Skip to content
এপ্রিল 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • বাড়ি ফিরলেন পরিচালক সৃজিত মুখার্জি, কি হয়েছিল তাঁর?

বাড়ি ফিরলেন পরিচালক সৃজিত মুখার্জি, কি হয়েছিল তাঁর?

Online Desk এপ্রিল 20, 2025
juh.png

বাড়ি ফিরলেন পরিচালক সৃজিত মুখার্জি, কি হয়েছিল তাঁর?
ওঙ্কার ডেস্ক: শুক্রবার গভীর রাতে শরীর খারাপ হয় পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের। জানা গিয়েছিল, মাথা ঘুরছিল তাঁর, শরীরে অস্বস্তি অনুভব করেন। তারপরই তাঁকে ভর্তি করা হয় একটি বেসরকারি হাসপাতালে। প্রাথমে অনেকেই মনে করেছিলেন, হৃদরোগে আক্রান্ত হয়েছেন পরিচালক। তবে শনিবার বেলা গড়াতেই চিকিৎসকরা নিশ্চিত করেন, সৃজিতের হার্ট একেবারেই সুস্থ এবং সমস্ত মেডিক্যাল রিপোর্টও স্বাভাবিক।
অবশেষে স্বস্তির নিঃশ্বাস। বাড়ি ফিরলেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। চিকিৎসকদের মতে, সৃজিত ভুগছেন ‘জিইআরডি’ (গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ) নামক একটি হজমজনিত রোগে। গলা ও বুক জ্বালা করে এবং শ্বাসকষ্টও হতে পারে এই রোগে। এই উপসর্গগুলি অনেক সময় হৃদরোগের মতোই মনে হয়। চিকিৎসকদের মতে, তাঁর শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল। সবকিছু ঠিকঠাক থাকলে রবিবার ছুটি দেওয়ার কথা ছিল হাসপাতালের পক্ষ থেকে। আর এদিন সকাল হতেই বাড়ি ফিরলেন সৃজিত। আপাতত তাঁকে বেশকিছু খাদ্যনিয়ম এবং জীবনযাত্রায় পরিবর্তন মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে। হাসপাতাল থেকে ফিরেই অনুরাগীদের ধন্যবাদ জানান পরিচালক।
প্রসঙ্গত, যে হাসপাতালে ভর্তি ছিলেন পরিচালক, সেখানেই ‘কিলবিল সোসাইটি’ ছবির শুটিং করেছিলেন তিনি। এই ছবি মুক্তি পেয়েছে পয়লা বৈশাখে। অন্যদিকে, সামনেই নতুন নাটকে অভিনয় করবেন সৃজিত। সুস্থ হয়েই সেই নাটকের রিহার্সাল শুরু করে দেবেন।

Post Views: 141

Continue Reading

Previous: পুনর্জন্মের গল্প: মায়ের গর্ভ থেকে দ্বিতীয়বার জন্ম নিল ছোট্ট ব্যাফার্টি!
Next: স্ত্রীর মুণ্ডু কেটে নিয়ে থানায় হাজির হলেন ব্যক্তি

সম্পর্কিত গল্প

mamata-dharna.jpg

প্রথম দফায় ভোটের ঝড়! কী বললেন মমতা?

Online Desk এপ্রিল 23, 2026
peace-deal.png

পাকিস্তান নয়, আমেরিকার সঙ্গে শান্তি আলোচনায় চিনকে চায় ইরান

Online Desk এপ্রিল 23, 2026
Untitled.png

বন্ধু ভারতকে সরাসরি নরকের সঙ্গে তুলনা ট্রাম্পের, মন্তব্য ঘিরে বিতর্ক

Online Desk এপ্রিল 23, 2026

You may have missed

mamata-dharna.jpg

প্রথম দফায় ভোটের ঝড়! কী বললেন মমতা?

Online Desk এপ্রিল 23, 2026
voter-bengal.jpg

প্রথম দফায় ভোট পড়ল প্রায় ৯২ শতাংশ! সর্বকালীন রেকর্ডের পথে পশ্চিমবঙ্গ

Online Desk এপ্রিল 23, 2026
peace-deal.png

পাকিস্তান নয়, আমেরিকার সঙ্গে শান্তি আলোচনায় চিনকে চায় ইরান

Online Desk এপ্রিল 23, 2026
hgf

প্রথম দফায় বঙ্গে রেকর্ড! বিকেল ৫টা পর্যন্ত ভোট পড়ল প্রায় ৯০ শতাংশ

Online Desk এপ্রিল 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.