Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ইরানে বসবাসকারী ভারতীয়দের দ্রুত ভারতে আসার পরামর্শ বিদেশমন্ত্রকের

ইরানে বসবাসকারী ভারতীয়দের দ্রুত ভারতে আসার পরামর্শ বিদেশমন্ত্রকের

Online Desk জুন 8, 2026
Untitled.png

ওঙ্কার ডেস্ক: ইরান ইজরায়েলের মধ্যে নতুন করে সংঘাত শুরু হতেই জরুরি বিবৃতি জারি করল ভারত সরকার। ইরানে অবস্থিত সমস্ত ভারতীয় নাগরিককে অবিলম্বে ওই দেশ ছাড়তে বলা হয়েছে। সেই সঙ্গে যাঁরা ইরানে যাওয়ার পরিকল্পনা করছিলেন, তাঁদেরও তা বাতিল করতে বলেছে সরকার। পশ্চিম এশিয়ার পরিস্থিতির দিকে নজর রেখেছে নয়াদিল্লি।
চলতি সপ্তাহের রবিবার থেকে ইরান ইজরায়েলের সংঘাতে উত্তপ্ত হয়েছে পশ্চিম এশিয়া। মুহূর্তের মধ্যে ধুলোয় মিশে গেছে একাধিক বাড়ি ও রাস্তা। লেবাননে আগ্রাসনের প্রতিবাদে রবিবার ইজ়রায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। অন্তত ১০টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয় বলে অভিযোগ। এর পরেই ইজ়রায়েলের তরফে পাল্টা জবাব দেওয়া শুরু হয়। দুই দেশই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রেখেছে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানে হামলা না-চালানোর জন্য ইজ়রায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে অনুরোধ করবেন তিনি। তার পরেও সোমবার ইজ়রায়েলি বাহিনী ইরানে হামলা চালিয়েছে। এই অবস্থায় ইরানের রাজধানী তেহরানে অবস্থিত ভারতীয় দূতাবাসে সোমবার সকালে এক বিবৃতি জারি করেছে, তার পর থেকে একাধিক বিবৃতি জারি করে ভারতীয় দূতাবাস নানা পরামর্শ দিয়েছে। বলা হয়েছে, পশ্চিম এশিয়ার পরিস্থিতির দিকে তারা নজর রেখেছে। ভারতীয়দের নিরাপত্তা, সুরক্ষাকেই প্রাধান্য দেওয়া হচ্ছে।
আমেরিকা এবং ইরানের মধ্যে শান্তি স্থাপনের জন্য সমঝোতার আলোচনা চলছে। ট্রাম্পের দাবি, তাঁরা চুক্তির খুব কাছাকাছি পৌঁছে গিয়েছেন। ইজ়রায়েলের আগ্রাসন এবং পশ্চিম এশিয়ার নতুন সংঘাত সেই আলোচনায় প্রভাব ফেলে কি না, চুক্তি ফের ভেস্তে যায় কি না, সেটাই দেখার।

Post Views: 79

Continue Reading

Previous: মধ্যরাতে ঝগড়ার মাঝে স্ত্রী ও ছেলেকে পরপর গুলি! গ্রেফতার বেসরকারি নিরাপত্তা আধিকারিক
Next: ইডি দফতরে তৃণমূল নেত্রী শ্রেয়া পাণ্ডে, দীর্ঘক্ষণ ধরে চলছে জিজ্ঞাসাবাদ

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.