Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • কতটা এগোল ‘মাওবাদী মুক্ত অভিযান’ ? খোঁজ নিতে মাওবাদী ডেরায় শাহ

কতটা এগোল ‘মাওবাদী মুক্ত অভিযান’ ? খোঁজ নিতে মাওবাদী ডেরায় শাহ

Online Desk অক্টোবর 4, 2025
Amit.jpg

ওঙ্কার ডেক্স : ২০২৬ সালের ৩১ মার্চের মধ্যে মাওবাদী মুক্ত ভারতের প্রতিশ্রুতি দিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। সেই কাজ কতটা এগিয়েছে, তা দেখতে মাওবাদীদের শক্ত ঘাঁটি বলে পরিচিত বস্তারে হাজির স্বরাষ্ট্রমন্ত্রী। সূত্রের খবর, দু’দিনের সফরে গেছেন তিনি। এখানে কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ আধিকারিকদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী। পাশাপাশি কয়েকটি প্রশাসনিক কর্মসূচি ও রয়েছে শাহের।

উল্লেখ্য, শুক্রবার রাতে ছত্তীসগড়ের রাজধানী রায়পুরের স্বামী বিবেকানন্দ বিমানবন্দরে অবতরণ করেন অমিত শাহ। তাঁকে স্বাগত জানায় ছত্তীসগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণুদেও সাই। জানা গেছে, শনিবার সকালে জগদলপুরে মা দান্তেশ্বরী মন্দিরে প্রার্থনায় অংশ নেন তিনি। এখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী বলেন, “মা দান্তেশ্বরীর কাছে প্রার্থনা জানালাম, নকশাল মুক্ত করতে নিরাপত্তাবাহিনীকে তিনি যেন শক্তি জোগান।’’

এরপর দশেরার মুরিয়া দরবারে প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। প্রসঙ্গত, জগদলপুরের সভায় মাওবাদীদের পাঠানো আলোচনার প্রস্তাব খারিজ করে দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি পাল্টা বলেন, ‘‘মাওবাদিদের সামনে আত্মসমর্পণই একমাত্র পথ।’’

উল্লেখ্য, গত বছর মাওবাদী মুক্ত ভারত নির্মাণের ডাক দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী। এই ঘোষণার পরেই রাজ্যে রাজ্যে শুরু হয়েছিল অভিযান। নিষিদ্ধ ওই সংগঠনের ঘাঁটিগুলিতে অভিযান চালায় বাহিনী। সূত্রের খবর, স্বরাষ্ট্র মন্ত্রকের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি মাস থেকে যৌথবাহিনীর সঙ্গে সংঘর্ষ হয় মাওবাদিদের। এই সংঘর্ষে সাড়ে চারশোরও বেশি মাওবাদীর মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ৮০ শতাংশ ছত্তীসগড়ের ‘রেড করিডর’ বস্তার ডিভিশনের সাতটি জেলার।
প্রশাসন সূত্রে জানা গেছে, চলতি বছরে সিপিআই (মাওবাদী)-র সাধারণ সম্পাদক নাম্বালা কেশব রাও ওরফে গগন্না, পলিটব্যুরো সদস্য রামচন্দ্র রেড্ডি কেন্দ্রীয় কমিটির সদস্য নরসিংহচলম ওরফে সুধাকর, রবি ভেঙ্কাটা লক্ষ্মী চৈতন্য ওরফে অরুণা, সশস্ত্র শাখা মাসার মতো শীর্ষস্থানীয় মাওবাদী নেতা-নেত্রীরা যৌথবাহিনীর অভিযানে নিহত হয়েছেন। একদিকে আলোচনার প্রস্তাব দিয়েছে মাওবাদিরা। অন্যদিকে আলোচনার প্রস্তাব ফিয়েছে দিয়েছে প্রশাসন। এই পরিস্থিতিতে পুনর্বাসন কর্মসূচিতে সাড়া দিয়ে আত্মসমর্পণের প্রবণতাও বাড়ছে মাওবাদীদের। ইতিমধ্যেই কোটেশ্বর রাও ওরফে কিষণজির স্ত্রী সুজাতা আত্মসমর্পণ করেছেন।

Post Views: 151

Continue Reading

Previous: দর্শকদের আপেক্ষা শেষ করে পর্দায় আসছে গৌরব-শোলাঙ্কির জুটি, কেমন হবে এবারের রসায়ন?
Next: আমেরিকায় খুন হায়দরাবাদের ডেন্টাল স্টুডেন্ট ! মৃতদেহ ফেরাতে সরকারের দ্বারস্থ পরিবার

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.