Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ঠাকুরপুকুর কাণ্ডের জের,”ভিডিও বৌমা” ধারাবাহিক থেকে বাদ পড়লেন অভিনেত্রী ঋ এবং স্যান্ডি সাহা

ঠাকুরপুকুর কাণ্ডের জের,”ভিডিও বৌমা” ধারাবাহিক থেকে বাদ পড়লেন অভিনেত্রী ঋ এবং স্যান্ডি সাহা

Online Desk এপ্রিল 10, 2025
FotoJet-13.jpg

ওঙ্কার ডেস্ক: টিআরপি তালিকায় ‘ভিডিও বৌমা’র ঝকঝকে মার্কশিট দেখে আনন্দে মেতেছিলেন পরিচালক ভিক্টো এবং সেই সিরিয়ালের তিন অভিনেতা আরিয়ান ভৌমিক, ঋ এবং স্যান্ডি সাহা। সঙ্গে ছিলেন কার্যনির্বাহী প্রযোজক শ্রিয়া বসুও। সেই আনন্দই কেড়ে নিল জীবন! সেই ঠাকুরপুকুর কাণ্ডের জেরে ‘ভিডিও বৌমা’ ধারাবাহিক থেকেই বাদ পড়তে হল ঋ এবং স্যান্ডি সাহাকে। ভিক্টো ওরফে সিদ্ধান্ত আাপতত পুলিশি হেফাজতে থাকায় সিরিয়ালের পরিচালকও বদলে ফেলা হয়েছে।
জানা গেছে, সিদ্ধান্তের বদলে এখন থেকে ‘ভিডিও বৌমা’ পরিচালনা করবেন রূপক দে। যিনি এর আগেও জনপ্রিয় সব ধারাবাহিক পরিচালনা করেছেন। অন্যদিকে স্যান্ডি সাহা জানিয়েছেন, নির্মাতাদের তরফে তাঁকে ফোন করে জানানো হয়েছে, তাঁর আর শুটিং নেই। এপ্রসঙ্গে তিনি আক্ষেপ করে বলেছেন, ঘটনাস্থলে না থাকা সত্ত্বেও তাঁকে সিরিয়াল থেকে বাদ পড়তে হল। তিনি আরও বলেছেন, ওই গাড়িতে আমি ছিলাম না, ঠাকুরপুকুর দুর্ঘটনার পর থেকে এত কটাক্ষ ধেয়ে আসাতেই সম্ভবত আমাকে বাদ দেওয়া হয়েছে। অন্যদিকে জানা গিয়েছে, ঋ-এর পরিবর্তে দেখা যেতে পারে অভিনেত্রী রিমঝিম মিত্রকে। বহুদিন ধরেই টেলিপর্দার জনপ্রিয় মুখ তিনি।
শনিবার রাতে পার্টিতে মেতেছিলেন সিরিয়ালের পরিচালক ভিক্টো, কার্যনির্বাহী প্রযোজক শ্রিয়া বসু, অভিনেতা আরিয়ান ভৌমিক, ঋতুপর্ণা সেন, স্যান্ডি সাহারা। পানশালা থেকে ফেরার পথে আরিয়ানের বাড়িতে আড্ডার আসর বসে। সেখান থেকে ফেরার পথেই দুর্ঘটনা। সিদ্ধান্তের গাড়ির ধাক্কায় ছ’জন জখম হন। সংশ্লিষ্ট ঘটনায় সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ সঞ্চার হওয়ায় এবার ‘ভিডিও বৌমা’ সিরিয়াল থেকে বাদ পড়লেন ঋ ওরফে ঋতুপর্ণা সেন এবং স্যান্ডি সাহা। মুখ্য অভিনেতা আরিয়ান ভৌমিক অবশ্য থাকছেন কিনা, সে বিষয়টি এখনও জানা যায়নি।

Post Views: 115

Continue Reading

Previous: শুল্কনীতিতে চিনের প্রসঙ্গ টেনে বাকি দেশগুলিকে বার্তা ট্রাম্পের
Next: ‘যাত্রা শুভ হোক…’ কিসের বার্তা পেলেন শুভশ্রী?

সম্পর্কিত গল্প

METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026
KUNAL-SHUVENDU.jpg

বিধানসভায় তুলকালাম, কুণাল-আখরুজ্জামানের ‘সংঘাতে’ উত্তপ্ত বিধানসভা অধিবেশন

Online Desk জুলাই 22, 2026

You may have missed

METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
MODI.jpg

নিট প্রশ্নফাঁস কাণ্ডে ফাস্ট ট্র্যাক আদালত গঠন হবে, ঘোষণা প্রধানমন্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.