Skip to content
অক্টোবর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাষ্ট্র
  • ‘আমি শুধু চুমু খেতেই পারি না, অভিনয়টাও পারি…’ ইমরান হাশমি

‘আমি শুধু চুমু খেতেই পারি না, অভিনয়টাও পারি…’ ইমরান হাশমি

Online Desk এপ্রিল 13, 2025
dr6t.png

ওঙ্কার ডেস্ক: এক সময় বলিউডে চুমু দৃশ্যে অভিনয়ে পর্দা কাপিয়েছে ইমরান হাশমি। দর্শকরা তাঁকে চিনতেন ‘সিরিয়াল কিসার’ নামে। কিন্তু ইমরান হাশমি নিজে এই তকমায় খুশি ছিলেন না। সম্প্রতি ইউটিউবার রণবীর আল্লাহাবাদিয়ার পডকাস্টে নিজের দীর্ঘ কেরিয়ার ও এই ‘সিরিয়াল কিসার’ তকমা নিয়ে খোলামেলা কথা বলেন অভিনেতা।
ইমরান বললেন, “এক সময় মানুষ ভাবত, আমি শুধু পর্দায় চুমু খেতেই জানি, অভিনয়টা পারি না। আমি জানতাম, এই ভাবনাটা একদিন বদল হবে। কিন্তু তখন হতাশা হত, কারণ আমি জানতাম আমি তার চেয়ে অনেক বেশি কিছু করতে পারি।

বলিউডে কেরিয়ারের প্রথম পর্বে ‘মার্ডার’, ‘জ্যাহের’, ‘আশিক বানায়া আপনে’, ‘চকলেট’, ‘কলিযুগ’, ‘গ্যাংস্টার’, ‘আওয়ারাপন’ এবং ‘জন্নত’-এর মতো একাধিক জনপ্রিয় ছবিতে অভিনয় করেন ইমরান। এই ছবিগুলিতে ঘনিষ্ঠ দৃশ্য ও ঠোঁটঠাসা চুমুর জন্যই তাঁর জনপ্রিয়তা বেড়েছিল। যদিও বক্স অফিসে সফল হলেও, অভিনেতার মতে, এইসব দৃশ্য অনেক সময় অপ্রাসঙ্গিকভাবেই জুড়ে দেওয়া হত।

খুব শীঘ্রই তাঁকে দেখা যাবে গ্রাউন্ড জিরো ছবিতে, যেখানে তিনি বিএসএফ অফিসার নরেন্দ্র নাথ দুবে-এর ভূমিকায় অভিনয় করবেন। ছবির পরিচালনায় রয়েছেন তেজস দেওস্কার। মুক্তি পাচ্ছে ২৫ এপ্রিল। অভিনেতার কথায়, “আমার কেরিয়ার আমাকে সমৃদ্ধ করেছে। আমি নিজেকে গর্বিত মনে করি। এখন দর্শকেরা জানে, আমি শুধু ‘সিরিয়াল কিসার’ নই, একজন অভিনেতাও।”

Continue Reading

Previous: থমথমে মুর্শিদাবাদে শান্তি ফেরাতে তৎপর প্রশাসন
Next: ভিন্ন জাতে নিজের মেয়ে বিয়ে করায় আত্মহত্যা করলেন বাবা

সম্পর্কিত গল্প

CJP.jpg

৭ দিন কারাবাসের পর মুক্তি পেলেন সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা

Online Desk অক্টোবর 21, 2026
1000437693.webp

হ্যাকার হানায় এসবিআই-এর প্রায় চার হাজার গ্রাহকের তথ্য ফাঁস, স্বীকার করল ব্যাঙ্ক

Online Desk অক্টোবর 21, 2026
New-Project-22.webp

সাময়িক স্বস্তিতে কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী পিনারাইয়, ৭ দিন তদন্তে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের

Online Desk অক্টোবর 21, 2026

You may have missed

CJP.jpg

৭ দিন কারাবাসের পর মুক্তি পেলেন সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা

Online Desk অক্টোবর 21, 2026
India-Election-Administration-Montage.jpg

সম্পাদকীয়

Online Desk অক্টোবর 21, 2026
1000437867.webp

চোরবাগানকাণ্ডে হাই কোর্টের নির্দেশ মেনে ৬ সদস্যের সিট গঠন রাজ্যের, নেতৃত্বে অবসরপ্রাপ্ত বিচারপতি

Online Desk অক্টোবর 21, 2026
1000437693.webp

হ্যাকার হানায় এসবিআই-এর প্রায় চার হাজার গ্রাহকের তথ্য ফাঁস, স্বীকার করল ব্যাঙ্ক

Online Desk অক্টোবর 21, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.