Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • প্রতারণা ও জালিয়াতির অভিযোগ এবার সঞ্জয় লীলা বনশালির বিরুদ্ধে, আসল ঘটনা কি?

প্রতারণা ও জালিয়াতির অভিযোগ এবার সঞ্জয় লীলা বনশালির বিরুদ্ধে, আসল ঘটনা কি?

Online Desk সেপ্টেম্বর 3, 2025
jg.png

ওঙ্কার ডেস্ক: রাজস্থানের বিকানের জেলায় প্রতারণা, দুর্ব্যবহার এবং বিশ্বাসভঙ্গের অভিযোগ এবার বিখ্যাত বলিউড পরিচালক সঞ্জয় লীলা বনশালি-সহ আরও দুজনের বিরুদ্ধে। জানা গিয়েছে এফআইআরও দায়ের হয়েছে তাঁদের নামে। পুলিশ সূত্রে খবর, বনশালির আসন্ন ছবি ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর সঙ্গে এই মামলার যোগ রয়েছে।
বিকানের সদর সার্কেল অফিসার বিশাল জাঙ্গিদ জানিয়েছেন, মাথুর অভিযোগ করেছেন, প্রথমে লাইন প্রোডিউসারের দায়িত্ব দিয়ে বনশালি ও তাঁর টিম বিনা পারিশ্রমিকে তাঁর দিয়ে কাজ করিয়ে নেন। পরে কোনও কারণ না দেখিয়েই তাঁকে বাদ দিয়ে দেওয়া হয়। আদালতের নির্দেশ অনুযায়ী সোমবার বিছওয়াল থানায় বনশালির পাশাপাশি ছবির প্রযোজক অরবিন্দ গিল ও উৎকর্ষ বালির বিরুদ্ধেও প্রতারণা, অপরাধমূলক ষড়যন্ত্র এবং অপরাধমূলক ভীতি প্রদর্শনের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। মাথুরের দাবি, তিনি ছবির শ্যুটিংয়ের যাবতীয় ব্যবস্থা করেছিলেন। কিন্তু একদিন হোটেলে ছবির টিমের সঙ্গে দেখা করতে গেলে বনশালি ও অন্যান্যরা তাঁর সঙ্গে দুর্ব্যবহার করেন। এই মামলার তদন্ত করছেন বিছাওয়াল থানার এসএইচও গোবিন্দ সিং চরণ।
অন্যদিকে ‘লাভ অ্যান্ড ওয়ার’-এ মুখ্য চরিত্রে অভিনয় করছেন রণবীর কাপুর, আলিয়া ভাট এবং ভিকি কৌশল। বনশালির এটি বড় মাপের নতুন প্রোজেক্ট। রণবীর ও ভিকি ভারতীয় বিমানবাহিনীর পাইলটের ভূমিকায় দেখা যাবে। ছবির বেশিরভাগ শ্যুটিং হয়েছে রাজস্থানে। আগামী ২০ মার্চ, ২০২৬-এ মুক্তি পাবে ছবিটি।

Post Views: 130

Continue Reading

Previous: ইনস্টাগ্রামে বয়স লুকিয়ে প্রেমের ফাঁদ; বিয়ের দাবি, টাকার জালিয়াতির জেরে শ্বাসরোধ করে খুন মহিলাকে
Next: কর্মসংস্থানে আশার আলো ! পাঁচ বছরে মোটা বেতনে ৩০ লক্ষ ভারতীয় কর্মী চাইছে রাশিয়া

সম্পর্কিত গল্প

1000353230.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের দাবিতে পড়ুয়াদের আন্দোলনের পাশে অভিনেতা সলমন

Online Desk জুলাই 23, 2026
GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
MODI.jpg

নিট প্রশ্নফাঁস কাণ্ডে ফাস্ট ট্র্যাক আদালত গঠন হবে, ঘোষণা প্রধানমন্ত্রীর

Online Desk জুলাই 23, 2026

You may have missed

tapia.jpg

কালো টাকা সাদা করার অভিযোগ! বিমানে ওঠার আগে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতিকে জেরা মার্কিন গোয়েন্দাদের

Online Desk জুলাই 23, 2026
1000353230.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের দাবিতে পড়ুয়াদের আন্দোলনের পাশে অভিনেতা সলমন

Online Desk জুলাই 23, 2026
METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.