Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • অস্বাভাবিক মৃত্যু আইআইটি খড়্গপুরের পড়ুয়ার! উদ্ধার ঝুলন্ত দেহ

অস্বাভাবিক মৃত্যু আইআইটি খড়্গপুরের পড়ুয়ার! উদ্ধার ঝুলন্ত দেহ

Online Desk সেপ্টেম্বর 20, 2025
death.jpg

ওঙ্কার ডেস্ক: আইআইটি খড়্গপুরে ফের অস্বাভাবিক মৃত্যু এক পড়ুয়ার। শনিবার ঘর থেকে উদ্ধার হল পড়ুয়ার ঝুলন্ত দেহ। ছাত্রের মৃত্যু ঘিরে তৈরি হয়েছে চাঞ্চল্য। তবে কী ভাবে তার মৃত্যু হল, তা এখনও স্পষ্ট নয়। গোটা বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ছাত্রের নাম হর্ষকুমার পাণ্ডে। ঝাড়খণ্ড থেকে বাংলার এই শিক্ষা প্রতিষ্ঠানে পড়তে এসেছিল সে। কিন্তু শনিবার দুপুর দু’টো নাগাদ ক্যাম্পাসের বিআর আম্বেদকর হলের ঘর থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। বিষয়টি জানাজানি হতে ঘটনাস্থলেই পৌঁছয় হিজলি ফাঁড়ির পুলিশ। তদন্তকারীরা দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। কীভাবে মৃত্যু হল ওই পড়ুয়ার সে বিষয়ে এখনও স্পষ্ট করে কিছু জানায়নি পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

উল্লেখ্য, আইআইটি খড়্গপুরে পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু এই প্রথম নয়। চলতি বছরে এ নিয়ে ছ’জন পড়ুয়ার মৃত্যু হল অস্বাভাবিক ভাবে। এর মধ্যে পাঁচ জনের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। গত জানুয়ারি মাসে শোয়ান মালিক নামের এক পড়ুয়ার মৃত্যু হয়েছিল। মার্চে অস্বাভাবিক মৃত্যু হয় মহম্মদ আসিফ কামার নামের এক পড়ুয়ার। অনিকেত ওয়ালকর নামে এক পড়ুয়া মারা যায় গত এপ্রিল মাসে। একের পর এক পড়ুয়ার এমন রহস্যমৃত্যুতে কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। পড়ুয়াদের নিরাপত্তা ও মানসিক স্বাস্থ্য সহায়তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠছে।

Post Views: 108

Continue Reading

Previous: প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় প্রেমিকাকে কুপিয়ে খুন ! অভিযুক্ত প্রেমিক গ্রেফতার।
Next: মহালয়া শুধু ধর্মীয় বিশ্বাস নয়, বাঙালির ঐতিহ্যেরও স্মারক

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.