Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • মধ্যরাতে ঝগড়ার মাঝে স্ত্রী ও ছেলেকে পরপর গুলি! গ্রেফতার বেসরকারি নিরাপত্তা আধিকারিক

মধ্যরাতে ঝগড়ার মাঝে স্ত্রী ও ছেলেকে পরপর গুলি! গ্রেফতার বেসরকারি নিরাপত্তা আধিকারিক

Online Desk জুন 8, 2026
gun-size.jpg

ওঙ্কার ডেস্ক: ভয়াবহ ঘটনা গুরগাঁওয়ের অশোক বিহার ফেজ ৩-এ। মধ্যরাতে ঝগড়ার সময় নিজের স্ত্রী ও ছেলেকে গুলিতে ঝাঁজরা করে খুন করলেন এক ব্যক্তি। লাইসেন্স থাকা রিভলভার দিয়ে পরিবারের দুজনকে হত্যা করেন ওই ব্যক্তি। স্থানীয়দের দাবি, দীর্ঘ দিন ধরে পারিবারিক বিবাদ চলছিল। ঘটনার পর অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত ব্যক্তির নাম অনিল তানওয়ার (৫৬)। নিহত দুজনের নাম আশা রানী তানওয়ার (৫২) এবং তার ছেলে প্রশান্ত (২৭)। আশা রানী কার্টারপুরি গ্রামের লর্ড শিবা পাবলিক স্কুলের প্রিন্সিপাল হিসেবে কর্মরত ছিলেন। স্কুল পরিচালনায় মাকে সাহায্য করতেন প্রশান্ত। স্থানীয়দের দাবি, ঝগড়া নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে রাত প্রায় ১১টা নাগাদ এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটের। সর্বভারতীয় এক সংবাদ মাধ্যম সূত্রের খবর, পুলিশ ঘটনাস্থল থেকে ১৪টি খালি কার্তুজ উদ্ধার করেছে। আশা রানীর শরীরে চারটি এবং প্রশান্তের শরীরে সাতটি গুলি লেগেছে বলে জানা গিয়েছে। দুজনকেই দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক।

সম্প্রতি অনিলের বিবাহিত মেয়ে শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়ি এসেছিলেন ঘুরতে। ঘটনার সময় বাড়িতে ছিলেন প্রশান্তের ১৮ মাসের স্ত্রীও। গোলমালের শব্দ শুনে দ্রুত তাঁরা ওপরতলায় ছুটে আসেন। অনিলের মেয়ের অভিযোগ, তার বাবা তার মাকে চড় মারেন। এর পর ঘর থেকে বেরিয়ে গিয়ে তার লাইসেন্স প্রাপ্ত রিভলভার নিয়ে এসে গুলি চালান। গুলির শব্দ শোনার পর প্রতিবেশীরা পুলিশকে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সেক্টর ৫ থানার পুলিশ। প্রমাণ সংগ্রহের জন্য ঘটনাস্থলে যায় বিশেষজ্ঞরা। পরে অভিযুক্তকে গ্রেফতার করা হয়। ঘটনাস্থল থেকেই রিভলভারটিও বাজেয়াপ্ত করা হয়েছে। রবিবার অনিলকে আদালতে তোলা হলে দুই দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে। মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

Post Views: 75

Continue Reading

Previous: ভূপেন্দ্র যাদবের বাড়িতে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে তৃণমূলের বিদ্রোহী সাংসদেরা
Next: ইরানে বসবাসকারী ভারতীয়দের দ্রুত ভারতে আসার পরামর্শ বিদেশমন্ত্রকের

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.