Skip to content
অক্টোবর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • কলকাতা
  • আউশগ্রামের জঙ্গলে রঘু ডাকাতের শুটিং

আউশগ্রামের জঙ্গলে রঘু ডাকাতের শুটিং

Online Desk এপ্রিল 13, 2025
FotoJet-24.jpg

ওঙ্কার ডেস্ক: জঙ্গলের ভিতর দিয়ে চলে গিয়েছে লাল মোরামের রাস্তা। সেই জঙ্গলের ভেতরে ঘোড়ার খুরের আওয়াজ। তার ম অধ্যে দিয়েই ঘোড়া ছুটিয়ে যাচ্ছে দুর্ধর্ষ এক ডাকাতদল। তাঁদের সামনেই সাদা ঘোড়ায় চেপে দীর্ঘাঙ্গী এক পুরুষ। মুখে চাপ দাঁড়ি। ঘোড়া থামিয়ে সঙ্গীদের নির্দেশ দিতে দেখা গেল তাঁকে। আউশগ্রামের জঙ্গলে দুদিন ধরে চলেছে দেব অভিনীত ‘রঘু ডাকাত’ সিনেমার শ্যুটিং।
আউশগ্রামের জঙ্গলমহলের মাঝে কালিকাপুর গ্রামে রয়েছে পুরনো আমলের সাতমহলার রাজবাড়ি। শাল পিয়ালের বন, রাজবাড়ি, ছোট ছোট আদিবাসী গ্রাম। এই পরিবেশে আগেও একাধিক ছবির শ্যুটিং হয়েছে টলিউডের তো বটেই, বলিউডেরও।
এবার টলিউড সুপারস্টার দেবের সিনেমার শ্যুটিং হল আউশগ্রামের আদুরিয়া জঙ্গলে। ছবির নাম ‘রঘু ডাকাত।’ ধ্রুব বন্দোপাধ্যায়ের পরিচালনায় আসছে এই ছবি। মুখ্য চরিত্রে অভিনয় করছেন দেব। মঙ্গলবার ও বুধবার এই দুদিন কিছু কিছু দৃশ্যের শ্যুটিং হয়। আর শ্যুটিং দেখতে ভিড় জমিয়েছে স্থানীয় বাসিন্দারা। জানা গিয়েছে ছবিতে দেব ছাড়াও অভিনয় করছেন রূপা গঙ্গোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য, ইধিকা পাল এবং সোহিনী সরকার। দুদিনের শ্যুটিংয়ে ছিল আদুরিয়ার জঙ্গলে। ইতিমধ্যেই, রঘু ডাকাতের ভূমিকায় দেবের ঘোড়া ছোটানোর দৃশ্য ক্যামেরাবন্দি হয়েছে।

Continue Reading

Previous: নদীয়ায় স্বামী ও মহিলা সমিতির অত্যাচারে অতিষ্ঠ গৃহবধু 
Next: থমথমে মুর্শিদাবাদে শান্তি ফেরাতে তৎপর প্রশাসন

সম্পর্কিত গল্প

1000437867.webp

চোরবাগানকাণ্ডে হাই কোর্টের নির্দেশ মেনে ৬ সদস্যের সিট গঠন রাজ্যের, নেতৃত্বে অবসরপ্রাপ্ত বিচারপতি

Online Desk অক্টোবর 21, 2026
suvendu-voter.jpg

চোরবাগান কাণ্ডে আরও মৃত্যু ঠেকাতেই বেসরকারি হাসপাতালে রেফার, দাবি মুখ্যমন্ত্রীর

Online Desk অক্টোবর 21, 2026
New-Project-19.webp

চোরবাগান থেকে শিক্ষা, বিসর্জনে অপ্রীতিকর ঘটনা এড়াতে রাজ্যের ৪ শহরে ১৮ আইপিএসকে দায়িত্ব! কলকাতাতেই ১২ জন

Online Desk অক্টোবর 21, 2026

You may have missed

CJP.jpg

৭ দিন কারাবাসের পর মুক্তি পেলেন সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা

Online Desk অক্টোবর 21, 2026
India-Election-Administration-Montage.jpg

সম্পাদকীয়

Online Desk অক্টোবর 21, 2026
1000437867.webp

চোরবাগানকাণ্ডে হাই কোর্টের নির্দেশ মেনে ৬ সদস্যের সিট গঠন রাজ্যের, নেতৃত্বে অবসরপ্রাপ্ত বিচারপতি

Online Desk অক্টোবর 21, 2026
1000437693.webp

হ্যাকার হানায় এসবিআই-এর প্রায় চার হাজার গ্রাহকের তথ্য ফাঁস, স্বীকার করল ব্যাঙ্ক

Online Desk অক্টোবর 21, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.