Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • দর্শকদের আপেক্ষা শেষ করে পর্দায় আসছে গৌরব-শোলাঙ্কির জুটি, কেমন হবে এবারের রসায়ন?

দর্শকদের আপেক্ষা শেষ করে পর্দায় আসছে গৌরব-শোলাঙ্কির জুটি, কেমন হবে এবারের রসায়ন?

Online Desk অক্টোবর 4, 2025
defr.png

ওঙ্কার ডেস্ক: আবারও পুরনো জুটিকে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে প্রযোজনা সংস্থা অ্যাক্রোপলিস এন্টারটেনমেন্ট। স্টার জলসার ‘গাঁটছড়া’ ধারাবাহিকে প্রথম জুটি বেঁধেছিলেন অভিনেতা গৌরব চট্টোপাধ্যায় ও অভিনেত্রী শোলাঙ্কি রায়। কিন্তু দর্শক মহলে দারুণ সাড়া পেয়েছিল এই ধারাবাহিক। বিশেষত, গৌরব-শোলাঙ্কির জুটিকে আবারও পর্দায় নতুন রূপে দেখার জন্য অপেক্ষায় ছিলেন তাঁদের ভক্তরা।
বেশ কয়েকদিন ধরেই টলিপাড়ায় কানাঘুষো চলছিল, নতুন ধারাবাহিকে ফিরছেন এই রিল লাইফের জুটি। অবশেষে গুঞ্জন সত্যি হল। অ্যাক্রোপলিসের হাত ধরেই স্টার জলসার পর্দায় ফিরছেন গৌরব-শোলাঙ্কি। ইতিমধ্যেই এই ধারাবাহিকের ঘোষণা করেছে চ্যানেল। এবার এলা ও গোরার গল্প বলবেন তাঁরা দু’জন। ‘এলা’র চরিত্রে শোলাঙ্কি আবারও মানানসই। গান, গল্প, কবিতা নিয়েই তার জগৎ। ভালবাসা দিয়ে সবকিছু জয় করতে চায় সে। যার মধ্যে সব সময় কাজ করে ইতিবাচক সত্তা। অন্যদিকে, একেবারে ভিন্ন মেরুরতে বাস করেন ‘গোরা’, এই চরিত্রে রয়েছেন গৌরব‌। তার কাছে ভালবাসা মানে সময় নষ্ট। গম্ভীর মেজাজের গোরার সঙ্গে কীভাবে মিলবে এলার পথ? কীভাবে এগোবে দু’জনের গল্প? সেটাই দেখার যাবে ধারাবাহিকে।
ধারাবাহিকের ঘোষণা হলেও এখনও পর্যন্ত নাম প্রকাশ হয়নি এই মেগার। তবে সামনে এসেছে এই ধারাবাহিকে নায়ক-নায়িকার প্রথম ঝলক। শান্ত-মিষ্টি মেয়ে ‘এলা’ ও রগচটা ‘গোরা’র চরিত্রে শোলাঙ্কি-গৌরবকে দেখে দারুণ খুশি অনুরাগীরা। প্রসঙ্গত, ‘গাঁটছড়া’ শেষ হতে এই জুটির ফেরার অপেক্ষায় যারা ছিলেন তাঁদের এবার ইচ্ছেপূরণ হল।

Post Views: 197

Continue Reading

Previous: এবার ওটিটিতে ফিরছেন সত্যম-সুরঙ্গনা, কবে কোথায় দেখা যাবে তাঁদের?
Next: কতটা এগোল ‘মাওবাদী মুক্ত অভিযান’ ? খোঁজ নিতে মাওবাদী ডেরায় শাহ

সম্পর্কিত গল্প

Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
kunal-ff.jpg

‘বুধবার বিধানসভায় যা হয়েছে তা কলঙ্কজনক!’ স্পিকারের মন্তব্যে আপত্তি কুণালের, হল বাদানুবাদ

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.