Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • পহেলগাঁওয়ে হামলার ঘটনায় বৃহস্পতি সন্ধ্যায় সর্বদল বৈঠক ডাকল কেন্দ্র

পহেলগাঁওয়ে হামলার ঘটনায় বৃহস্পতি সন্ধ্যায় সর্বদল বৈঠক ডাকল কেন্দ্র

Online Desk এপ্রিল 24, 2025
20250424_124705.jpg

ওঙ্কার ডেস্ক: কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলার ঘটনার পর উদ্বেগে গোটা দেশ। মঙ্গলবার সেই সন্ত্রাসী হামলার পর থমথমে পরিবেশ ভূ-স্বর্গে। জঙ্গিদের পাকড়াও করতে গোটা এলাকাজুড়ে তল্লাশি অভিযান জারি রেখেছে নিরাপত্তা বাহিনী। সেই আবহে এবার পরিস্থিতি পর্যালোচনায় সর্ব দল বৈঠক ডাকল কেন্দ্রীয় সরকার।

সূত্রের খবর, বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টায় কংগ্রেস-সহ সমস্ত দলকে ওই বৈঠকে ডাকা হয়েছে। বৈঠকে থাকার কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। তবে প্রধানমন্ত্রী মোদী ওই বৈঠকে থাকবেন কি না তা এখনও স্পষ্ট নয়। থাকবেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। এদিন সন্ধ্যায় সংসদ ভবনে ওই বৈঠক হবে বলে জানানো হয়েছে কেন্দ্রের তরফে। উল্লেখ্য, পহেলগাঁওতে হামলার পর লোকসভার বিরোধী দলনেতা এবং কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী বুধবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সন্ত্রাসী হামলার বিষয়ে কথা বলেছেন। ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে থাকার আশ্বাস দিয়েছে হাত শিবির।

কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়্গে বুধবার জানিয়েছিলেন, পহেলগাঁওয়ে জঙ্গি হামলা নিয়ে তাঁরা দেশের সরকারের পাশেই রয়েছেন। সেই সঙ্গে অবিলম্বে সর্বদলীয় বৈঠক ডাকার দাবি করেছিলেন তিনি। খাড়্গে বলেন, ‘অমরনাথ যাত্রার আর কিছু দিন মাত্র বাকি। আমরা চাই, কেন্দ্র তার সমস্ত শক্তি ব্যয় করে এলাকায় শান্তি ফেরাক। দোষীদের শাস্তি দিক।’ কংগ্রেসের সেই দাবি মেনেই সর্বদল বৈঠকের পথে হাঁটছে কেন্দ্র। আপাতত বৈঠকে কী সিদ্ধান্ত নেওয়া হয়, সেদিকেই তাকিয়ে সব পক্ষ।

Post Views: 115

Continue Reading

Previous: ‘প্রতিদিন দেড় ঘণ্টা…’ আড়াই বছরের ছেলেকে কিসের শিক্ষা দিচ্ছেন সোনাম কাপুর?
Next: জঙ্গিগুলিতে শহিদ এক ভারতীয় সেনা ! উধমপুরে এনকাউন্টার চলছিল বৃহস্পতিবার সকাল থেকে

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.