Skip to content
অক্টোবর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • কলকাতা
  • ‘কেমো ছাড়াই মা সুস্থ হয়ে ওঠেন…’, শর্মিলা ঠাকুরের ক্যানসার নিয়ে প্রকাশ্যে কথা বললেন মেয়ে সোহা

‘কেমো ছাড়াই মা সুস্থ হয়ে ওঠেন…’, শর্মিলা ঠাকুরের ক্যানসার নিয়ে প্রকাশ্যে কথা বললেন মেয়ে সোহা

Online Desk এপ্রিল 13, 2025
tfghj.png

ওঙ্কার ডেস্ক: ২০২৩ সালে ‘কফি উইথ করণ’ শোয়ে এসে প্রথমবার নিজের ক্যানসারে আক্রান্ত হওয়ার কথা স্বীকার করেছিলেন বর্ষীয়ান অভিনেত্রী শর্মিলা ঠাকুর। সেই খবর শুনে রীতিমতো হতবাক হন তাঁর অনুরাগী থেকে সিনেপ্রেমী সকলেই। বিষয়টি নিয়ে কখনওই বেশি কথা বলেননি অভিনেত্রী। তবে মায়ের অসুস্থতার বিষয়ে এবার কথা বলেছেন মেয়ে সোহা আলি খান।
এক সাক্ষাৎকারে সোহা জানিয়েছেন, “আর পাঁচটা পরিবারের মতো আমাদের পরিবারেও নানা কঠিন সময় এসেছে। যেমন আমার মা শর্মিলা ঠাকুরের ক্যানসার ধরা পড়া। জিরো স্টেজে ধরা পড়ে মারণরোগ। তবে মা কেমো থেরাপি ছাড়াই অবশ্য সুস্থ হয়ে ওঠেন। ক্যানসারকে তাঁর শরীর থেকে কেটে বাদ দেওয়া হয়। এখন তিনি সুস্থ।”
সদ্য মুক্তি পেয়েছে শর্মিলা ঠাকুরের নতুন বাংলা ছবি ‘পুরাতন’। ছবিমুক্তি উপলক্ষে কলকাতায় এসেছিলেন অভিনেত্রী। সকলের সঙ্গে নিজের অভিনয় জীবনের একাধিক অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন শর্মিলা। শরীর সুস্থ থাকলে আগামিদিনে আরও কাজ করতে চান, সেকথাও জানিয়েছেন তিনি। প্রসঙ্গত, ২০২৩-এ করণ জোহরের শোয়ে এসে অভিনেত্রী বলেছিলেন, করোনার সময় ছিল তখন। আমাদের সবার ভ্যাকসিনও নেওয়া হয়নি। আমার ক্যানসার হওয়ার কারণে সেই ঝুঁকি পরিবারের কেউই নিতে চাননি।’ তবে সেই কঠিন সময় কাটিয়ে বর্ষীয়ান অভিনেত্রী আবার কাজের জগতে ফিরে আসায় খুশি সিনেমাপ্রেমীরা।

Continue Reading

Previous: ইনস্টাগ্রামে আলাপ, মহিলা চিকিৎসককে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগ আইপিএস অফিসারের বিরুদ্ধে
Next: নদীয়ায় স্বামী ও মহিলা সমিতির অত্যাচারে অতিষ্ঠ গৃহবধু 

সম্পর্কিত গল্প

CJP.jpg

৭ দিন কারাবাসের পর মুক্তি পেলেন সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা

Online Desk অক্টোবর 21, 2026
1000437867.webp

চোরবাগানকাণ্ডে হাই কোর্টের নির্দেশ মেনে ৬ সদস্যের সিট গঠন রাজ্যের, নেতৃত্বে অবসরপ্রাপ্ত বিচারপতি

Online Desk অক্টোবর 21, 2026
1000437693.webp

হ্যাকার হানায় এসবিআই-এর প্রায় চার হাজার গ্রাহকের তথ্য ফাঁস, স্বীকার করল ব্যাঙ্ক

Online Desk অক্টোবর 21, 2026

You may have missed

CJP.jpg

৭ দিন কারাবাসের পর মুক্তি পেলেন সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা

Online Desk অক্টোবর 21, 2026
India-Election-Administration-Montage.jpg

সম্পাদকীয়

Online Desk অক্টোবর 21, 2026
1000437867.webp

চোরবাগানকাণ্ডে হাই কোর্টের নির্দেশ মেনে ৬ সদস্যের সিট গঠন রাজ্যের, নেতৃত্বে অবসরপ্রাপ্ত বিচারপতি

Online Desk অক্টোবর 21, 2026
1000437693.webp

হ্যাকার হানায় এসবিআই-এর প্রায় চার হাজার গ্রাহকের তথ্য ফাঁস, স্বীকার করল ব্যাঙ্ক

Online Desk অক্টোবর 21, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.