Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • পারথে হারের জন্য নাম না করে রো -কো কে দোষ দিলেন অধিনায়ক !

পারথে হারের জন্য নাম না করে রো -কো কে দোষ দিলেন অধিনায়ক !

Online Desk অক্টোবর 20, 2025
20251019042956_rohit-kohli-afp-x-1.jpg

স্পোর্টস ডেস্ক : পারথে প্রথম ওয়ান ডেতে ডিএলএস মেথডে অস্ট্রেলিয়া ভারতকে ২৯ বল বাকি থাকতে ৭ উইকেটে হারাল। অপটাস স্টেডিয়ামে টসে জিতে ফিল্ডিং নিয়েছিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক মিচেল মার্শ। দফায় দফায় বৃষ্টি নামায় ম্যাচের ওভারও কমতে থাকে। ৪৯, ৩৫ কিংবা ৩২ ওভারের ম্যাচ করানোর চেষ্টা হলেও শেষ অবধি ২৬ ওভারের ম্যাচ হলো। ‘আর ম্যাচ শেষে নাম না করে ভারতের টপ অর্ডার অর্থাৎ বিরাট কোহলি, রোহিত শর্মাদের একহাত নিলেন অধিনায়ক শুভমন গিল।তিনি বললেন, পাওয়ার প্লেতে তিন উইকেট পড়ে গেলে পরিস্থিতি কঠিন হয়ে যায়। তখন ধরে খেলা ছাড়া উপায় থাকে না। আমাদেরও সেটাই হয়েছে। ফলে যথেষ্ট রান তুলতে পারিনি আমরা। তবে এই ম্যাচ থেকে আমরা অনেক কিছু শিখলাম। কিছু ইতিবাচক দিকও রয়েছে।’’ অস্ট্রেলিয়ার জয়ের লক্ষ্য ছিল ২৬ ওভারে ১৩১ রান। কতটা কঠিন ছিল পরিস্থিতি ? শুভমন বলেছেন, ‘‘কাজটা সহজ ছিল না। তা-ও আমরা একটা সময় পর্যন্ত লড়াই করেছি। ম্যাচটা যতটা সম্ভব দীর্ঘ করতে পেরেছি। এই বিষয়টা অবশ্য সন্তোষজনক।’’

ম্যাচ হারলেও অস্ট্রেলিয়ায় বসবাসকারী ভারতীয়দের সমর্থনে আপ্লুত শুভমন। ভারতের তরুণ অধিনায়ক বলেছেন, ‘‘আমরা ভাগ্যবান। যেখানেই খেলতে যাই, সেখানেই প্রচুর মানুষ আমাদের সমর্থন করতে আসেন। এখানেও প্রচুর মানুষ এসেছেন। তাঁদের ধন্যবাদ।’’

Post Views: 158

Continue Reading

Previous: কালীপুজোর দিনই শুরু ইডেন টেস্টের টিকিট বিক্রি
Next: হংকং-এ রানওয়ে থেকে সমুদ্রে গিয়ে পড়ল বিমান! দুর্ঘটনায় মৃত্যু ২ জনের

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.