Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • বর্ধমান শহরের উদয়পল্লী যুবক সংঘের দুর্গা পুজোয় বিশেষ চমক, সাজসজ্জা মহিলা শিল্পীরা

বর্ধমান শহরের উদয়পল্লী যুবক সংঘের দুর্গা পুজোয় বিশেষ চমক, সাজসজ্জা মহিলা শিল্পীরা

Online Desk সেপ্টেম্বর 3, 2025
DURGA.jpg

নিজস্ব প্রতিনিধি : “কথায় আছে যে রাঁধে সে চুলও বাঁধে” ! হ্যাঁ, সত্যিই তাই কখনো কখনো এই প্রবাদ বাক্য বাস্তবে রূপ নেয়। বর্তমান সময়ে দাঁড়িয়ে বেশিরভাগ মহিলারাই স্বনির্ভরশীল, আত্মবিশ্বাসী, পরিশ্রমী, সব কাজেই পারদর্শী তারা। এখন মেয়েরা শুধু ঘরকন্যা নয়, ঘরের থেকে বাইরে বেরিয়েও নিজ নিজ কাজে তারা দক্ষতার সঙ্গে কাজ করে চলেছেন। পূর্ব বর্ধমান জেলার বর্ধমান শহরের উদয়পল্লী যুবক সংঘের দুর্গোৎসবের মণ্ডপ প্রাঙ্গনে ফুটে উঠেছে সেই ছবি। মহিলা শিল্পীরা তৈরি করছেন মন্ডপ।

উদয় পল্লী যুবক সংঘের এবার দুর্গা পুজোয় থাকছে বিশেষ চমক। মহিলারা নিজের হাতে মন্ডপ প্যান্ডেলের বাঁশ পোতা থেকে শুরু করে বাঁশের কাঠামো বাধা এবং অনেক উচ্চতায় তার ওপর দাঁড়িয়ে পুরো মন্ডপের নকশা কাটছেন। যেই নকশায় ফুটে উঠছে নানান বৈচিত্র্য কাহিনী। সবটাই নিজেরাই করছেন হয়তো সচরাচর এই দৃশ্য দেখা যায় না। প্যান্ডেলের কাঠামো তৈরি, মন্ডপের নকশা, প্যান্ডেল সাজানো পুরুষ কর্মীরাই করে থাকেন। কিন্তু এই উদয়পল্লী যুবক সংঘের দুর্গোৎসব মণ্ডপ সেজে উঠছে মহিলাদের হাতে। পাঁচজন মহিলা মিলে তৈরি করছেন এই পুজো মণ্ডল।

তাঁরা জানিয়েছেন, পড়াশোনার পাশাপাশি এই কাজ করছেন। একদিকে যেমন স্বনির্ভর হয়ে ওঠা, তার পাশাপাশি অনেক কিছুই শেখা হচ্ছে তাঁদেরর। এই কাজে তাঁদের হাতেখড়ি কলেজের প্রফেসার রঙ্গজিববাবুর হাত ধরে। তার কাছ থেকেই এই সবকিছু শেখা।

শিল্পী শম্পা দাস, সুকৃতি মন্ডল ও রেখা দাসের হাতের ছোঁয়ায় সুন্দর ভাবে সেজে উঠছে উদয় পল্লী যুবক সংঘের পুজো মণ্ডপ। বলা যেতে পারে এই মহিলা শিল্পীরা কোমরে আঁচল গুঁজেই শুরু করে দিয়েছেন দুর্গা পুজোর মন্ডপ সজ্জার কাজ। আর তার মধ্য দিয়েই যেন শুরু হয়ে গেল শারদ উৎসবের কাউন্টডাউন। এ বছরে তাঁদের বিশেষ ভাবনা “ফিরিয়ে দাও অরণ্য”। চারিদিকে যেভাবে গাছপালা কেটে ফেলা হচ্ছে, জঙ্গল ধ্বংস হচ্ছে, বনভূমি হারিয়ে যাচ্ছে প্রকৃতির বুক চিরে তৈরি হচ্ছে কংক্রিটের শহর। এই ধ্বংসের ফলে বিপন্ন হয়ে পড়েছে পশু পাখি নষ্ট হচ্ছে জীব বৈচিত্র্য। তাঁদের কথায়, অরণ্য হারালে আমরা শ্বাস নেওয়ার বাতাস হারাবো, জীবনের ভারসাম্য হারাবো। তাই মা দুর্গার কাছে সকলের আর্তি মা আমাদের অরণ্য ফিরিয়ে দাও, গাছেদের প্রাণ ফিরিয়ে দাও, পশুপাখির বাসস্থান রক্ষা করো, অরণ্য বাঁচলেই জীবন বাঁচবে।

প্রকৃতিকে ভালবাসতে হবে গাছ লাগিয়ে। আগামী প্রজন্মকে একটি সবুজ পৃথিবী উপহার দেওয়ার লক্ষ্যে তাঁদের এ বছরের পুজোর বার্তা ‘অরণ্য বাঁচান জীবন বাঁচান’। তাই এ বছরে উদয় পল্লী যুবক সংঘ কমিটির সকল সদস্যরা আশাবাদী তাদের পুজো মণ্ডপ দর্শনার্থীদের মন কাড়বে। এই দুর্গাপুজোর প্যান্ডেল নির্মাণ শুধু একটি উৎসবের অংশ নয়, বরং এটি মহিলাদের অর্থনৈতিক ও সামাজিক ক্ষমতায়নের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে। মহিলাদের হাতের ছোঁয়ায় সেজে উঠবে উদয় পল্লী যুবক সংঘের এ বছরের দুর্গোৎসব পুজো মণ্ডপ।

Post Views: 191

Continue Reading

Previous: ‘দ্য বেঙ্গল ফাইলস’র ছবির মুক্তি ঘিরে ধুন্ধুমার! প্রাণনাশের হুমকি পরিচালক বিবেক অগ্নিহত্রী’কে
Next: ইনস্টাগ্রামে বয়স লুকিয়ে প্রেমের ফাঁদ; বিয়ের দাবি, টাকার জালিয়াতির জেরে শ্বাসরোধ করে খুন মহিলাকে

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.