Skip to content
অক্টোবর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাষ্ট্র
  • ‘প্রতিদিন দেড় ঘণ্টা…’ আড়াই বছরের ছেলেকে কিসের শিক্ষা দিচ্ছেন সোনাম কাপুর?

‘প্রতিদিন দেড় ঘণ্টা…’ আড়াই বছরের ছেলেকে কিসের শিক্ষা দিচ্ছেন সোনাম কাপুর?

Online Desk এপ্রিল 24, 2025
FotoJet-3.jpg

ওঙ্কার ডেস্ক: অভিনয় ছাড়া জীবনের সবচেয়ে প্রিয় সঙ্গী যদি কিছু হয় সেটি হল বই এমনটাই মনে করেন বলিউড অভিনেত্রী সোনম কাপুর। কাজের ফাঁকে কিংবা অবসরে বইই তাঁর অন্যতম আশ্রয়। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানান বইয়ের প্রতি তাঁর ভালবাসা, পাশাপাশি ছেলেকে বড় করছেন বইকে সঙ্গী করে এবং আজও বই পড়া দরকার।
সোনম বলেন, “বই হল সব থেকে ভালো বন্ধু। প্রতিদিন বই পড়লে যেমন কল্পনা শক্তি বাড়ে, তেমনই মন শান্ত থাকে। বই পড়ার অভ্যেস একজন মানুষকে চিন্তাশীল ও সংবেদনশীল করে তোলে।” তাঁর মতে, প্রযুক্তির এই যুগে মানসিক শান্তির জন্য বই পড়া প্রয়োজন।
বইয়ের সঙ্গে সোনমের সম্পর্ক মায়ের হাত ধরেই। তাঁর মা সুনিতা কাপুর নিজে একজন বইপাগল মানুষ। ছোটবেলা থেকেই মাকে নিয়মিত বই পড়তে দেখে তারও এই অভ্যেস তৈরি হয়েছে। শুধু মা-ই নন, বাবা অনিল কাপুরও বইপ্রেমী। যদিও অনিল কাপুরের পছন্দের তালিকায় বেশি থাকে আত্মজীবনীমূলক বই। মা-বাবার প্রেরণাতেই সোনম, রিয়া ও হর্ষবর্ধনের মধ্যে পড়ার আগ্রহ জন্মায়। এখন সেই পারিবারিক পাঠ-সংস্কৃতিই তিনি তুলে দিচ্ছেন নিজের সন্তানের হাতে। অভিনেত্রীর কথায়, “আমাদের পারিবারিক রুটিনের গুরুত্বপূর্ণ অংশ হল বই পড়া। আমি প্রতিদিন দেড় ঘণ্টা আমার ছেলের সঙ্গে বই পড়ি। সব ধরনের শিশুসাহিত্য বই পড়ে আমরা সময় কাটাই।”
অভিনেত্রীর বিশ্বাস, শিশুরা তখনই বইয়ের প্রতি আগ্রহী হয় যখন তারা দেখে, তাদের অভিভাবক বই পড়ছেন। তাই তাঁর চেষ্টা সন্তানকে বইয়ের প্রতি আগ্রহী করে তুলতে।

Continue Reading

Previous: “যান, পিছনে সরে যান…” ছবিশিকারিদের ওপর কেন চটে গেলেন বলি অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা?
Next: পহেলগাঁওয়ে হামলার ঘটনায় বৃহস্পতি সন্ধ্যায় সর্বদল বৈঠক ডাকল কেন্দ্র

সম্পর্কিত গল্প

CJP.jpg

৭ দিন কারাবাসের পর মুক্তি পেলেন সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা

Online Desk অক্টোবর 21, 2026
1000437693.webp

হ্যাকার হানায় এসবিআই-এর প্রায় চার হাজার গ্রাহকের তথ্য ফাঁস, স্বীকার করল ব্যাঙ্ক

Online Desk অক্টোবর 21, 2026
New-Project-22.webp

সাময়িক স্বস্তিতে কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী পিনারাইয়, ৭ দিন তদন্তে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের

Online Desk অক্টোবর 21, 2026

You may have missed

CJP.jpg

৭ দিন কারাবাসের পর মুক্তি পেলেন সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা

Online Desk অক্টোবর 21, 2026
India-Election-Administration-Montage.jpg

সম্পাদকীয়

Online Desk অক্টোবর 21, 2026
1000437867.webp

চোরবাগানকাণ্ডে হাই কোর্টের নির্দেশ মেনে ৬ সদস্যের সিট গঠন রাজ্যের, নেতৃত্বে অবসরপ্রাপ্ত বিচারপতি

Online Desk অক্টোবর 21, 2026
1000437693.webp

হ্যাকার হানায় এসবিআই-এর প্রায় চার হাজার গ্রাহকের তথ্য ফাঁস, স্বীকার করল ব্যাঙ্ক

Online Desk অক্টোবর 21, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.