Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • হংকং-এ রানওয়ে থেকে সমুদ্রে গিয়ে পড়ল বিমান! দুর্ঘটনায় মৃত্যু ২ জনের

হংকং-এ রানওয়ে থেকে সমুদ্রে গিয়ে পড়ল বিমান! দুর্ঘটনায় মৃত্যু ২ জনের

Online Desk অক্টোবর 20, 2025
death.jpg

ওঙ্কার ডেস্ক: বড়সড় বিমান দুর্ঘটনা চিনের হংকং-এ। অবতরণের সময় রানওয়ে থেকে পিছলে সমুদ্রে গিয়ে পড়ল উড়োজাহাজ। যার ফলে দু জনের মৃত্যু হয়েছে। বিমানটি যাত্রিবাহী না হওয়ায় বিপুল সংখ্যক মৃত্যু এড়ানো গেছে। কী ভাবে এই দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে।

সংবাদ মাধ্যম সূত্রে খবর, হংকং আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করছিল বিমানটি, সেই সময়ে রানওয়ে থেকে পিছলে সোজা গিয়ে পাশের সমুদ্রে পড়ে। বিমানটি পণ্যবাহী ছিল বলে জানা গিয়েছে। সমুদ্রে পড়ার আগে বিমানবন্দরে দাঁড়িয়ে থাকা একটি গাড়িতেও ধাক্কা মারে দুর্ঘটনাগ্রস্ত বিমানটি। সোমবার
ভোর ৩টে ৫০ মিনিট নাগাদ এই ঘটনা ঘটেছে। জানা গিয়েছে, বিমানটি দুবাই থেকে ফিরছিল। উড়োজাহাজটির ভিতরে পাইলট-সহ চার বিমানকর্মী ছিলেন। দুর্ঘটনার পর সমুদ্র থেকে বিমানচালক ও কর্মীদের উদ্ধার করা হয়েছে। যে গাড়িটিতে বিমানটি ধাক্কা মেরেছে তার মধ্যে থাকা দুজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। হংকং পুলিশের তরফে জানানো হয়েছে, নিহতদের মধ্যে এক জন বিমানবন্দরের কর্মী। অন্য জনের নাম ও পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে। সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, দুর্ঘটনার কবলে পড়া ইকে৯৭৮৮ বিমানটিতে থাকা কর্মীরা হাসপাতালে চিকিৎসাধীন।

এদিন এই দুর্ঘটনার পর ১৯৯৯ সালের হংকং বিমানবন্দরে ঘটা দুর্ঘটনার কথা মনে করছেন অনেকে। সেই দুর্ঘটনা চিনের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ বিমান দুর্ঘটনা হিসেবে চিহ্নিত। সেই বছর চিন এয়ারলাইন্সের একটি যাত্রিবাহী বিমান এই বিমানবন্দরে অবতরণের চেষ্টা করার সময় অবতরণ সফল হয়নি। বিমানটি উল্টে গিয়েছিল। যার ফলে মৃত্যু হয়েছিল তিন জনের।

Post Views: 165

Continue Reading

Previous: পারথে হারের জন্য নাম না করে রো -কো কে দোষ দিলেন অধিনায়ক !
Next: ‘মা’ ধারাবাহিকের ১৬বছরের জন্মদিনে স্মৃতিরোমন্থন করলেন অভিনেত্রী সোমা বন্দ্যোপাধ্যায়

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.