Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • নতুন সিজনে ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’, এবছরে কত কোটি লক্ষ্মীলাভ কপিলের?

নতুন সিজনে ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’, এবছরে কত কোটি লক্ষ্মীলাভ কপিলের?

Online Desk জানুয়ারি 8, 2026
dr

ওঙ্কার ডেস্ক: শুরু হয়েছে ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-এর নতুন সিজন। যদিও টিভির পর্দা ছেড়ে ওটিটিতে চলে আসায় অনেকেই সঞ্চালক কপিল শর্মার সমালোচনাও করে থাকেন। গত ২০ ডিসেম্বর থেকে শুরু হয়েছে অনুষ্ঠানের চতুর্থ সিজন। কপিল ছাড়াও এবার রয়েছেন, সুনীল গ্রোভার, অর্চনা পূরণ সিংহ, নভজ্যোৎ সিংহ সিধুসহ অনেকেই। তবে এবারে কত টাকা পারিশ্রমিক নিচ্ছেন কপিল জানেন?
প্রতিটি সিজনের মতো এবারও বাকিদের তুলনায় কয়েক গুণ বেশি পারিশ্রমিক পাচ্ছেন কপিল। সূত্রের খবর, অনুষ্ঠানের চলতি সিজনে তিনি প্রায় ৫ কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছেন। সুনীল গ্রোভার আবার ‘ডায়মন্ড রাজা’ এবং ‘ডফলি’র চরিত্রে ফিরেছেন। অন্য দিকে কৃষ্ণ অভিষেক, কিকু শারদা এবং রাজীব ঠাকুরও রয়েছেন। তাঁদের মধ্যে কেউ পারিশ্রমিক পাচ্ছেন লাখে, কেউ আবার কোটি কোটি টাকা পারিশ্রমিক নিয়ে যাচ্ছেন ঘরে। কারোরই যে লক্ষ্মীলাভ কম হচ্ছে না তা বলাই বাহুল্য।

২০১৯ সালে পুলওয়ামার জঙ্গি হামলা নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন ক্রিকেটার-রাজনীতিক নভজ্যোৎ। তার পরেই কপিল শর্মার শো থেকে তাঁকে সরিয়ে দেওয়াও হয়। নভজ্যোতের পরিবর্তে আসেন অর্চনা পূরণ সিংহ। ছ’বছর পরে সিধু ফিরেছেন আগের সিজনে। শোনা যাচ্ছে, নতুন সিজনে পর্বপিছু ৩০ থেকে ৪০ লক্ষ টাকা আয় করছেন তিনি। ২০১৯ সাল থেকে এই শোয়ের সঙ্গে যুক্ত রয়েছেন অর্চনা। খবর, তাঁর পর্বপিছু আয় ১০ লক্ষ টাকা। অন্যদিকে, প্রতি পর্বে পারফর্ম করার জন্য ২৫ লক্ষ টাকা করে নিচ্ছেন সুনীল। এই শোয়ের একাধিক চরিত্রাভিনেতাদের মধ্যে পারিশ্রমিকের দিক থেকে তিনিই এগিয়ে। অন্যদিক কৃষ্ণ ও রাজীবরা পাচ্ছেন যথাক্রমে ১০ লক্ষ ও সাত লক্ষ টাকা। তৃতীয় সিজনে মোট ১৩টি পর্ব ছিল। খবর, এ বারও বিজোড় সংখ্যায় শেষ হবে এই শো।

Post Views: 215

Continue Reading

Previous: বিশ্বাসঘাতকে ভরে গিয়েছে!! বছর শুরুতেই শিরোনামে ছোটপর্দার অভিনেত্রী দেবলীনা ভট্টাচার্য
Next: জেলায় জেলায় শীতের আমেজ, সপ্তাহান্তে তাপমাত্রা বাড়ার পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের

সম্পর্কিত গল্প

GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
MODI.jpg

নিট প্রশ্নফাঁস কাণ্ডে ফাস্ট ট্র্যাক আদালত গঠন হবে, ঘোষণা প্রধানমন্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026

You may have missed

METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
MODI.jpg

নিট প্রশ্নফাঁস কাণ্ডে ফাস্ট ট্র্যাক আদালত গঠন হবে, ঘোষণা প্রধানমন্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.