Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • জেলায় জেলায় শীতের আমেজ, সপ্তাহান্তে তাপমাত্রা বাড়ার পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের

জেলায় জেলায় শীতের আমেজ, সপ্তাহান্তে তাপমাত্রা বাড়ার পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের

Online Desk জানুয়ারি 9, 2026
dfr.png

ওঙ্কার ডেস্ক: শুক্রবারও শহর কলকাতায় হাড় কাঁপানো শীত বজায় রয়েছে। শুধুমাত্র শহর কলকাতা নয়, রাজ্যজুড়ে শীতের আমেজে মেতেছে বঙ্গবাসী। সঙ্গে রয়েছে কুয়াশা, ভোরের দিকে কুয়াশার চাদরে ঢেকেছে চারিদিক পাশাপাশি চলছে উত্তুরে হাওয়াও। তবে আবহাওয়া দফতর সুত্রে খবর, সপ্তাহান্তে কিছুটা তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে, আবহাওয়া অফিসের তরফে জানান হয়েছে, দক্ষিণ বঙ্গোপসাগরের উপর তৈরি হয়েছে একটি নিম্নচাপ। যদিও নিম্নচাপের কোনও প্রভাব পশ্চিমবঙ্গের উপর পড়বে না বলেই জানা গিয়েছে। যার ফলে গোটা রাজ্যে মোটামুটি উত্তুরে হাওয়ার দাপট বজায় থাকবে। অর্থাৎ শীতের আবহাওয়ায় বিশেষ বদল হবে না। শনিবার পর্যন্ত মোটের উপর একই থাকবে আবহাওয়া। তবে রবিবার থেকে একটু তাপমাত্রা বাড়ার পূর্বাভাস রয়েছে।
দক্ষিণবঙ্গে অধিকাংশ জেলায় বেশ পারদ পতন হয়েছে, পাশাপাশি কলকাতাবাসীও এবছর বেশ ঠাণ্ডা উপভোগ করেছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী দু’দিনে তাপমাত্রার বড়সড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। তার পরের দু’দিনে আরও দু’ডিগ্রি চড়তে পারে পারদ। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান, বীরভূম ও নদিয়ার মতো জেলায় শীতের আমেজ রয়েছে। ভোরের দিকে কুয়াশার দাপট বাড়ছে। শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১২.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১.৮ ডিগ্রি কম। অন্যদিকে, দার্জিলিং সহ গোটা উত্তরবঙ্গেই এখন শীতের দাপট অব্যাহত। রোজই ৫ ডিগ্রি সেলসিয়াসের নীচে নেমে যাচ্ছে দার্জিলিঙের তাপমাত্রা। সর্বত্র শুকনো আবহাওয়া থাকলেও কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। দার্জিলিং, কোচবিহার, জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুরে ঘন কুয়াশা থাকতে পারে।

Post Views: 259

Continue Reading

Previous: নতুন সিজনে ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’, এবছরে কত কোটি লক্ষ্মীলাভ কপিলের?
Next: সরকারি প্রকল্পে চীনা সংস্থার জন্য দরজা খুলতে চলেছে কেন্দ্র

সম্পর্কিত গল্প

death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
KUNAL-SHUVENDU.jpg

বিধানসভায় তুলকালাম, কুণাল-আখরুজ্জামানের ‘সংঘাতে’ উত্তপ্ত বিধানসভা অধিবেশন

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.