Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • সত্যকে চাপা দেওয়ার চেষ্টা? সাংবাদিককে খুন পাকিস্তান সেনার!

সত্যকে চাপা দেওয়ার চেষ্টা? সাংবাদিককে খুন পাকিস্তান সেনার!

Online Desk মে 25, 2025
abdul-latif.jpg

ওঙ্কার ডেস্ক: নিজেদের দেশে বিদ্রোহ সামাল দিতে জেরবার শাহবাজ শরিফের সরকার। এবার পাকিস্তানের সেনাবাহিনীর বিরুদ্ধে অভিযোগ উঠল এক সাংবাদিককে গুলি করে খুন করার। সূত্রের খবর, ওই সাংবাদিক সাহসিকতার সঙ্গে বালোচিস্তানের প্রকৃত চিত্র তুলে ধরার কাজ জারি রেখেছিলেন। আর তাই তাঁকে পৃথিবী থেকে সরিয়ে দিয়েছে পাক সেনা।

সংবাদ মাধ্যম সূত্রে খবর, নিহত সাংবাদিকের নাম আবদুল লতিফ। শনিবার লতিফের স্ত্রী ও সন্তানের সামনেই তাঁকে গুলি করে খুন করে একদল দুষ্কৃতী। অভিযোগ, এই হত্যার পিছনে পাক সেনা বাহিনীর মদত রয়েছে। জানা গিয়েছে, বালোচিস্তানের উপর পাক সেনা যে বর্বরতা চালাচ্ছে সেই বিষয়ে খবর করতেন সাংবাদিক লতিফ। আর তার জেরেই পাকিস্তান সেনার রোষানলে পড়েন তিনি। এর আগে একাধিকবার তাঁর পরিবারকে নিশানা করা হয়েছে। অভিযোগ, মাত্র এক মাস আগে লতিফের ছেলে সাইফ বালুচ ও তাঁর পরিবারের ৭ সদস্যকে জোর করে তুলে নিয়ে গিয়েছিল পাক সেনা। পরে তাঁদের নিথর দেহ উদ্ধার করা হয়। পরিবারের পর এবার ওই সাংবাদিককে নিশানা করা হল।

এই ঘটনার নিন্দায় সরব হয়েছে বালোচিস্তানের একাধিক সংগঠন। বালুচ ইয়াকজেহতি কমিটি এক বিবৃতিতে জানিয়েছে, ‘এটি কেবল একটি পরিবারের জন্য ট্র্যাজেডি নয় – এটি একটি সন্ত্রাসী কর্মকাণ্ড যা একটি সম্পূর্ণ মানুষকে চুপ করিয়ে দেওয়ার জন্য করা হয়েছে।’ বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘আমরা রাষ্ট্রসংঘ, আন্তর্জাতিক মিডিয়া এবং প্রেস স্বাধীনতা সংস্থাগুলিকে তাদের নীরবতা ভেঙে মানবতাবিরোধী এই অপরাধের মোকাবিলা করার আবেদন জানাচ্ছি।’

Post Views: 369

Continue Reading

Previous: ‘স্পিরিট’এ থাকছেন না দীপিকা পাডুকন! তাঁর জায়গায় এল কোন নায়িকা?
Next: সুন্দরবন সংলগ্ন এলাকা থেকে গ্রেফতার দুই বাংলাদেশি সহ ভারতীয় দালাল

সম্পর্কিত গল্প

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026

You may have missed

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026
Jasimuddin.jpg

নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ ! পুরোনো মামলায় গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর

Online Desk জুন 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.