Skip to content
অক্টোবর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • কলকাতা
  • ‘দ্য বেঙ্গল ফাইলস’র ছবির মুক্তি ঘিরে ধুন্ধুমার! প্রাণনাশের হুমকি পরিচালক বিবেক অগ্নিহত্রী’কে

‘দ্য বেঙ্গল ফাইলস’র ছবির মুক্তি ঘিরে ধুন্ধুমার! প্রাণনাশের হুমকি পরিচালক বিবেক অগ্নিহত্রী’কে

Online Desk সেপ্টেম্বর 3, 2025
hd.png

ওঙ্কার ডেস্ক: ফাইলস ট্রিলজির শেষ ছবি ‘দ্য বেঙ্গল ফাইলস’র মুক্তি নিয়ে ব্যস্ত এবং বিতর্ক তুঙ্গে। আগামী ৫ সেপ্টেম্বর বড় পর্দায় মুক্তি পেতে চলেছে এই ছবি। তার মাঝেই এই ছবি নিয়ে নানা জটিলতার তৈরি হয়েছে। কলকাতার বুকে ছবির ট্রেলার প্রদর্শনে বাধা সৃষ্টি হওয়ার পর থেকেই এই ছবি বেশ চর্চায় রয়েছে। এবার নাকি আরও জোরালো ঘটনা ‘দ্য বেঙ্গল ফাইলস’ মুক্তির আগে প্রাণনাশের হুমকি পাচ্ছেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী, এমনটাই তাঁর দাবি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে পরিচালক বিবেক অগ্নিহোত্রী বলেন, “আমার স্ত্রী, সন্তান নিয়ে একটা পরিবার আছে। আমি আমার পরিবারের পাশাপাশি আমার দেশের পরিস্থিতি নিয়েও আমি যথেষ্ট চিন্তিত। আমাদের সমস্যা হল এদেশে আমাদের সামাজিক-রাজনৈতিক ছবি তৈরির ইতিহাস রয়েছে। বহু আমি পরিচালকই এই ধরনের ছবি বানিয়েছেন। কিন্তু এই সময়ে দাঁড়িয়ে এরকম ইতিহাস নির্ভর ছবি বানানোই মুশকিল হয়ে পড়েছে। সত্যিটা দেখানোর সাহস সকলের থাকে না। আমাদের ভারতীয় বিনোদুনিয়ার ইতিহাস নিয়ে বহু ছবি তৈরি হয়েছে। আমিও সেভাবেই একটা সত্যি ঘটনা সকলের সামনে তুলে ধরার চেষ্টা করছি। কিন্তু আমার ছবিকে কেন প্রোপাগান্ডা ছবি বলা হচ্ছে আমি বুঝতে পারছি না। শুধু তাই নয় এই ছবি বানানোর জন্য আমাকে রীতিমতো প্রাণনাশের হুমকিও দেওয়া হচ্ছে।”
উল্লেখ্য, গত ১৬ আগস্ট কলকাতার বুকে ‘দ্য বেঙ্গল ফাইলস’ ছবির ট্রেলার মুক্তির অনুষ্ঠানে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। এরপর থেকেই এই ছবি আদৌ বাংলার বুকে মুক্তি পাবে কিনা তা নিয়ে নানা প্রশ্ন জেগেছে সকলের মনেই। এককথায় বলতে গেলে ছবি মুক্তি ঘিরে নানা জল ঘোলা হয়, সংশয় প্রকাশ করেন ছবির পরিচালক-কলাকুশলি থেকে শহরের বিভিন্ন সিনেমাহলের মালিকরা। এবার ছবি মুক্তির আগে ‘দ্য বেঙ্গল ফাইলস’ কলকাতায় মুক্তি পাওয়া নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বিশেষ আর্জি জানালেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী। নিজের সোশাল মিডিয়ায় মঙ্গলবার একটি ভিডিও পোস্ট করে তিনি এই ছবি মুক্তির আর্জি জানান মুখ্যমন্ত্রীর কাছে।

Continue Reading

Previous: অতীতেও ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ভালো ছিল না আমেরিকার, দাবি ট্রাম্পের
Next: বর্ধমান শহরের উদয়পল্লী যুবক সংঘের দুর্গা পুজোয় বিশেষ চমক, সাজসজ্জা মহিলা শিল্পীরা

সম্পর্কিত গল্প

New-Project-33.webp

ইনস্টাগ্রামে আত্মপ্রকাশ সোনিয়া গান্ধীর, শেয়ার করলেন আত্মজীবনীর প্রথম ঝলক

Online Desk অক্টোবর 22, 2026
amit-shah-d.jpg

‘আগামী ৩০ বছর ক্ষমতায় আসতে পারবেন না!’, বিদেশ সফরে থাকা রাহুল গান্ধীকে কটাক্ষ অমিত শাহের

Online Desk অক্টোবর 22, 2026
New-Project-31.webp

যেখানে আলোয় ভাসার কথা, সেখানে শ্মশানের নিস্তব্ধতা — দশমীতেও অন্ধকারে চোরবাগান

Online Desk অক্টোবর 22, 2026

You may have missed

Global-Youth-Protest_-India-Meets-France.jpg

সম্পাদকীয়

Online Desk অক্টোবর 22, 2026
New-Project-34.webp

পুজো মিটতেই শীতের আমেজ, তবে টিকবে না বেশিদিন, বৃষ্টির ভ্রুকুটি রাজ্যজুড়ে

Online Desk অক্টোবর 22, 2026
New-Project-33.webp

ইনস্টাগ্রামে আত্মপ্রকাশ সোনিয়া গান্ধীর, শেয়ার করলেন আত্মজীবনীর প্রথম ঝলক

Online Desk অক্টোবর 22, 2026
dawood.webp

দাউদ ইব্রাহিমকে নিয়ে রাষ্ট্রসংঘের রিপোর্টে আপত্তি ভারতের, লাদেনের প্রসঙ্গ টেনে জবাব দিল দিল্লি

Online Desk অক্টোবর 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.