Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • আমেরিকায় খুন হায়দরাবাদের ডেন্টাল স্টুডেন্ট ! মৃতদেহ ফেরাতে সরকারের দ্বারস্থ পরিবার

আমেরিকায় খুন হায়দরাবাদের ডেন্টাল স্টুডেন্ট ! মৃতদেহ ফেরাতে সরকারের দ্বারস্থ পরিবার

Online Desk অক্টোবর 4, 2025
Dental.jpg

আমেরিকার ডালাসে ২৭ বছর বয়সি এক ভারতীয় ছাত্রকে গুলি করে হত্যা করা হয়েছে বলে জানা গেছে। হায়দ্রাবাদের বাসিন্দা চন্দ্রশেখর পোল গত রাতে ডগলাসের একটি পেট্রোল স্টেশনে কাজ করছিলেন, সেসময় এক অজ্ঞাত বন্দুকধারী তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

হায়দ্রাবাদে ডেন্টাল সার্জারিতে স্নাতক হওয়ার পর ২০২৩ সালে উচ্চশিক্ষার জন্য পোল আমেরিকায় পাড়ি দেন। ছয় মাস আগে তিনি আমেরিকায় পোস্ট গ্রেজুয়েট উত্তীর্ণ হন। স্থায়ী চাকরির খোঁজ করছিলেন। আর সেই সময়ের মধ্যে অস্থায়ী ভাবে একটি গ্যাস স্টেশনে কাজ করছিলেন। এই মৃত্যুর খবর হায়দরাবাদে পোঁছুলে মৃতদেহ ফিরিয়ে ফিরিয়ে আনার জন্য সরকারের সাহায্য চেয়েছে চন্দ্রশেখরের পরিবার।

বিআরএস বিধায়ক সুধীর রেড্ডি এবং প্রাক্তন মন্ত্রী টি হরিশ রাও শনিবার হায়দ্রাবাদে ছাত্রটির বাড়িতে গিয়ে তার পরিবারের সঙ্গে দেখা করেছেন। এটিকে একটি দুঃখজনক ঘটনা বলে অভিহিত করেছেন তাঁরা। একইসঙ্গে পোলের মৃতদেহ নিজের শহরে ফিরিয়ে আনার জন্য সরকারের কাছে আবেদন জানিয়েছেন তাঁরা। সোশ্যাল মিডিয়ায় রাও একটি পোস্টে পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। বলেছেন, “বিআরএসের পক্ষ থেকে আমরা রাজ্য সরকারকে উদ্যোগ নেওয়ার এবং যত তাড়াতাড়ি সম্ভব চন্দ্র শেখরের মৃতদেহ তার নিজের শহরে আনার জন্য চেষ্টা করার দাবি করছি।“

Post Views: 144

Continue Reading

Previous: কতটা এগোল ‘মাওবাদী মুক্ত অভিযান’ ? খোঁজ নিতে মাওবাদী ডেরায় শাহ
Next: বহু দফায় ভোট করিয়ে লাভ নেই, তৃণমূলের পথে গিয়ে এবার দু-দফায় ভোট চায় বিহার বিজেপি

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.