Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিশেষ খবর
  • নদীয়ায় স্বামী ও মহিলা সমিতির অত্যাচারে অতিষ্ঠ গৃহবধু 

নদীয়ায় স্বামী ও মহিলা সমিতির অত্যাচারে অতিষ্ঠ গৃহবধু 

Online Desk এপ্রিল 13, 2025
FotoJet

সুরজিৎ দাস, নদীয়া : রানাঘাটে গৃহবধূর বাড়িতে চড়াও স্বামী ও মহিলা সমিতির। স্বামীর বিরুদ্ধে মামলা তুলে নিতে হবে এই দাবিতে স্বামী ও মহিলা সমিতির সদস্যরা মিলে গৃহবধুর বাড়িতে গিয়ে হামলা ও হেনস্তা করে ওই গৃহবধূ এবং তার পাঁচ বছরের সন্তানকে।

সূত্র মারফত জানা গিয়েছে, কৃষ্ণগঞ্জ থানা এলাকার বাসিন্দা আক্রান্ত মহিলা। দশ বছর আগে বিবাহ হয় বগুলা উলাসীর বাসিন্দা বাসরুল হক গাইন নামক এক ব্যক্তির সঙ্গে। তাদের একটি পাঁচ বছরের পুত্র সন্তানও রয়েছে। অভিযোগ, পারিবারিক অশান্তির জেরে গত চার বছর আগে আক্রান্ত গৃহবধূ তার স্বামীর বিরুদ্ধে খোরপোষ ও ডিভোর্সের মামলা করেন। সেই মামলায় রানাঘাট আদালত ওই গৃহবধূকে তিন হাজার টাকা করে খোরপোষ দেওয়ার নির্দেশ দিলেও অভিযুক্ত স্বামী তা দিচ্ছিলেন না। বুধবার বিকেলে ওই গৃহবধূ তার সন্তানকে নিয়ে গৃহশিক্ষকের কাছে জাওয়ার সময় বগুলা মহিলা সমিতির বেশ কয়েকজন সদস্য ও তার স্বামী গৃহবধূর বাবার বাড়িতে যান ও মামলা তুলে নেওয়ার জন্য চাপ দিতে থাকেন। মামলা তুলতে অস্বীকার করলে মহিলার স্বামী ও মহিলা সমিতির সদস্যরা ওই গৃহবধু ও তার সন্তানকে শারীরিক ভাবে নির্যাতন করেন ও দেখে নেওয়ার হুমকি দেন। পাশাপাশি নগদ সাত লক্ষ টাকাও চায়। পরবর্তি সময়ে চিৎকার চেঁচামেচি শুনে প্রতিবেশিরা ছুটে এলে চলে যায় তারা। ঘটনার পর থেকেই গৃহবধূ নিজের ও তাঁর পাঁচ  বছরের সন্তানের নিরাপত্তাহীনতায় ভুগছেন। ইতিমধ্যেই রানাঘাটের অতিরিক্ত পুলিশ সুপারের কাছে অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত গৃহবধূ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Post Views: 192

Continue Reading

Previous: ‘কেমো ছাড়াই মা সুস্থ হয়ে ওঠেন…’, শর্মিলা ঠাকুরের ক্যানসার নিয়ে প্রকাশ্যে কথা বললেন মেয়ে সোহা
Next: আউশগ্রামের জঙ্গলে রঘু ডাকাতের শুটিং

সম্পর্কিত গল্প

death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
KUNAL-SHUVENDU.jpg

বিধানসভায় তুলকালাম, কুণাল-আখরুজ্জামানের ‘সংঘাতে’ উত্তপ্ত বিধানসভা অধিবেশন

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.