Skip to content
অক্টোবর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • কলকাতা
  • বর্তমান পরিস্থিতি বিচার করে এবার বড় সিদ্ধান্ত নিলেন বলিউডের বাদশা

বর্তমান পরিস্থিতি বিচার করে এবার বড় সিদ্ধান্ত নিলেন বলিউডের বাদশা

Online Desk মে 13, 2025
awef.png

ওঙ্কার ডেস্ক: সদ্য নিউইয়র্কে ‘মেট গালা’য় অংশ নিয়ে প্রথম ভারতীয় পুরুষ হিসেবে নতুন রেকর্ড তৈরি করেছেন শাহরুখ খান। বর্তমানে বিনোদন ইন্ডাস্ট্রি ব্যতীত অন্য কোনও বিষয়ে খুব একটা মাথা ঘামান না বাদশা। তবে পহেলগাঁও সন্ত্রাসের পর কড়া বার্তা দিয়েছিলেন অভিনেতা। তারপর আর কোনও সাড়া পাওয়া যায়নি কিং খানের পক্ষ থেকে! মেট গালায় নতুন ইতিহাস তৈরি করলেন, তবে দেশে ফিরেও অপারেশন সিঁদুর নিয়ে কোনও মন্তব্য করেননি শাহরুখ। এবার বলিউড মাধ্যম সূত্রে জানা গেল, কিং খানের বড় সিদ্ধান্তের কথা।
বর্তমানে যখন দেশে যুদ্ধের আবহ, তিনি নাকি শুটিং স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন। শুটিং একটু এদিক-ওদিক হওয়া মানেই প্রযোজনা সংস্থার লোকসান। কিংবা তারকাদের ক্ষেত্রেও পরবর্তীতে ডেট পেতে অসুবিধে হয়। তবে এসবের উর্ধ্বে গিয়ে কিং খান এগিয়ে রেখেছেন দেশকে। জানা গিয়েছে, দেশের এমন যুদ্ধ আবহে সেনাবাহিনী যখন সীমান্তে নিজেদের জীবন বাজি রেখে লড়ছে, তখন এমতাবস্থায় নিজের বহু প্রতীক্ষিত বিগ বাজেট সিনেমা ‘কিং’-এর শুটিং করতে মন সায় দেয়নি বাদশার।
সূত্রের খবর, দেশের বর্তমান উত্তপ্ত পরিস্থিতির কথা মাথায় রেখে ‘কিং’ সিনেমার নির্মাতা এবং শাহরুখের টিমের তরফেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাঁদের মত, যুদ্ধবিরতি সত্ত্বেও, পরিস্থিতি এখনও সংবেদনশীল। তাই সকলেই উদ্বিগ্ন, এটা তাঁদের শুটিংয়ের কাজ শুরু করার জন্য উপযুক্ত সময় কিনা! শোনা যাচ্ছে, ১৬ মে থেকে ছবির কাজ শুরু করার কথা ছিল শাহরুখ খানের। তাঁরা মনে কছেন, এই আবহ মিটলে সেটে যাওয়া ভালো হবে। সূত্রের খবর, ‘কিং’ ছবির প্রথম শিডিউলের শুটিং মুম্বইতে হওয়ার কথা। তার পর ইউরোপ, সৌদি আরবের বিভিন্ন সব লোকেশনে শুটিং শুরু হবে। আপাতত এই উত্তপ্ত পরিস্থিতি শেষ হওয়ার অপেক্ষায় বলিউড।

Continue Reading

Previous: ভারত-পাক যুদ্ধের আবহে কুমন্তব্য ‘অপারেশন সিঁদুর’ নিয়ে! মাহিরা-ফওয়াদদের বিরুদ্ধে বড় পদক্ষেপ ভারতের
Next: দেশের বিভিন্ন ওয়েবসাইটে ১৫ লক্ষ বার হানার চেষ্টা পাক হ্যাকারদের

সম্পর্কিত গল্প

CJP.jpg

৭ দিন কারাবাসের পর মুক্তি পেলেন সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা

Online Desk অক্টোবর 21, 2026
1000437867.webp

চোরবাগানকাণ্ডে হাই কোর্টের নির্দেশ মেনে ৬ সদস্যের সিট গঠন রাজ্যের, নেতৃত্বে অবসরপ্রাপ্ত বিচারপতি

Online Desk অক্টোবর 21, 2026
1000437693.webp

হ্যাকার হানায় এসবিআই-এর প্রায় চার হাজার গ্রাহকের তথ্য ফাঁস, স্বীকার করল ব্যাঙ্ক

Online Desk অক্টোবর 21, 2026

You may have missed

CJP.jpg

৭ দিন কারাবাসের পর মুক্তি পেলেন সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা

Online Desk অক্টোবর 21, 2026
India-Election-Administration-Montage.jpg

সম্পাদকীয়

Online Desk অক্টোবর 21, 2026
1000437867.webp

চোরবাগানকাণ্ডে হাই কোর্টের নির্দেশ মেনে ৬ সদস্যের সিট গঠন রাজ্যের, নেতৃত্বে অবসরপ্রাপ্ত বিচারপতি

Online Desk অক্টোবর 21, 2026
1000437693.webp

হ্যাকার হানায় এসবিআই-এর প্রায় চার হাজার গ্রাহকের তথ্য ফাঁস, স্বীকার করল ব্যাঙ্ক

Online Desk অক্টোবর 21, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.