Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • স্ত্রীর মুণ্ডু কেটে নিয়ে থানায় হাজির হলেন ব্যক্তি

স্ত্রীর মুণ্ডু কেটে নিয়ে থানায় হাজির হলেন ব্যক্তি

Online Desk এপ্রিল 20, 2025
crime-d.jpg

ওঙ্কার ডেস্ক: হাড়হিম করা ঘটনা অসমে। নিজের স্ত্রীকে খুন করে কাটা মুণ্ডু নিয়ে থানায় হাজির হলেন ৬০ বছরের ব্যক্তি। এই ঘটনায় ইতিমধ্যে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত ব্যক্তির নাম বিতিশ হাজং। পেশায় দিনমজুর বিতিশ চিরাং জেলার উত্তর বল্লমগুড়ি এলাকার বাসিন্দা। সূত্রের খবর, সংসারে ঝামেলা চলছিল স্বামী-স্ত্রীর মধ্যে। সেই পারিবারিক কলহের জেরে তিনি তাঁর স্ত্রী বাজন্তির উপর শনিবার রাতে ধারালো অস্ত্র নিয়ে হামলা চালান। ধড় থেকে মুণ্ডু আলাদা করে সেই কাটা মুণ্ডু নিয়ে থানায় হাজির হন ওই ব্যক্তি। জানা গিয়েছে, সাইকেলে চেপে একটি ঝুড়িতে করে সেই কাটা মুণ্ডু নিয়ে যান বিতিশ। থানা থেকে পাওয়া ছবিতে দেখা গিয়েছে সাইকেলে রক্তের দাগ লেগে থাকতে।

বিতিশের এক প্রতিবেশী জানিয়েছেন, অন্যান্য দিনের মত বিতিশ হাজং শনিবারও কাজে গিয়েছিলেন। ওই দিন রাতে কাজ থেকে বাড়ি ফেরেন তিনি। রাতে বাড়ি ফেরার পর এই ঘটনা ঘটে। ওই প্রতিবেশী জানান, স্বামী-স্ত্রীর মধ্যে ছোটখাটো বিষয় নিয়ে প্রতিদিন ঝগড়া হত। এই ঘটনা নিয়ে চিরাং-এর অতিরিক্ত পুলিশ সুপার রশ্মিরেখা শর্মা বলেন, ‘আমরা মৃতদেহটি হেফাজতে নিয়েছি এবং ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি। ফরেনসিক বিশেষজ্ঞরা নমুনা সংগ্রহ করেছেন। অভিযুক্ত স্বামীকে আটক করেছি। আরও তদন্ত চলছে।’

Post Views: 97

Continue Reading

Previous: বাড়ি ফিরলেন পরিচালক সৃজিত মুখার্জি, কি হয়েছিল তাঁর?
Next: ব্রিগেড সমাবেশ থেকে ২০ মে দেশজুড়ে ধর্মঘটের ডাক বামেদের

সম্পর্কিত গল্প

MAMATA.jpg

একুশের সভায় কালীঘাট তৃণমূলের আদালত অবমাননার অভিযোগ, মামলা দায়ের

Online Desk জুলাই 23, 2026
dharmendra-pradhan.jpg

১৯৯৭ সালে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলন ধর্মেন্দ্র প্রধানকে ছাত্রনেতা বানিয়েছিল, ২০২৬ সালে তাঁর বিরুদ্ধে একই অভিযোগে উত্তাল দেশ

Online Desk জুলাই 23, 2026
1000353230.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের দাবিতে পড়ুয়াদের আন্দোলনের পাশে অভিনেতা সলমন

Online Desk জুলাই 23, 2026

You may have missed

bagher-ghalibaf.jpg

‘তেহরান তেল বিক্রি করতে না পারলে অন্য কেউ পারবে না’, মার্কিন যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যকে হুঁশিয়ারি ইরানের

Online Desk জুলাই 23, 2026
MAMATA.jpg

একুশের সভায় কালীঘাট তৃণমূলের আদালত অবমাননার অভিযোগ, মামলা দায়ের

Online Desk জুলাই 23, 2026
dharmendra-pradhan.jpg

১৯৯৭ সালে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলন ধর্মেন্দ্র প্রধানকে ছাত্রনেতা বানিয়েছিল, ২০২৬ সালে তাঁর বিরুদ্ধে একই অভিযোগে উত্তাল দেশ

Online Desk জুলাই 23, 2026
tapia.jpg

কালো টাকা সাদা করার অভিযোগ! বিমানে ওঠার আগে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতিকে জেরা মার্কিন গোয়েন্দাদের

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.