Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • হতে চলেছে ২০ বছরের চুক্তি, আগামী বছর কবে শুরু আইএসএল?

হতে চলেছে ২০ বছরের চুক্তি, আগামী বছর কবে শুরু আইএসএল?

Online Desk ডিসেম্বর 27, 2025
isl.jpg

স্পোর্টস রিপোর্টার, ওঙ্কার বাংলা: অবশেষে জট খুলছে আইএসএলের। খুব সম্ভবত আগামী ৫ ফেব্রুয়ারী থেকে শুরু হবে ভারতের এক নম্বর লিগ। দীর্ঘমেয়াদি পরিকল্পনায় ক্লাব জোটের প্রস্তাবে সিলমোহর দিল ফেডারেশন। ব্রডকাস্টিং ফি বিক্রি হবে, নিয়ন্ত্রণ থাকবে ক্লাব জোটের হাতে, ফেডারেশনের প্রতিনিধি ও ক্লাব জোটের প্রতিনিধিদের নিয়ে একটি কমিটি তৈরি করা হবে। ২০ বছরের জন্য এই চুক্তি হতে চলেছে।

প্রস্তাবটি সম্পূর্ণ সুপ্রিম কোর্টে পেশ করবে ফেডারেশন। বৈঠকের পর যে মডেল সামনে এসেছে লিগের মালিকানা ও পরিচালনের দায়িত্ব নেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। টানা ২০ টি মরসুম এই ব্যবস্থাটি কার্যকর থাকবে। টুর্নামেন্ট পরিচালিত হবে একটি নির্দিষ্ট সেন্ট্রাল অপারেশনাল বাজেটের মাধ্যমে, যার প্রাথমিক পরিমাণ ধরা হয়েছে ৭০ কোটি টাকা। সূত্রের খবর, এই বাজেট গঠিত হবে এআইএফএফ-এর অংশগ্রহণকারী ক্লাব এবং সম্ভাব্য বাণিজ্যিক অংশীদারের কাছ থেকে সংগৃহীত লীগ মেম্বারশিপ কন্ট্রিবিউশন এর মাধ্যমে।

লিগ পরিচালনা, ক্লাব লাইসেন্সিং, সম্প্রচার, বিপণন, ম্যাচ অফিশিয়াল, যুব লীগ, অ্যান্টি রডপিং ও পুরষ্কার মূল্য সমস্ত কিছুই খরচ করা হবে এই বাজেট থেকে। প্রতিটি অংশগ্রহনকারী ক্লাবকে মরসুমের শুরুতে ফেডারেশনকে ১ কোটি টাকা অংশগ্রহণ ফি হিসেবে দিতে হবে। যদিও এই অর্থ পরে কেন্দ্রীয় রাজস্ব থেকে ফেরত দেওয়া হবে। ভবিষ্যতে অপারেশনাল বাজেট বাড়লে এই ফি আনুপাতিক হারে বাড়বে। নতুন মডেলে রাজস্ব বন্টনের হার নির্ধারন করা হয়েছে, ফেডারেশন পাবে ১০ শতাংশ এবং অংশগ্রহণকারী ক্লাবগুলি পাবে ৫০ শতাংশ। ক্লাবগুলির জন্য নির্দিষ্ট ফিক্সড রেভিনিউ শেয়ার থাকবে ১০ শতাংশ এবং সম্ভাব্য বাণিজ্যিক অংশীদারের জন্য বরাদ্দ থাকবে ৩০ শতাংশ।

বাণিজ্যিক অংশীদার চাইলে অতিরিক্ত অর্থ বিনিয়োগ করে ফেডারেশনের রাজস্বের অংশ থেকে শেয়ার কিনতে পারবে, লিগটি হবে সম্পূর্ণ ওপেন মডেলে। যেখানে প্রমোশন ও রেলিগেশনের ব্যবস্থা কার্যকর থাকবে। পাশাপাশি দীর্ঘদিন ধরে লিগে বিনিয়োগকারী ক্লাবগুলির স্বার্থ সুরক্ষায় বিশেষ ব্যাবস্থা রাখা হয়েছে। আট বছরের বেশি সময় ধরে অংশগ্রহণকারী ক্লাব সর্বোচ্চ এক শতাংশ ফিক্সড রেভিনিউ ধরে রাখতে পারবে। রেলিগেট হওয়া ক্লাবগুলির জন্য প্যারাসুট পেমেন্টেরও ব্যাবস্থা রাখা হয়েছে।

Post Views: 250

Continue Reading

Previous: ম্যাপিং থেকে বাদ পড়া ভোটারদের শুনানি শুরু, কত জন ডাক পেলেন প্রথম দফায়?
Next: কেক কেটে ৬০ বছরের জন্মদিন উদযাপন সালমানের, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও

সম্পর্কিত গল্প

polic.jpg

‘মাদক মামলায় ফাঁসিয়ে দেব’, সিজেপি বিক্ষোভকারীদের হুমকি পুলিশকর্মীর!

Online Desk জুলাই 23, 2026
bagher-ghalibaf.jpg

‘তেহরান তেল বিক্রি করতে না পারলে অন্য কেউ পারবে না’, মার্কিন যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যকে হুঁশিয়ারি ইরানের

Online Desk জুলাই 23, 2026
dharmendra-pradhan.jpg

১৯৯৭ সালে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলন ধর্মেন্দ্র প্রধানকে ছাত্রনেতা বানিয়েছিল, ২০২৬ সালে তাঁর বিরুদ্ধে একই অভিযোগে উত্তাল দেশ

Online Desk জুলাই 23, 2026

You may have missed

polic.jpg

‘মাদক মামলায় ফাঁসিয়ে দেব’, সিজেপি বিক্ষোভকারীদের হুমকি পুলিশকর্মীর!

Online Desk জুলাই 23, 2026
jk-police.jpg

অনন্তনাগে পুলিশকর্মীকে হত্যার কয়েক ঘণ্টার মধ্যেই লস্করের দুই জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন

Online Desk জুলাই 23, 2026
SANSAD.jpg

সংসদে হট্টগোল, শিক্ষামন্ত্রীর ইস্তফা ছাড়া আলোচনা নয়, প্রস্তাব ফেরাল বিরোধীরা

Online Desk জুলাই 23, 2026
bagher-ghalibaf.jpg

‘তেহরান তেল বিক্রি করতে না পারলে অন্য কেউ পারবে না’, মার্কিন যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যকে হুঁশিয়ারি ইরানের

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.