Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ‘স্পিরিট’এ থাকছেন না দীপিকা পাডুকন! তাঁর জায়গায় এল কোন নায়িকা?

‘স্পিরিট’এ থাকছেন না দীপিকা পাডুকন! তাঁর জায়গায় এল কোন নায়িকা?

Online Desk মে 25, 2025
FotoJet-2.jpg

ওঙ্কার ডেস্ক: গত কয়েকদিন ধরেই দক্ষিণী পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা-র আগামী ছবি ‘স্পিরিট’ নিয়ে নানা জল্পনা চলছিল। প্রথমে শোনা গিয়েছিল, এই ছবির নায়িকা হচ্ছেন দীপিকা পাড়ুকোন। তবে সম্প্রতি জানা গিয়েছে, দীপিকা এই প্রজেক্টে থাকছেন না, এবং তাঁর জায়গায় এসেছেন তৃপ্তি দিম্রি। খবর অনুযায়ী, দীপিকা পাড়ুকোনের পারিশ্রমিক ও কাজের নির্দিষ্ট সময়ের শর্তের সঙ্গে প্রযোজক দ্বিমতের জন্যই বিপত্তি। এরপরই ‘অ্যানিমাল’-খ্যাত তৃপ্তি দিম্রিকে ছবিতে নেন পরিচালক।
তৃপ্তি ও সন্দীপ রেড্ডি ভাঙ্গা-র জুটি ইতিমধ্যেই দর্শকদের প্রশংসা কুড়িয়েছে ‘অ্যানিমাল’-ছবিতে। সেই সাফল্যের রেশ ধরে ফের একসঙ্গে কাজ করছেন তাঁরা ‘স্পিরিট’-এ, যেখানে মুখ্য চরিত্রে থাকছেন দক্ষিণী সুপারস্টার প্রভাস। এই ছবির বাজেট প্রায় ৪০০ কোটি টাকা, যা এই ছবিকে অন্যতম বিগ বাজেট ছবির তালিকায় রয়েছে। ছবির শুটিং ২০২৫ সালের সেপ্টেম্বর থেকে শুরু হওয়ার কথা। গত ২ দিন ধরে এই ছবি থেকে দীপিকা পাড়ুকোনের সরে যাওয়ার খবর ভাইরাল হওয়ার পরই সকলের নজর ছিল, এবার কোন নায়িকা আসবে তাঁর খোঁজ। অবশেষে তৃপ্তি অনুরাগীদের মুখে আরও একবার হাসি। হাসি তাঁর বিশেষ বন্ধুর মুখেও। তাঁর চর্চিত প্রেমিক সাম মার্চেন্ট তাঁকে শুভেচ্ছাবার্তা জানান।
গত ২ বছরে যেভাবে একের পর এক প্রজেক্ট পেয়েছেন তৃপ্তি, লাফিয়ে লাফিয়ে বেড়েছে তাঁর পারিশ্রমিক, তা এক কথায় বলতে গেলে সকলেরই নজর কেড়েছে। সদ্য ‘ধড়ক ২’ ছবির কাজ নিয়ে ব্যস্ত ছিলেন নায়িকা। সিদ্ধান্ত চতুর্বেদীর সঙ্গে দেখা যাবে তাঁকে। তবে এবার প্রভাসের বিপরীতে তৃপ্তি জায়গা করে নেওয়ায় আরও একবার চর্চায় তৃপ্তি।

Post Views: 350

Continue Reading

Previous: বচসার জেরে দাদাকে রডের বাড়ির আঘাত, পিটিয়ে খুনের অভিযোগ! চাঞ্চল্য উত্তর দিনাজপুরে
Next: সত্যকে চাপা দেওয়ার চেষ্টা? সাংবাদিককে খুন পাকিস্তান সেনার!

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.