হয়েছে। যদিও অভিনেত্রীর ঘনিষ্ঠ সূত্রের দাবি, চিত্রনাট্যে দীপিকার চরিক্র ছেটে ক্যামিওর পর্যায়ে আনা হয়েছিল, সেই প্রেক্ষিতেই ‘কল্কি’র সিক্যুয়েল থেকে সরে দাঁড়ান দীপিকা।
জল্পনা আগেই ছিল যে, এই ছবিতে সুহানা খানের মায়ের ভূমিকায় অভিনয় করতে পারেন দীপিকা। শুক্রবার গভীর রাতে সেট থেকে ছবি শেয়ার করে সেই গুঞ্জনেই সিলমোহর দিলেন বলিউড নায়িকা। আর শাহরুখ-দীপিকা মানেই সিনেমা সুপারহিট। সেই ‘ওম শান্তি ওম’ থেকে শুরু। তারপর ‘চেন্নাই এক্সপ্রেস’, ‘হ্যাপি নিউ ইয়ার’… একের পর এক ব্লকবাস্টার।
ছবিতে দেখা গেল, বাদশার হাতে হাত রেখে সেই মুহূর্ত ক্যামেরাবন্দি করেছেন দীপিকা। ক্যাপশনে লেখা- “প্রায় ১৮ বছর আগে ‘ওম শান্তি ওম’ ছবির শুটিং করার সময় উনি আমাকে প্রথম শিখিয়েছিলেন, একটি সিনেমায় কাজ করার অভিজ্ঞতা এবং কাদের সঙ্গে আপনি কাজ করছেন, সেটা ছবির বক্স অফিস সাফল্যের থেকেও অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমিও মনেপ্রাণে তা বিশ্বাস করি। এবং তার পর থেকেই এই মন্ত্রকে পাথেয় করে আমি প্রতিটা কাজের সিদ্ধান্ত নিয়েছি। সম্ভবত সেকারণেই আমরা একসঙ্গে ষষ্ঠতম সিনেমা করছি এবার।”

Continue Reading

Previous: তৃণমূলের পাল্টা বাঙালি অস্মিতাতে শান বিজেপির
Next: প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় প্রেমিকাকে কুপিয়ে খুন ! অভিযুক্ত প্রেমিক গ্রেফতার।

সম্পর্কিত গল্প

New-Project-35.webp

কংগ্রেসের ক্ষমতায় ফেরা নিয়ে কটাক্ষ শাহের, রাহুলের বিদেশযাত্রা নিয়েও খোঁচা

Online Desk অক্টোবর 22, 2026
New-Project-33.webp

ইনস্টাগ্রামে আত্মপ্রকাশ সোনিয়া গান্ধীর, শেয়ার করলেন আত্মজীবনীর প্রথম ঝলক

Online Desk অক্টোবর 22, 2026
amit-shah-d.jpg

‘আগামী ৩০ বছর ক্ষমতায় আসতে পারবেন না!’, বিদেশ সফরে থাকা রাহুল গান্ধীকে কটাক্ষ অমিত শাহের

Online Desk অক্টোবর 22, 2026

You may have missed

strait-of-hormuz-d.jpg

হরমুজ প্রণালীতে ৭টি তেলবাহী জাহাজে হামলা ইরানের, ফের যুদ্ধ শুরুর আশঙ্কা?

Online Desk অক্টোবর 22, 2026
New-Project-35.webp

কংগ্রেসের ক্ষমতায় ফেরা নিয়ে কটাক্ষ শাহের, রাহুলের বিদেশযাত্রা নিয়েও খোঁচা

Online Desk অক্টোবর 22, 2026
saudi.jpg

৬ মাসে ৫৯ বিদেশির মৃত্যুদণ্ড কার্যকর করেছে কসাই রাষ্ট্র সৌদি

Online Desk অক্টোবর 22, 2026
Job-Loss-Anxiety_-Office-Layoffs-Montage.jpg

কেন ভয়গ্রস্থ হচ্ছেন মানুষেরা ?

Online Desk অক্টোবর 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.