Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ইনস্টাগ্রামে বয়স লুকিয়ে প্রেমের ফাঁদ; বিয়ের দাবি, টাকার জালিয়াতির জেরে শ্বাসরোধ করে খুন মহিলাকে

ইনস্টাগ্রামে বয়স লুকিয়ে প্রেমের ফাঁদ; বিয়ের দাবি, টাকার জালিয়াতির জেরে শ্বাসরোধ করে খুন মহিলাকে

Online Desk সেপ্টেম্বর 3, 2025
deadbody.png

ওঙ্কার ডেস্ক: উত্তরপ্রদেশের মৈনপুরীতে ৫২ বছর বয়সী এক মহিলাকে শ্বাসরোধ করে খুন করেছে তাঁরই ইনস্টগ্রামের ২৬ বছর বয়সী প্রেমিক। ইনস্টাগ্রামে আলাপ হওয়া ঐ মহিলাকে বিয়ে করতে অস্বীকার ও টাকা ফেরতের দাবিকে কেন্দ্র করে খুন করেছে অরুন রাজপুত নামের এক যুবক। ঘটনাটি প্রকাশ্যে আসতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
পুলিশ সুত্রে খবর, মৃতার বয়স ৫২ বছর। তিনি ছিলেনবিবাহিতা এবং চার সন্তানের মা। প্রায় দেড় বছর আগে ইনস্টাগ্রামে অরুনের সঙ্গে পরিচয় হয়। এরপর নিয়মিত যোগাযোগ বজায় ছিল। দুইমাস আগে নম্বর বিনিময়ের পর ফোনে কথাবার্তা আরও ঘন ঘন শুরু হয় এবং একাধিকবার সামনাসামনি দেখা-সাক্ষাৎও হয়। তদন্তে উঠে এসেছে, গত ১১ অগস্ট ফাররুখাবাদ থেকে মৈনপুরীতে অরুণের সঙ্গে দেখা করতে আসেন ওই মহিলা। সেখানেই বিয়ে ও টাকা ফেরত নিয়ে তর্কাতর্কি শুরু হয়। সেই সময় অরুণ ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে শ্বাসরোধ করে খুন করেন তাঁকে। করপাড়ি গ্রামের কাছে মৃতদেহ উদ্ধার হয়। গলায় শ্বাসরোধের চিহ্ন দেখে প্রথম থেকেই খুনের সন্দেহ করে পুলিশ। ময়নাতদন্তে তা নিশ্চিত হয়। একইসঙ্গে ফাররুখাবাদ থানায় জমা হওয়া নিখোঁজ অভিযোগের সূত্র ধরে পরিচয় মেলে মৃতার।
মৈনপুরীর পুলিশ সুপার অরুণ কুমার সিং জানিয়েছেন, জিজ্ঞাসাবাদে অভিযুক্ত খুনের কথা স্বীকার করেছে। অরুণ জানিয়েছেন, ওই মহিলা দীর্ঘদিন ধরে বিয়ের জন্য চাপ দিচ্ছিলেন এবং প্রায় দেড় লক্ষ টাকা ধার দিয়েছিলেন, যা ফেরত চাইছিলেন। এ নিয়েই ক্ষুব্ধ হয়ে খুনের সিদ্ধান্ত নেয় অরুণ। তাঁর আরও দাবি, মহিলা ইনস্টাগ্রামে ফিল্টার ব্যবহার করে নিজেকে অনেক কম বয়সী দেখাতেন। প্রথমবার সাক্ষাতের পরই তাঁর প্রকৃত বয়স ও সন্তান থাকার বিষয়টি জানতে পারেন অরুণ। সেটাই বিয়ে না করার অন্যতম কারণ বলে দাবি করেছে সে। বর্তমানে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ হেফাজতে নিয়েছে। ঘটনায় তদন্ত চলছে।

Post Views: 124

Continue Reading

Previous: বর্ধমান শহরের উদয়পল্লী যুবক সংঘের দুর্গা পুজোয় বিশেষ চমক, সাজসজ্জা মহিলা শিল্পীরা
Next: প্রতারণা ও জালিয়াতির অভিযোগ এবার সঞ্জয় লীলা বনশালির বিরুদ্ধে, আসল ঘটনা কি?

সম্পর্কিত গল্প

METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
MODI.jpg

নিট প্রশ্নফাঁস কাণ্ডে ফাস্ট ট্র্যাক আদালত গঠন হবে, ঘোষণা প্রধানমন্ত্রীর

Online Desk জুলাই 23, 2026

You may have missed

METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
MODI.jpg

নিট প্রশ্নফাঁস কাণ্ডে ফাস্ট ট্র্যাক আদালত গঠন হবে, ঘোষণা প্রধানমন্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.