Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় প্রেমিকাকে কুপিয়ে খুন ! অভিযুক্ত প্রেমিক গ্রেফতার।

প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় প্রেমিকাকে কুপিয়ে খুন ! অভিযুক্ত প্রেমিক গ্রেফতার।

Online Desk সেপ্টেম্বর 20, 2025
Taherpur.jpg

নিজস্ব প্রতিনিধি, নদিয়া : প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় নাবালিকাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করার অভিযোগ প্রেমিকের বিরুদ্ধে। গভীর রাতে পুকুর পাড় থেকে উদ্ধার নাবালিকার রক্তাক্ত মৃতদেহ। ঘটনায় তীব্র চাঞ্চল্য তাহেরপুর থানার বীরনগরে।

সূত্রের খবর, তাহেরপুর থানার বীরনগর ইছাপুর এলাকার বাসিন্দা ওই নাবালিকা শুক্রবার সন্ধ্যায় ‘মামার বাড়ি যাচ্ছি’ বলে বাড়ি থেকে বেরিয়েছিল। সন্ধ্যা তখন ৭টা হবে। তারপরেই তার আর খোঁজ পায়নি ওই নাবালিকার পরিবার। পরে পরিবারের লোকেরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির পর গভীর রাতে স্থানীয় একটি পুকুর পাড়ে ওই নাবালিকার নিথর দেহের সন্ধান পায় পরিবারের লোকেরা। পরে তাহেরপুর থানায় খবর দিলে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করে।

পুলিশ সূত্রে খবর, রাত ১টা নাগাদ ছাত্রীর বাড়ি থেকে কিছুটা দূরে একটি পরিত্যক্ত গোয়ালঘর থেকে তার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। রাতেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু চিকিৎসকেরা জানিয়ে দেন, আগেই মারা গিয়েছে বছর ষোলোর মেয়েটি।

 

মৃতের পরিবারের অভিযোগ, স্থানীয় এক যুবক ওই নাবালিকাকে দীর্ঘদিন ধরে প্রেমের প্রস্তাব দিচ্ছিল ও উত্তক্ত করছিল। অভিযোগ, সেই প্রেমের প্রস্তাবে সায় না দেওয়ার জন্যই ওই নাবালিকাকে তুলে নিয়ে গিয়ে কুপিয়ে খুন করেছে ওই যুবক। ঘটনায় মৃতের পরিবার তাহেরপুর থানায় এই মর্মে লিখিত অভিযোগ দায়ের করার পরই তড়িঘড়ি ওই অভিযুক্তকে গ্রেফতার করেছে তাহেরপুর পুলিশ। ঘটনায় শনিবার চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ইতিমধ্যেই মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে তাহেরপুর থানার পুলিশ।

প্রতিবেশীদের একাংশের কথায়, মেয়েটির সঙ্গে একসময় ভাল সম্পর্ক ছিল অভিযুক্তের। ঘনিষ্ঠতাও ছিল। কিন্তু সম্প্রতি সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চায় মেয়েটি। এ নিয়ে দু’জনের মধ্যে ঝামেলা চলছিল। শুক্রবার সন্ধ্যায় বাড়ি থেকে বেরোনোর পর ছাত্রীর পিছু নিয়েছিলেন অভিযুক্ত। সেই সময় বিদ্যুৎবিচ্ছিন্ন ছিল গ্রাম। অন্ধকারের সুযোগে কাপড় জাতীয় কিছু দিয়ে নাবালিকার মুখে চাপা দিয়ে তাকে ওই জায়গাটিতে নিয়ে যান অভিযুক্ত। রানাঘাট পুলিশ জেলার সুপার আশিসকুমার মৌর্য জানিয়েছেন, ‘‘ইতিমধ্যে এক জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে। আশা করছি, দ্রুত খুনের কারণ জানা যাবে।’’

কয়েক দিন আগে কৃষ্ণনগরে এক কলেজছাত্রীর বাড়িতে ঢুকে প্রাক্তন প্রেমিক তাঁকে গুলি করে খুন করেন। সেই ঘটনায় শোরগোল পড়েছিল এলাকায়। বিস্তর কাঠখড় পুড়িয়ে ভিন্‌রাজ্য থেকে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। তার মধ্যে আবার ওই রকম একটি ঘটনায় রীতিমতো চাঞ্চল্য দেখা দিয়েছে নদিয়ার তাহেরপুরে।

Post Views: 215

Continue Reading

Previous: একসঙ্গে ষষ্ঠতম সিনেমা করছি, সমাজমাধ্যমে দীপিকা পাড়ুকোনের পোস্ট নিয়ে জোর চর্চা
Next: অস্বাভাবিক মৃত্যু আইআইটি খড়্গপুরের পড়ুয়ার! উদ্ধার ঝুলন্ত দেহ

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.