Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ‘যাত্রা শুভ হোক…’ কিসের বার্তা পেলেন শুভশ্রী?

‘যাত্রা শুভ হোক…’ কিসের বার্তা পেলেন শুভশ্রী?

Online Desk এপ্রিল 10, 2025
FotoJet-14.jpg

ওঙ্কার ডেস্ক: বহু দিনে অপেক্ষা শেষ শুভশ্রী গাঙ্গুলির। অনেক দিন ধরেই চালিয়ে যাচ্ছিলেন প্রস্তুতি। অবশেষে কাছে এসে পৌঁছল পান্ডুলিপি। তাতে তিনটি শব্দ লেখা রয়েছে, ‘যাত্রা শুভ হোক’। নিচে সৃজিত মুখোপাধ্যায়ের স্বাক্ষর।
রানা সরকারের প্রযোজনায়, সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালনায় আসতে চলেছে ‘লহ গৌরাঙ্গের নাম রে’। ওই ছবিতেই বিনোদিনী রূপে দেখা যাবে শুভশ্রীকে। শুটিং শুরু হতে এখনও ঢের দেরি, তবে প্রস্তুতি পুরোদমে চালিয়ে যাচ্ছিলেন অভিনেত্রী। এবার হাতে পেলেন ছবির চিত্রনাট্য। যা রানা ও সৃজিতের কাছ থেকেই পেয়েছেন তিনি।
আগামী জুলাই মাসে রথযাত্রার দিন ফ্লোরে যাবে ছবিটি। কিন্তু দিন পাঁচেক আগেই নাট্যব্যক্তিত্বকে নিয়ে লেখা বই পড়তে দেখা গিয়েছিল শুভশ্রীকে। এবার হাতে পেলেন স্ক্রিপ্ট। উল্লেখ্য, মাস খানেক আগেই বাংলা উত্তাল হয়েছিল ‘বিনোদিনী’ তরজায়। রুক্মিণীর পর শুভশ্রীর বিনোদিনী হওয়া নিয়ে শোরগোল পড়ে গিয়েছিল। শুভশ্রী অবশ্য জানিয়েছিলেন, ২০১৯ সালেই ঠিক হয়ে গিয়েছিল তিনিই সৃজিতের ছবিতে বিনোদিনী হবেন। সে সময় সংবাদমাধ্যমের কাছে এই খবর না পৌছলেও শুভশ্রী জানতেন সৃজিত যে ছবিটি বানাতে চলেছেন সেখানে তাঁকেই ওই চরিত্রে ভাবছেন। এরপর নানাবিধ কারণে ছবিটি তৈরি হয়নি।
এরই পাশাপাশি রুক্মিণীকে নিয়ে শুভশ্রী বলেন, “ও আমার থেকে খুব জুনিয়র। মাত্র কয়েকটা ছবি করেছে ও। ও প্রচন্ড মন দিয়ে কাজটা করেছে। তাই এই বিতর্কের অবসান এখানেই হোক। আর সৃজিতের ছবিটা শুধুমাত্র বিনোদিনীকে নিয়ে নয়।” শুভশ্রীর কথায় সহমত হন সৃজিতও। বলেন, “বিনোদিনীকে নিয়ে যে ছবিটি তৈরি হয়েছে তা কিন্তু বিনোদিনী দাসীর বায়োপিক। এ ক্ষেত্রে এটি কিন্তু বায়োপিক নয়। আমার ছবি শ্রী চৈতন্য মহাপ্রভুর বায়োপিক।”

Post Views: 199

Continue Reading

Previous: ঠাকুরপুকুর কাণ্ডের জের,”ভিডিও বৌমা” ধারাবাহিক থেকে বাদ পড়লেন অভিনেত্রী ঋ এবং স্যান্ডি সাহা
Next: ফের প্রকাশ্যে এল তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব , ধারালো অস্ত্রের কোপ, প্রকাশ্যে হাতাহাতি

সম্পর্কিত গল্প

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Jasimuddin.jpg

নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ ! পুরোনো মামলায় গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর

Online Desk জুন 7, 2026

You may have missed

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026
Jasimuddin.jpg

নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ ! পুরোনো মামলায় গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর

Online Desk জুন 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.