Skip to content
অক্টোবর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাষ্ট্র
  • ভিন্ন জাতে নিজের মেয়ে বিয়ে করায় আত্মহত্যা করলেন বাবা

ভিন্ন জাতে নিজের মেয়ে বিয়ে করায় আত্মহত্যা করলেন বাবা

Online Desk এপ্রিল 13, 2025
Suicide.jpg

নিজস্ব সংবাদদাতা : ভিন জাতের সঙ্গে নিজের মেয়ে বিয়ে করায় নিজেকেই গুলি করলেন বাবা । ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের গোয়ালিয়রে। অভিযোগ, ৪৯ বছর বয়সী ভদ্রলোক কর্মসূত্রে এক মেডিকেল স্টোরের মালিক, তার মেয়ে পরিবারের মতামতের বিরুদ্ধে বিয়ে করার কারণে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।
সূত্র মারফত জানা গেছে, পরিবারের সদস্যরা গুলির শোনার পর তাঁর শোবারঘরে গিয়ে তাঁকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পুলিশ কর্মকর্তা কৃষ্ণলাল চন্দানি জানিয়েছেন, বাবার মৃত্যুর ১৫ দিন আগে তার মেয়ে পাশের একটি অন্য সম্প্রদায়ের যুবকের সঙ্গে বাড়ি ছেড়ে চলে যায়। পরে তাকে ইন্দোরে খুঁজে পাওয়া গেলে মেয়েকে তিনি বাড়ি ফিরিয়ে আনেন। এরপর বিষয়টি আদালতে গড়ায়। শুনানির সময় তার মেয়ে দাবি করে তাদের বিয়ে আইনগতভাবে বৈধ এবং তিনি নিজের ইচ্ছায় স্বামীর সঙ্গে চলে যায়।
পুলিশ সূত্রে আরও জানা গেছে, মৃত ব্যক্তির ঘর থেকে একটি সুইসাইড নোট পাওয়া যায়। নিজের মেয়ের আধার কার্ডের প্রিন্ট আউট এর উপর তিনি মেয়ের সিদ্ধান্তের জন্য গভীর দুঃখ প্রকাশ করে গেছেন। ওই নোটে তিনি জানিয়েছেন, “তুমি ভুল করেছ, আমি চলে যাচ্ছি। আমি দু’জনকে মেরে ফেলতে পারতাম, কিন্তু কীভাবে আমি আমার মেয়েকে মারব ? তুমি যা করেছ তা ঠিক ছিল না… আর সেই আইনজীবী, যে কিছু টাকার জন্য পুরো একটি পরিবারকে শেষ করে দেয় – তারও কি মেয়ে নেই ? সে কি বাবার যন্ত্রণা বুঝতে পারে না ? এক পরিবার ধ্বংস হয়ে গিয়েছে, আর সমাজে এখন কিছুই অবশিষ্ট নেই।”
আইনি প্রক্রিয়ার প্রশ্ন তুলে তিনি আরো বলেন যদি আর্য সমাজের অধীনে বিয়ে বৈধ না হয় তাহলে কিভাবে আদালত মেয়েকে তার সঙ্গীর সঙ্গে যাওয়ার অনুমতি দিল ?
অন্যদিকে প্রত্যক্ষদর্শীরা দাবি করেছেন মৃতার আত্মীয়রা ছেলেটির বাবাকে তার বাড়ি থেকে বার করে এনে মারধর করেছে। পরে প্রতিবেশীরা সেই আহত ব্যক্তিকে হাসপাতালে নিয়ে গেছে। এখনো পর্যন্ত আত্মহত্যা এবং তার পরবর্তী ঘটনার পরিপ্রেক্ষিতে মামলা রুজু হয়েছে। ঘটনায় এখনো তদন্ত চলছে বলে জানা গেছে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে।

Continue Reading

Previous: ‘আমি শুধু চুমু খেতেই পারি না, অভিনয়টাও পারি…’ ইমরান হাশমি
Next: দাউদের সঙ্গে কি যোগ ছিল রানার? খতিয়ে দেখছে এনআইএ

সম্পর্কিত গল্প

CJP.jpg

৭ দিন কারাবাসের পর মুক্তি পেলেন সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা

Online Desk অক্টোবর 21, 2026
1000437693.webp

হ্যাকার হানায় এসবিআই-এর প্রায় চার হাজার গ্রাহকের তথ্য ফাঁস, স্বীকার করল ব্যাঙ্ক

Online Desk অক্টোবর 21, 2026
New-Project-22.webp

সাময়িক স্বস্তিতে কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী পিনারাইয়, ৭ দিন তদন্তে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের

Online Desk অক্টোবর 21, 2026

You may have missed

CJP.jpg

৭ দিন কারাবাসের পর মুক্তি পেলেন সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা

Online Desk অক্টোবর 21, 2026
India-Election-Administration-Montage.jpg

সম্পাদকীয়

Online Desk অক্টোবর 21, 2026
1000437867.webp

চোরবাগানকাণ্ডে হাই কোর্টের নির্দেশ মেনে ৬ সদস্যের সিট গঠন রাজ্যের, নেতৃত্বে অবসরপ্রাপ্ত বিচারপতি

Online Desk অক্টোবর 21, 2026
1000437693.webp

হ্যাকার হানায় এসবিআই-এর প্রায় চার হাজার গ্রাহকের তথ্য ফাঁস, স্বীকার করল ব্যাঙ্ক

Online Desk অক্টোবর 21, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.