Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ব্রিগেড সমাবেশ থেকে ২০ মে দেশজুড়ে ধর্মঘটের ডাক বামেদের

ব্রিগেড সমাবেশ থেকে ২০ মে দেশজুড়ে ধর্মঘটের ডাক বামেদের

Online Desk এপ্রিল 20, 2025
brigade.jpg

নিজস্ব প্রতিনিধি, ওঙ্কার বাংলা: কেন্দ্রীয় সরকারের আনা শ্রম-কোড বাতিলের দাবিতে আগামী ২০ মে দেশজুড়ে ধর্মঘটের ডাক দিল বামেরা। রবিবার খেটে খাওয়া মানুষের ব্রিগেড সমাবেশ থেকে এই ধর্মঘটের কথা ঘোষণা করেন বাম নেতা সুভাষ মুখোপাধ্যায়।

উল্লেখ্য, এপ্রিল থেকে গোটা দেশে নয়া শ্রমবিধি কার্যকর করার জন্য উদ্যোগ নিতে চলেছে কেন্দ্রের মোদী সরকার। এই শ্রম-কোড বাতিলের দাবিতে সরব হয়েছে সিটু। সেই দাবিকে সামনে রেখে আগামী ২০ মে দেশজুড়ে ধর্মঘটের ডাক দিয়েছে ১০টি কেন্দ্রীয় বাম শ্রমিক সংগঠন। ১০টি কেন্দ্রীয় শ্রমিক সংগঠন এর প্রতিবাদে ধর্মঘটের ডাক দিয়েছে। রবিবার ব্রিগেড সমাবেশ থেকে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস এবং কেন্দ্রের বিজেপিকে একযোগে আক্রমণ করেন বাম নেতৃত্ব।

রবিবার ব্রিগেডের মঞ্চ থেকে সিটুর সাধারণ সম্পাদক অনাদি সাহু তৃণমূল এবং বিজেপিকে একযোগে আক্রমণ করে বলেন, ‘চা বাগান, চটকল, কয়লাখনি, ইস্পাত কারখানার মানুষ ক্ষতিগ্রস্ত। সমস্ত শ্রমজীবী মানুষ আজ বিপন্ন। দুর্নীতিগ্রস্ত, স্বৈরাচারী, ফ্যাসিবাদী সরকার ১৪ বছর ধরে রাজ্যে লুটপাট চালাচ্ছে। অন্যদিকে, স্থায়ী কাজে অস্থায়ী, চুক্তিভিত্তিক শ্রমিক নেওয়া হচ্ছে। এই পদ্ধতি শ্রম আইনকে ভেঙে দিচ্ছে। একবার না, বার বার। সব ক্ষেত্রে অস্থায়ী শ্রমিক, বাধ্য হয়ে তাঁরা কম মজুরিতে কাজ করছেন।’
এদিন সমাবেশের মঞ্চথেকে সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেন, ‘যারা দূরবীন দিয়ে লালঝান্ডা দেখতে পাচ্ছিল না, আজকের আপনাদের এই মেহনতি মানুষের সমাবেশ তাদের বুকে কাঁপন ধরিয়েছে। আমরা কাউকে ভয় দেখাতে আসিনি। আজকে গোটা রাজ্যে যে অবস্থা চলছে, গোটা দেশে যে অবস্থা চলছে, সেখানে খেটে খাওয়া মানুষ যারা পরিশ্রম করছে তাদের পরিশ্রমের জায়গা ছোট হচ্ছে। খেটে খাওয়া মানুষকে খুঁটে খাওয়ার পর্যায়ে নিয়ে যাচ্ছে।’

Post Views: 92

Continue Reading

Previous: স্ত্রীর মুণ্ডু কেটে নিয়ে থানায় হাজির হলেন ব্যক্তি
Next: দলিত যুবককে মারধর করে গায়ে করা হল প্রস্রাব, করা হল যৌন নির্যাতনও

সম্পর্কিত গল্প

ftg.png

প্রাক- বর্ষায় ভিজছে দক্ষিণবঙ্গ, উত্তরেও রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা

Online Desk জুন 8, 2026
Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026

You may have missed

Untitled.png

বিজেপি বিরোধী ইন্ডিয়া জোটে রাজধানীতে তৃণমূল ও কংগ্রেস!

Online Desk জুন 8, 2026
JAHANGIR.jpg

‘পুষ্পা’র জারিজুরি শেষ, অবশেষে গ্রেফতার জাহাঙ্গির খান

Online Desk জুন 8, 2026
Untitled.png

চালু হতে চলেছে যোজনা, দিল্লিতে মুখ্যমন্ত্রী

Online Desk জুন 8, 2026
SUNIL.jpg

হিন্দু ঐক্যে জোর, সংগঠন মজবুত করতে কড়া বার্তা সুনীল বনশলের

Online Desk জুন 8, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.