Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

স্পোর্টস রিপোর্টার : ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁর আশ্বাসের পরেও ডার্বিতে অর্থাৎ ডুরান্ড কাপে শনিবারের উদ্বোধনী ম্যাচে বহাল থাকবে পুরোনো নিয়ম।নিজেদের সোশ্যাল মিডিয়াতে ডুরান্ড কমিটি জানিয়েছে,“অনলাইনে টিকিট যাঁরা কেটেছেন, তাঁদের ইস্টবেঙ্গল ও মোহনবাগান তাঁবু থেকে ফিজিক্যাল টিকিট সংগ্রহ করা বাধ্যতামূলক। ই-টিকিট নিয়ে ডার্বির ম্যাচ দেখা যাবে না। এমনকি কিউআর কোড দেখিয়েও মাঠে ঢোকা যাবে না। ডার্বির ম্যাচে ফিজিক্যাল টিকিট বাধ্যতামূলক।”

ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ জানিয়েছিলেন, ডুরান্ড কাপের খেলা দেখতে গেলে আর ফিজিক্যাল টিকিট সংগ্রহ করার দরকার নেই। স্টেডিয়ামে প্রবেশের সময় শুধু ই-টিকিট বা কিউআর কোড দেখালেই মাঠে ঢুকতে দেওয়া হবে। কিন্তু, ডুরান্ড কমিটি জানিয়েছে, ডার্বি ম্যাচে সমর্থকদের পুরোনো নিয়মই মানতে হবে। অনলাইনে যাঁরা টিকিট কেটেছেন, তাঁরা মোহনবাগান ও ইস্টবেঙ্গল তাঁবু থেকে টিকিট সংগ্রহ করতে পারবেন।

ইতিমধ্যেই বুকমাইশো-তে পাওয়া যাচ্ছে অনলাইন টিকিট। টিকিটের দাম ২৫০, ৩০০, ৩৫০ টাকা। অনেক দিন ধরেই সমর্থকদের দাবি ছিল, অনলাইন টিকিট কাটার পর রিডিম করা বন্ধ করে সিনেমাহলের মতো যেন স্টেডিয়ামে প্রবেশের সময় কিউ আর কোড দেখিয়ে প্রবেশ করতে দেওয়া হয় কিন্তু তা মানা হয়নি। ক্রীড়ামন্ত্রী জানিয়েছেন, সেই নিয়মের এবার বদল ঘটবে। আর টিকিট লাগবে না। সব পেপারলেস হবে। কিন্তু যেহেতু ডার্বির টিকিট ইতিমধ্যেই ছাপা হয়ে গিয়েছে, তাই শেষ মুহূর্তে আর এই টিকিট নষ্ট করতে রাজি নয় ডুরান্ড কমিটি। ফলে, দুই প্রধানের পরবর্তী ম্যাচ থেকে শুরু হবে এই পেপারলেস টিকিটের নিয়ম। প্রথম ম্যাচে পুরনো নিয়মই বহাল থাকছে।ইতিমধ্যেই ডুরান্ড কাপে টিকিটের হাহাকার শুরু হয়ে গেছে ক্রীড়া প্রেমীদের। বৃহস্পতিবার বৃষ্টির মাঝেও দুই প্রধানের সমর্থকরা ময়দানে ভিড় জমান।

Post Views: 18

Continue Reading

Previous: ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার
Next: ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.