Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • রাজ্যে ১৭৯ পুলিশকর্তাকে বদলি শুভেন্দু সরকারের!

রাজ্যে ১৭৯ পুলিশকর্তাকে বদলি শুভেন্দু সরকারের!

Online Desk জুন 8, 2026
up-police-sized.jpg

ওঙ্কার ডেস্ক: ছাব্বিশের নির্বাচনের আগে নির্বাচন কমিশন বিভিন্ন জেলায় পুলিশ ও প্রশাসনিক কর্তাদের বদলি করেছিল। নির্বাচন মিটতে বঙ্গে ক্ষমতায় এসেছে বিজেপি। পালাবদলের পর এবার ১৭৯ পুলিশ কর্তাকে বদলি করল পশ্চিমবঙ্গ সরকার। বদলি করা পুলিশ কর্তাদের তালিকায় রয়েছেন ডায়মন্ডহারবারের পুলিশ সুপারও।

যে ১২ জন পুলিশ সুপারকে বদলি করা হয়েছে, তাঁদের মধ্যে রয়েছেন বীরভূমের পুলিশ সুপার সূর্যপ্রতাপ যাদব। তাঁকে আনা হচ্ছে কলকাতা পুলিশের জয়েন্ট সিপির (অ্যাডমিন) পদে। জলপাইগুড়ির এসপি অমরনাথকে উত্তরবঙ্গের ইনটেলিজেন্স ব্যুরোর ডিআইজির দায়িত্ব দেওয়া হচ্ছে। পাশাপাশি পুরুলিয়ার পুলিশ সুপার বৈভব তিওয়ারিকে আনা হচ্ছে কলকাতা পুলিশের জয়েন্ট সিপি(আর্মড পুলিশ) পদে। বারাসত পুলিশ জেলার সুপার মিস পুষ্পাকে পাঠানো হয়েছে পূর্ব বর্ধমানে। বাঁকুড়ার এসপি সৌমাদিত্য ভট্টাচার্যকে বদলি করে মালদহ এসটিএফের দায়িত্ব দেওয়া হয়েছে।

এ ছাড়া বারুইপুর পুলিশ জেলার সুপার শুভেন্দ্রা কুমারকে কলকাতা পুলিশের ওয়্যারলেস শাখার দায়িত্ব দেওয়া হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংসদীয় কেন্দ্র যে পুলিশ জেলার অন্তর্গত সেই ডায়মন্ডহারবার পুলিশ জেলার সুপার ঈশানী পালকে দেওয়া হচ্ছে কলকাতা পুলিশের দক্ষিণ-পশ্চিম শাখার ডিসির দায়িত্ব। বেঙ্গল এসটিএফের সুপার পারিজাত বিশ্বাসকে সরানো হয়েছে, তাঁকে পাঠানো হচ্ছে এনফোর্সমেন্ট ব্রাঞ্চে। কলকাতা পুলিশের আর্মড পুলিশের জয়েন্ট সিপি শুভঙ্কর ভট্টাচার্যকে দায়িত্ব দেওয়া হয়েছে ট্রাফিকের ডিআইজির। উল্লেখ্য, তৃণমূল জমানায় পুলিশের বিরুদ্ধে বিজেপি অভিযোগ তুলত শাসকদলের হয়ে কাজ করার।সেই বিজেপি ক্ষমতায় আসার পর পুলিশকে রঙ না দেখে পদক্ষেপের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই পরিস্থিতিতে এই শতাধিক পুলিশকর্তার বদলি তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

Post Views: 78

Continue Reading

Previous: এনডিএ শিবিরে যোগ দিতে চেয়ে লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠি ২০ বিদ্রোহী তৃণমূল সাংসদের!
Next: নজিরবিহীন ঘটনা, ফিরহাদ হাকিমকে নিয়ে বিরোধী দলনেতার ঘরে গেলেন সন্দীপন সাহা

সম্পর্কিত গল্প

jk-police.jpg

অনন্তনাগে পুলিশকর্মীকে হত্যার কয়েক ঘণ্টার মধ্যেই লস্করের দুই জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন

Online Desk জুলাই 23, 2026
SANSAD.jpg

সংসদে হট্টগোল, শিক্ষামন্ত্রীর ইস্তফা ছাড়া আলোচনা নয়, প্রস্তাব ফেরাল বিরোধীরা

Online Desk জুলাই 23, 2026
MAMATA.jpg

একুশের সভায় কালীঘাট তৃণমূলের আদালত অবমাননার অভিযোগ, মামলা দায়ের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.