Skip to content
জুলাই 25, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ‘মা’ ধারাবাহিকের ১৬বছরের জন্মদিনে স্মৃতিরোমন্থন করলেন অভিনেত্রী সোমা বন্দ্যোপাধ্যায়

‘মা’ ধারাবাহিকের ১৬বছরের জন্মদিনে স্মৃতিরোমন্থন করলেন অভিনেত্রী সোমা বন্দ্যোপাধ্যায়

Online Desk অক্টোবর 20, 2025
w4et.png

ওঙ্কার ডেস্ক: ২০০৯ সালের মা ধারাবাহিকের হীরা আম্মাকে এখনও মনে রেখেছেন দর্শকেরা, অভিনেত্রী সোমা বন্দ্যোপাধ্যায়ের কাছেও সেই চরিত্র খুব কাছের। তাঁর জীবনের অন্যতম একটি চরিত্র বলা যেতে পারে। ‘জন্মভূমি’-র পর এই ধারাবাহিক তাঁকে ঘরে ঘরে পৌঁছে দিয়েছিল। ১৬ বছর আগে এমন সময়েই মা ধারাবাহিকে ‘হীরা আম্মা’র পথ চলা শুরু হয়েছিল। সেই কথাই মনে করিয়ে দিয়ে ফেসবুকে একটি পোস্ট করেছেন অভিনেত্রী।
হিরা আম্মা ওরফে সোমা বন্দ্যোপাধ্যায় সমাজমাধ্যমে লিখেছেন, “২০০৯ সালের আজকের দিনে অর্থাৎ ১৯শে অক্টোবর SVF এর প্রযোজনায় রাত ০৮:০০ টায় Star Jalsha এর পর্দায় শুরু হয়েছিল “তোমার ছাড়া ঘুম আসে না মা” ধারাবাহিকটির সম্প্রচার। হ্যাঁ, আজ “মা” ধারাবাহিকের ১৬ বছরের জন্মদিন। ধারাবাহিকটি শুরুর কিছু দিনের মধ্যেই TRP তালিকায় এক নম্বর স্থানে ছিল ‘মা’ ধারাবাহিক, তারপর তো সকলেরই জানা। অনেকেই বলে ধারাবাহিক সংবাদপত্রের মতো, আজ দেখলে কাল আর মানুষ মনে রাখেন না। কিছু ক্ষেত্রে হয়তো ঠিকই কথাটি, তবে এই কথাও ঠিক যে ভালো কাজ মানুষ মনে রেখে দেয় সবসময় তাই আজ এতো বছর পরও ধারাবাহিকটির প্রত্যোকটি চরিত্রকে, আমার অভিনীত “হীরাম্মা” চরিত্রটিকে আপনারা যেভাবে মনে রেখেছেন এবং সমানভাবে ভালোবাসেন তার জন্য আপনাদের সকলের কাছে কৃতজ্ঞ। একজন শিল্পী হিসেবে এর থেকে বড়ো পাওয়া আর কি হতে পারে! এভাবেই “মা” সকলের মনের মণিকোঠায় থেকে যাক বছরের পর বছর। ধন্যবাদ ও ভালোবাসা SVF Television ও বাকি সকলকে। কারা কারা সেই সময় “মা” দেখতেন জানাবেন কমেন্ট করে”।
অন্যদিকে, ধারাবাহিককে অভিনয়ের পাশাপাশি আবার থিয়েটারেও ফিরেছেন অভিনেত্রী সোমা বন্দ্যোপাধ্যায়। নিজের শিকড়ের কাছে বারবার ফিরতে হয়, এমনটাই মনে করেন অভিনেত্রী। বর্তমানে তাঁকে জি বাংলার ‘ফুলকি’ ধারাবাহিকে সম্পূর্ণ নেতিবাচক চরিত্রে দেখা যাচ্ছে অভিনেত্রীকে। টলিউডে কান পাতলেই শোনা যায়, সকলের খুব পছন্দের একজন মানুষ অভিনেত্রী সোমা বন্দ্যোপাধ্যায়। নেতিবাচক চরিত্রের পাশাপাশি ইতিবাচক চরিত্রেও একই রকম সাবলীল সোমা বন্দ্যোপাধ্যায়। সোমা বন্দ্যোপাধ্যায়ের মিষ্টি ব্যবহারের জন্যই সকলের খুব প্রিয় মানুষ তিনি। সেই কারণেই আজও পর্দার ‘ঝিলিক’ বা ‘ফুলকি’দের সঙ্গে ভাল সম্পর্ক তার, এমনকী কিছুদিন আগেই তাদের সঙ্গে সময়ও কাটান তিনি।

Post Views: 286

Continue Reading

Previous: হংকং-এ রানওয়ে থেকে সমুদ্রে গিয়ে পড়ল বিমান! দুর্ঘটনায় মৃত্যু ২ জনের
Next: ‘আইএনএস বিক্রান্ত পাকিস্তানের ঘুম কেড়ে নিয়েছে’ ! নৌবাহিনীর সঙ্গে দীপাবলি উদযাপনে গিয়ে বললেন প্রধানমন্ত্রী

সম্পর্কিত গল্প

Cabinet.jpg

প্রশ্নপত্র ফাঁস করলে ১০ বছরের জেল, ১০ কোটি টাকা জরিমানা ! কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে নয়া বিলে সম্মতি

Online Desk জুলাই 24, 2026
D.jpg

চাপ নয় ডার্বিকে মোটিভেশন হিসাবে নিচ্ছেন বাগান কোচ

Online Desk জুলাই 24, 2026
mamata-kalighha.jpg

সর্বভারতীয় ক্ষেত্রে বিজেপিকে চেপে ধরতে কৌশলী মমতা, সিজেপির সমর্থনে সোমে দিল্লি যাচ্ছেন তৃণমূল নেত্রী

Online Desk জুলাই 24, 2026

You may have missed

modi-ddd.jpg

‘ইনস্টাগ্রামে তরুণদের সঙ্গে যোগাযোগ বাড়ান, রিলস ছাড়ুন’, মন্ত্রীদের পরামর্শ মোদীর

Online Desk জুলাই 24, 2026
dharmendra-pradhan.jpg

পদত্যাগ করবেন না ধর্মেন্দ্র প্রধান! দাবি সরকারি সূত্রের

Online Desk জুলাই 24, 2026
Cabinet.jpg

প্রশ্নপত্র ফাঁস করলে ১০ বছরের জেল, ১০ কোটি টাকা জরিমানা ! কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে নয়া বিলে সম্মতি

Online Desk জুলাই 24, 2026
D.jpg

চাপ নয় ডার্বিকে মোটিভেশন হিসাবে নিচ্ছেন বাগান কোচ

Online Desk জুলাই 24, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.