Skip to content
অক্টোবর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাষ্ট্র
  • ভারত-পাক উত্তেজনার আবহে বন্ধ করা হল দেশের ২৪ বিমানবন্দর

ভারত-পাক উত্তেজনার আবহে বন্ধ করা হল দেশের ২৪ বিমানবন্দর

Online Desk মে 9, 2025
20250509_114836.jpg

ওঙ্কার ডেস্ক: পহেলগাঁও কাণ্ডের পর ভারতের অপারেশন সিঁদুর অভিযান এবং তার পরবর্তী সময়ে দুই দেশের মধ্যে আঘাত ও প্রত্যাঘাতের আবহে বন্ধ করে দেওয়া হল দেশের ২৪টি বিমানবন্দর। পাশাপাশি সমস্ত যাত্রীদের বলা হয়েছে বিমান ছাড়ার ৩ ঘণ্টা আগে রিপোর্ট করার জন্য। ব্যুরো অফ সিভিল এভিয়েশন সিকিউরিটি নির্দেশের প্রেক্ষিতে এই তথ্য জানিয়েছে এয়ার ইন্ডিয়া।

ব্যুরো অফ সিভিল এভিয়েশন সিকিউরিটির তরফে জানানো হয়েছে, ভারতের সমস্ত বিমানবন্দরে নিরাপত্তা আরও কড়াকড়ি করা হচ্ছে। বিমান ছাড়ার অন্তত তিন ঘণ্টা আগে পৌঁছে যাওয়ার জন্য যাত্রীদের বলা হয়েছে। চেক-ইন এবং বোর্ডিং যাতে আরও ভাল ভাবে হয়, সেকারণেই এই ব্যবস্থা। জানানো হয়েছে, বিমান ওড়ার ৭৫ মিনিট আগে চেক-ইন বন্ধ হিয়ে যাবে।

উল্লেখ্য, অপারেশন সিঁদুর অভিযান চালিয়ে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে নয়টি জায়গায় প্রত্যাঘাত করে একাধিক জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে ভারতীয় বাহিনী। ৭০ জনের বেশি জঙ্গির মৃত্যু হয়েছে বলে দাবি। যদিও পাকিস্তানের তরফে অভিযোগ করা হয়েছে, ভারতের হানায় সাধারণ মানুষের মৃত্যু হয়েছে। এই প্রত্যাঘাতের জবাব দেওয়া হবে বলে পাকিস্তানের তরফে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন। বৃহস্পতিবার পাক বাহিনী ভারতের জম্মুর পাশাপাশি রাজস্থান, পঞ্জাবের একাংশেও ড্রোন হামলা চালায়। পাক হামলার পর তিন রাজ্যের সীমান্ত লাগোয়া এলাকায় ব্ল্যাকআউট করে দেওয়া হয়। ভারতীয় বাহিনীও পাল্টা জবাব দিয়েছে।

Continue Reading

Previous: নষ্ট হচ্ছে ইতিহাস, এবারে প্রমোটারের হাতে উত্তর কলকাতার সেন বাড়ি
Next: রূপোলী পর্দায় যোগ দিচ্ছেন শচীন কন্যা? কি জানালেন তিনি?

সম্পর্কিত গল্প

CJP.jpg

৭ দিন কারাবাসের পর মুক্তি পেলেন সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা

Online Desk অক্টোবর 21, 2026
1000437693.webp

হ্যাকার হানায় এসবিআই-এর প্রায় চার হাজার গ্রাহকের তথ্য ফাঁস, স্বীকার করল ব্যাঙ্ক

Online Desk অক্টোবর 21, 2026
New-Project-22.webp

সাময়িক স্বস্তিতে কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী পিনারাইয়, ৭ দিন তদন্তে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের

Online Desk অক্টোবর 21, 2026

You may have missed

CJP.jpg

৭ দিন কারাবাসের পর মুক্তি পেলেন সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা

Online Desk অক্টোবর 21, 2026
India-Election-Administration-Montage.jpg

সম্পাদকীয়

Online Desk অক্টোবর 21, 2026
1000437867.webp

চোরবাগানকাণ্ডে হাই কোর্টের নির্দেশ মেনে ৬ সদস্যের সিট গঠন রাজ্যের, নেতৃত্বে অবসরপ্রাপ্ত বিচারপতি

Online Desk অক্টোবর 21, 2026
1000437693.webp

হ্যাকার হানায় এসবিআই-এর প্রায় চার হাজার গ্রাহকের তথ্য ফাঁস, স্বীকার করল ব্যাঙ্ক

Online Desk অক্টোবর 21, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.