Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ইডি দফতরে তৃণমূল নেত্রী শ্রেয়া পাণ্ডে, দীর্ঘক্ষণ ধরে চলছে জিজ্ঞাসাবাদ

ইডি দফতরে তৃণমূল নেত্রী শ্রেয়া পাণ্ডে, দীর্ঘক্ষণ ধরে চলছে জিজ্ঞাসাবাদ

Online Desk জুন 8, 2026
SHREYA.jpg

ওঙ্কার ডেস্কঃ এবার ইডির মুখোমুখি শ্রেয়া পান্ডে। জমি দখল এবং অবৈধ নির্মাণের মামলায় কল্যাণ শুক্লাকে জেরা করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তখন বেশ কিছু তথ্য হাতে আসে ইডির। সেই সূত্র ধরেই শ্রেয়া পাণ্ডে তলব করা হয়। সেই মতো সোমবার সকালে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে তদন্তকারীদের মুখোমুখি তিনি হন। সূত্রের খবর, দীর্ঘক্ষণ ধরে চলছে জিজ্ঞাসাবাদ।
ভোটের আগে জাল নথির মাধ্যমে সরকারি-বেসরকারি জমি দখল এবং ওই জমিতে অবৈধ নির্মাণ মামলার তদন্ত শুরু করে ইডি। মামলার সূত্রে ইতিমধ্যে ব্যবসায়ী জয় কামদারকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে সোনা পাপ্পু এবং কলকাতা পুলিশের প্রাক্তন কর্তা শান্তনু সিনহাকেও। সেই সূত্রেই গত কয়েকদিন আগে কল্যাণ শুক্লাকে জেরা করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
ইডি সূত্রে খবর, এই মামলার তদন্তে বেশ কিছুদিন আগে কল্যাণ শুক্লার আরবানার বাড়িতে অভিযান চলে। এরপরেই কল্যাণ শুক্লাকে তলব করে প্রায় ৯ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ চালান ইডি আধিকারিকরা। সূত্রের খবর, ওই জিজ্ঞাসাবাদেই নাকি শ্রেয়া পাণ্ডের নাম হাতে আসে। এরপরেই এদিন তাঁকে ইডি আধিকারিকরা তলব করেন।

Post Views: 112

Continue Reading

Previous: ইরানে বসবাসকারী ভারতীয়দের দ্রুত ভারতে আসার পরামর্শ বিদেশমন্ত্রকের
Next: এনডিএ শিবিরে যোগ দিতে চেয়ে লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠি ২০ বিদ্রোহী তৃণমূল সাংসদের!

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.