Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • কেক কেটে ৬০ বছরের জন্মদিন উদযাপন সালমানের, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও

কেক কেটে ৬০ বছরের জন্মদিন উদযাপন সালমানের, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও

Online Desk ডিসেম্বর 27, 2025
FotoJet.jpg

ওঙ্কার ডেস্ক: ২৭ ডিসেম্বর বলিউডের জনপ্রিয় অভিনেতা সালমান খানের জন্মদিন! এই বছর খাতায় কলমে ‘প্রবীণ’এর তালিকায় চলে গেলেন অভিনেতা। ৬০ বছরের জন্মদিনের শুরুটা এদিন সলমন খান তাঁর অনুরাগীদের সঙ্গেই শুরু করলেন। বাদ গেলেন না ছবি শিকারিরা।
২৬ ডিসেম্বরের মধ্যরাতে পানভেলের ফার্মহাউজে নিকট আত্মীয় এবং পরিবারের সঙ্গে জন্মদিন উদ্‌যাপন করেন সলমন খান। মুম্বইয়ের গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট এবং পানভেলের খামারবাড়িতে অতিরিক্ত নিরাপত্তা নিয়ে পালন করা হয়েছে তাঁর জন্মদিন। এবং গুটিকয় অতিথি ও আত্মীয়দের সঙ্গেই এই বিশেষ দিনটি কাটান তিনি। তাঁর বার্থডে পার্টিতে মহেন্দ্র সিং ধোনি সহ আয়ুশ শর্মা ও অন্যান্যরা উপস্থিত ছিলেন। এছাড়া মা সালমা খান, বাবা সেলিম খান, বোন অর্পিতাও উপস্থিত ছিলেন ভাইজানের জন্মদিনে।
প্রাণনাশের হুমকি, ভয় থাকলেও, জন্মদিনের দিন ভাইজান তাঁর অনুরাগীদের সঙ্গে দেখা করেন! তিনি সময় বের করে বাইরে আসেন। সকলের সঙ্গে হাত নেড়ে কথাও বলেন তিনি। এছাড়াও পাপারাজ্জিদের সঙ্গে এদিন সলমন খানকে কেক কাটতে দেখা যায়। কথা বলার পাশাপাশি তোলেন ছবিও। তাঁর জন্মদিনের ভিডিও ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে, সেখানে দেখা যাচ্ছে সলমন খান একটি রেড ভেলভেট কেক কাটছেন। এদিন সলমন খানকে একটি কালো টিশার্ট এবং জিন্সে দেখা যায়।
উল্লেখ্য, সলমন খানকে শেষ ‘সিকান্দর’ ছবিতে দেখা গিয়েছে। কিন্তু বক্স অফিসে প্রত্যাশিত সাড়া পায়নি সেই ছবি। আগামীতে সলমন খানকে ‘ব্যাটেল অফ গালওয়ান’ ছবিতে দেখা যাবে। আগামী বছর মুক্তি পাবে ছবিটি। বর্তমানে জন্মদিনের খুশ মেজাজে ধরা দিলেন বলিউডের ভাইজান।

Post Views: 258

Continue Reading

Previous: হতে চলেছে ২০ বছরের চুক্তি, আগামী বছর কবে শুরু আইএসএল?
Next: বাংলাদেশে হিন্দুদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন ভারত, দীপু খুনে সে দেশে চলছে ধরপাকড়

সম্পর্কিত গল্প

jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026
gitanjali-angmo.jpg

‘নিট প্রশ্নফাঁস ইস্যুতে কংগ্রেসের বিক্ষোভ লোক দেখানো’! মন্তব্য সোনম ওয়াংচুকের স্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
polic.jpg

‘মাদক মামলায় ফাঁসিয়ে দেব’, সিজেপি বিক্ষোভকারীদের হুমকি পুলিশকর্মীর!

Online Desk জুলাই 23, 2026

You may have missed

jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026
gitanjali-angmo.jpg

‘নিট প্রশ্নফাঁস ইস্যুতে কংগ্রেসের বিক্ষোভ লোক দেখানো’! মন্তব্য সোনম ওয়াংচুকের স্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
polic.jpg

‘মাদক মামলায় ফাঁসিয়ে দেব’, সিজেপি বিক্ষোভকারীদের হুমকি পুলিশকর্মীর!

Online Desk জুলাই 23, 2026
jk-police.jpg

অনন্তনাগে পুলিশকর্মীকে হত্যার কয়েক ঘণ্টার মধ্যেই লস্করের দুই জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.