Skip to content
অক্টোবর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাজ্য
  • থমথমে মুর্শিদাবাদে শান্তি ফেরাতে তৎপর প্রশাসন

থমথমে মুর্শিদাবাদে শান্তি ফেরাতে তৎপর প্রশাসন

Online Desk এপ্রিল 13, 2025
murshidabad.jpg

নিজস্ব প্রতিনিধি, ওঙ্কার বাংলা: অগ্নিগর্ভ মুর্শিদাবাদে টহল দিচ্ছে কেন্দ্রীয় বাহিনী। যাতে আর কোনওরকম অশান্তি না ছড়ায় সেদিকে সতর্ক নজর রেখেছে প্রশাসন। রবিবার সকালে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী যৌথভাবে রুটমার্চ করছে স্পর্শকাতর হিসেবে চিহ্নিত বিভিন্ন এলাকায়।

সূত্রের খবর, রবিবার সুতি থানায় শান্তি বৈঠক ডাকা হয়েছে প্রশাসনের তরফে। সেখানে সমস্ত সংগঠনের নেতৃত্বের সঙ্গে আলোচনায় বসবে প্রশাসনিক আধিকারিকরা। সেই আবহে স্থানীয়দের দাবি, হিন্দু সম্প্রদায়ের শতাধিক মানুষ ধুলিয়ান ফেরিঘাট থেকে নৌকা করে কালিয়াচক তিন নম্বর ব্লক তথা বৈষ্ণবনগর থানার অন্তর্গত পারলালপুর হাইস্কুলে আশ্রয় নিয়েছেন।

উল্লেখ্য, শনিবার সন্ধ্যায় মুর্শিদাবাদের পরিস্থিতি পর্যালোচনা করতে জেলায় আসেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। তিনি জেলা আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। অন্যদিকে রাজ্যের বিভিন্ন জেলা থেকে ২৩ জন পুলিশকর্তাকে ‘বিশেষ ডিউটি’তে মুর্শিদাবাদে পাঠানো হচ্ছে। শমসেরগঞ্জ থানায় রবিবার তাঁদের রিপোর্ট করতে বলা হয়েছে। এলাকায় শান্তি ফেরাতে বিএসএফ এবং পুলিশ যৌথ ভাবে কাজ করছে। পুলিশ সূত্রে খবর, অশান্তির ঘটনায় জড়িত থাকার অভিযোগে শনিবার রাত থেকে রবিবার সকাল পর্যন্ত জঙ্গিপুর পুলিশ জেলায় ৩০ জনকে গ্রেফতার করা হয়েছে। মুর্শিদাবাদে এখনও পর্যন্ত ধৃতের সংখ্যা ১৩৮ ছাড়িয়ে গিয়েছে।

Continue Reading

Previous: আউশগ্রামের জঙ্গলে রঘু ডাকাতের শুটিং
Next: ‘আমি শুধু চুমু খেতেই পারি না, অভিনয়টাও পারি…’ ইমরান হাশমি

সম্পর্কিত গল্প

New-Project-18.webp

চোরবাগান-কাণ্ডে মৃত আকৃতির বাড়িতে মুখ্যমন্ত্রী, পরিবারের হাতে তুলে দিলেন ২৫ লক্ষের চেক, গুজব ছড়ানোর অভিযোগে নিশানায় বাংলাদেশ

Online Desk অক্টোবর 21, 2026
New-Project-15.webp

ফের তারিখ, দলত্যাগ মামলায় স্পিকারের কাছে ৩ নভেম্বর পর্যন্ত সময় চাইলেন সুদীপরা

Online Desk অক্টোবর 21, 2026
New-Project-8.webp

অন্ধবিশ্বাসের জের, তান্ত্রিকের প্ররোচনায় স্ত্রী ও বাবাকে নৃশংসভাবে খুন! গ্রেফতার অভিযুক্ত ছেলে

Online Desk অক্টোবর 20, 2026

You may have missed

CJP.jpg

৭ দিন কারাবাসের পর মুক্তি পেলেন সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা

Online Desk অক্টোবর 21, 2026
India-Election-Administration-Montage.jpg

সম্পাদকীয়

Online Desk অক্টোবর 21, 2026
1000437867.webp

চোরবাগানকাণ্ডে হাই কোর্টের নির্দেশ মেনে ৬ সদস্যের সিট গঠন রাজ্যের, নেতৃত্বে অবসরপ্রাপ্ত বিচারপতি

Online Desk অক্টোবর 21, 2026
1000437693.webp

হ্যাকার হানায় এসবিআই-এর প্রায় চার হাজার গ্রাহকের তথ্য ফাঁস, স্বীকার করল ব্যাঙ্ক

Online Desk অক্টোবর 21, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.