Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • এনডিএ শিবিরে যোগ দিতে চেয়ে লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠি ২০ বিদ্রোহী তৃণমূল সাংসদের!

এনডিএ শিবিরে যোগ দিতে চেয়ে লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠি ২০ বিদ্রোহী তৃণমূল সাংসদের!

Online Desk জুন 8, 2026
parliament-d.jpg

ওঙ্কার ডেস্ক: ভাঙনের খেলা আরও জোরদার হচ্ছে তৃণমূলের অন্দরে। তৃণমূলের ২০ জন সাংসদ এবার এনডিএ শিবিরে নাম লেখানোর জন্য সরাসরি চিঠি দিলেন লোকসভার স্পিকার ওম বিড়লাকে। সোমবার এই বিদ্রোহী সাংসদরা লোকসভার স্পিকারের কাছে চিঠি দিয়ে এনডিএ শিবিরে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। সূত্রের খবর, তৃণমূলের এই বিদ্রোহী সংসদীয় দলের নেতৃত্ব দেবেন কাকলি ঘোষ দস্তিদার।

ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তৃণমূলের ভরাডুবির পর রাজ্য বিধানসভায় ভেঙে দু টুকরো হয়ে গিয়েছে জোড়াফুল শিবির। বিরোধী দলনেতা হিসেবে মমতার মনোনীত শোভনদেব চট্টোপাধ্যায়কে মেনে নেননি তৃণমূলেরই বিধায়করা। মোট ৫৯ জনের সমর্থনে বিরোধী দলনেতা হয়েছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। উল্লেখ্য, তৃণমূলের বিদ্রোহী সাংসদরা বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের দিল্লির বাসভবনে যান। সেখানে গোপন বৈঠকে যোগ দেন তাঁরা। এদিকে এদিন দুপুরে ভূপেন্দ্রর বাড়িতে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। মনে করা হচ্ছে, এই বৈঠকে তৃণমূলের সং‌সদীয় দল ভেঙে যাওয়ার বিষয়টি চূড়ান্ত হয়ে গিয়েছে।

রাজ্য বিধানসভায় তৃণমূলে ভাঙনের পর ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিদ্রোহীরা নিজেদের আসল তৃণমূল বলে দাবি করতে শুরু করে। এবার লোকসভায়ও বিরোধীরা আসল তৃণমূল বলে নিজেদেরকে দাবি করতে পারবেন। সূত্রের খবর, লোকসভায় বিদ্রোহী তৃণমূল সাংসদরা মুখ্য সচেতক হিসেবে চাইছেন কাকলি ঘোষ দস্তিদারকে। স্পিকার যদি তাতে স্বীকৃতি দেন তাহলে লোকসভায় ‘আসল তৃণমূল’ হতে চলেছেন তাঁরা। এর ফলে লোকসভার দলনেতা হিসেবে আর থাকবেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়। নিজের হাতে গড়া দলের প্রতীকও এখন মমতার হাতে থাকবে কিনা তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

Post Views: 90

Continue Reading

Previous: ইডি দফতরে তৃণমূল নেত্রী শ্রেয়া পাণ্ডে, দীর্ঘক্ষণ ধরে চলছে জিজ্ঞাসাবাদ
Next: রাজ্যে ১৭৯ পুলিশকর্তাকে বদলি শুভেন্দু সরকারের!

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.