Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • রূপোলী পর্দায় যোগ দিচ্ছেন শচীন কন্যা? কি জানালেন তিনি?

রূপোলী পর্দায় যোগ দিচ্ছেন শচীন কন্যা? কি জানালেন তিনি?

Online Desk মে 9, 2025
ujgjk.png

ওঙ্কার ডেস্ক: বলিউডের সঙ্গে যুক্ত নন তিনি। তবু গ্ল্যামার-বিশ্বের পরিচিত মুখ শচীন তেণ্ডুলকরের মেয়ে সারা তেণ্ডুলকর। কিন্তু রুপোলি পর্দায় পা রাখবেন কি তিনি? এই গুঞ্জন আজকের নয়। যদিও এতদিন স্পষ্ট কোনও জবাব দেননি সারা। কিন্তু এবার বিনোদনমূলক সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় তিনি জানান, রূপোলী পর্দায় পদার্পণ নিয়ে কী ভাবছেন তিনি।
সারা পরিষ্কার বক্তব্য, তিনি ছবিতে অভিনয় করবেন না। এই নিয়ে তাঁর মনে কোনও দ্বিধাও নেই। সারার কথায়, ”আমি ক্যামেরা দেখলে ভয় পাই। যতই ছবির প্রস্তাব আসে আমি সব বারণ করে দিই। কেননা আমি সত্যিই বিশ্বাস করি আমি কাজটার প্রতি ন্যায় করতে পারব না। অভিনয় আমাকে সন্তুষ্টির বদলে চিন্তায় ফেলে দেবে।” নিঃসন্দেহে সারার এমন উত্তরে অনেকেই অবাক হবেন। কেননা সারা দিব্যি ক্যামেরার সামনে কাজ করেন তাঁর মনে কোনও ভীতি কাজ করে বলে দেখে বোঝার উপায় নেই। নানা ব্র্যান্ডের প্রচার ও ম্যাগাজিনের শুটে স্বচ্ছন্দে পোজ দেন সারা। এবিষয়ে সারা জানান, ”আমি ফ্যাশন, লাইফস্টাইলে কাজ করি ক্রিয়েটর হিসেবে। কিন্তু কেবল সেই কাজই নিই যেটা আমার ঠিক বলে মনে হয়। সব অফারে আমি হ্যাঁ বলি না।”
তিনি আরও বলেন, তাঁর মূল আগ্রহ পড়াশোনার জগৎ ও মানবসেবামূলক কাজে। ফিল্মের সেটে তাঁর কৌতূহল নেই বললেই চলে। তবে তিনি যাই বলুন, নেটিজেনদের কিন্তু তাঁকে নিয়ে কৌতূহল প্রবল। এতদিন শোনা যেত ভারতীয় ক্রিকেটের তরুণ তুর্কি শুভমান গিলকে নাকি হৃদয় দিয়েছেন সুন্দরী। কিন্তু এখন শোনা যাচ্ছে অন্য একজনের নাম। তিনি বলিপাড়ার সিদ্ধান্ত চতুর্বেদী। তবে দু’জনেই যদিও এ বিষয়ে স্পিকটি নট। তবে কানাঘুষো শোনা গিয়েছে, একাধিক রেস্তরাঁয় একসঙ্গে দেখা গিয়েছে তাঁদের। তবে পরবর্তীকালে এই অভিনয়ে না আসার সিদ্ধান্ত বদল হবে না কি না তা সময়ই বলতে পারবে।

Post Views: 229

Continue Reading

Previous: ভারত-পাক উত্তেজনার আবহে বন্ধ করা হল দেশের ২৪ বিমানবন্দর
Next: বৃহস্পতি রাত থেকে প্রত্যাঘাত শুরু করে পাকিস্তান, কোন পথে এগোচ্ছে ভারত-পাক সংঘাত?

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.